শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
  • Login
Spostobadi
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
Spostobadi
No Result
View All Result
Home খেলা ফুটবল

নেইমারের জাদুকরী গোলে মাতোয়ারা সান্তোস

নেইমারের দুর্দান্ত গোল ও রোনালদো-শৈলীর উদযাপনে স্তব্ধ গ্যালারি

ফেব্রুয়ারি ২৪, ২০২৫
in ফুটবল
Santos Mesmerized by Neymar's Magical Goal
নেইমারের রোনালদো স্টাইলে সেলিব্রেশন

সান্তোসের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্সের ধারা অব্যাহত রেখেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।  ইন্টার ডি লিমেইরার বিপক্ষে প্রথমার্ধেই নজরকাড়া এক গোল করে দলকে এগিয়ে নিয়েছেন তিনি। শুধু তাই নয়, স্বাগতিক দর্শকদের দুয়ো মুহূর্তেই স্তব্ধ করে দিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্সে।

ম্যাচের প্রথমার্ধ প্রায় আধ ঘণ্টা পার হয়ে যাচ্ছিল, কিন্তু নেইমারের গোলের দেখা মিলছিল না। ঠিক সে সময় কর্নারের জন্য এগিয়ে যান তিনি। কিন্তু তখনই ইন্টার ডি লিমেইরার সমর্থকরা দুয়ো দেওয়া শুরু করেন। তবে নেইমার ছিলেন নির্লিপ্ত। তিনি কানে হাত দিয়ে ইশারা করেন, যেন শুনতে পাচ্ছেন না —“শুনতে পাচ্ছি না”, এরপর দুই হাত উপরে তুলে দর্শকদের উদ্দেশ্যে জানান—“আরও জোরে আওয়াজ করো!”

আরও পড়ুন

spostobadi news zedan

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডিসেম্বর ২৭, ২০২৫
ঘরের মাঠে ভারতের মুখোমুখি বাংলাদেশ

ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

নভেম্বর ১৮, ২০২৫
Brazil vs Senegal A Thrilling Showdown Tonight

আজ রাতে মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল

নভেম্বর ১৫, ২০২৫

এরপরই যেন নেইমারের আসল জাদু দেখা যায়। কর্নার থেকে সরাসরি শটে দুর্দান্ত গোল করেন তিনি। অসাধারণ এই কৌশলী শটে স্তব্ধ হয়ে যায় গ্যালারি। যে দর্শকরা কিছুক্ষণ আগেও দুয়ো দিচ্ছিল, তারাই মুহূর্তেই স্তব্ধ হয়ে যান নেইমারের জাদুকরী গোলের সামনে।

গোল করার পর উদযাপনেও চমক দেখান নেইমার। তিনি ছুটে যান বিজ্ঞাপনী বোর্ডের কাছে এবং উপরে বসে পড়েন, যা ক্রিস্টিয়ানো রোনালদোর বিখ্যাত উদযাপনের কথা মনে করিয়ে দেয়। রিয়াল মাদ্রিদে থাকাকালীন এমনভাবেই উদযাপন করতেন পর্তুগিজ তারকা। নেইমারের এমন উদযাপন মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিজ্ঞাপন

নেইমারের গোলে ২৭ মিনিটেই সান্তোস এগিয়ে যায় ২-০ ব্যবধানে। এর আগে ম্যাচের নবম মিনিটেই প্রথম গোলটি করেন টিকুইনহো সোয়ারেস। এরপর ৩২তম মিনিটে আরও একবার লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

আল-হিলাল থেকে ফ্রি ট্রান্সফারে সান্তোসে যোগ দেওয়ার পর শুরুর তিন ম্যাচে গোলের দেখা পাননি নেইমার। তবে আগুয়া সান্তার বিপক্ষে এক গোল ও এক অ্যাসিস্ট করে ছন্দে ফেরেন। এরপর ইন্টার ডি লিমেইরার বিপক্ষে আরও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিলেন তিনি। গোল করার পাশাপাশি খেলার নিয়ন্ত্রণ নিজের করে নেন এবং একাধিক সুযোগ তৈরি করেন সতীর্থদের জন্য।

নেইমারের এই দুর্দান্ত ফর্ম সান্তোসের সমর্থকদের আশার আলো দেখাচ্ছে। তাদের প্রিয় তারকা যে পুরোনো রূপে ফিরছেন, তারই যেন প্রমাণ মিলল এই ম্যাচে।

আরো সংবাদ

spostobadi news zedan
ফুটবল

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডিসেম্বর ২৭, ২০২৫
ঘরের মাঠে ভারতের মুখোমুখি বাংলাদেশ
ফুটবল

ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

নভেম্বর ১৮, ২০২৫
Brazil vs Senegal A Thrilling Showdown Tonight
ফুটবল

আজ রাতে মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল

নভেম্বর ১৫, ২০২৫
Brazil to Face Japan in International Friendly
ফুটবল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের মুখোমুখি ব্রাজিল

অক্টোবর ১৪, ২০২৫
Brazil to Face South Korea on Friday
ফুটবল

শুক্রবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

অক্টোবর ৯, ২০২৫
বাংলাদেশ বনাম হংকং
ফুটবল

ঘরের মাঠে হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ

অক্টোবর ৮, ২০২৫
Leave Comment

সাম্প্রতিক সংবাদ

Epstein files
আন্তর্জাতিক

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

ফেব্রুয়ারি ৩, ২০২৬

এপস্টেইন ফাইল গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র — প্রকাশের দাবি নিয়ে...

Read more
spostobadi news tasmin jara

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

জানুয়ারি ৩, ২০২৬
spostobadi news ncp

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

ডিসেম্বর ২৮, ২০২৫
spostobadi news zedan

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডিসেম্বর ২৭, ২০২৫
spostobadi news ncp jamayat

জামায়াতসহ ৮ দল জোটবদ্ধ, আসতে পারে এনসিপি

ডিসেম্বর ২৭, ২০২৫

জনপ্রিয় সংবাদ

চিত্র: বাংলাদেশ ক্রিকেট টীম
ক্রিকেট

ভারতে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশী টাইগারা

সেপ্টেম্বর ১৬, ২০২৪

বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে একদিন আগেই ভারতে পৌঁছেছে। টেস্ট সিরিজকে সামনে রেখে...

Read more
মিস্টার নিউ নাম্বার টেন: রাফিনহা

বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল: ১০ নম্বর জার্সিতে মাঠ মাতাবেন রাফিনহা

নভেম্বর ১৪, ২০২৪
Bloodbath in Gaza 89 Killed in a Single Day

গাজায় আবারও রক্তগঙ্গা, একদিনেই নিহত ৮৯

জুলাই ২৬, ২০২৫
গোল উদযাপন চিত্র সংগ্রহ: এক্স

এমবাপে-ভিনিসিয়াসের গোলে রিয়ালের নাটকীয় জয়

অক্টোবর ২০, ২০২৪
চিত্র: এনড্রিক ও পাকুয়েতা

চিলি ও পেরুর বিরুদ্ধে ম্যাচের জন্য ব্রাজিলের দল ঘোষণা

সেপ্টেম্বর ২৮, ২০২৪

  • শনিবার (রাত ১২:৩৪)
  • ১৮ শাবান ১৪৪৭
  • ২৪ মাঘ ১৪৩২ (শীতকাল)

সম্পাদক ও প্রকাশক: মোঃ হুমায়ুন কবির

বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: মোঃ রবিউল ইসলাম

যোগাযোগ:  সম্পাদক: ০১৭৭৭০৩৯৭৯০, বিজ্ঞাপন সম্পাদক: ০১৭৯০৩৭০০৩৭ ।

ইমেইল: [email protected] ।

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-৫০২, সুগন্ধি বাজার, আমতলী, বরগুনা -৮৭১০।

  • আমাদের সম্পর্কে
  • আমাদের সাথে যোগাযোগ
  • ব্যবহারের শর্তাবলী
  • গোপনীয়তা – নীতি

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In