শনিবার, জুলাই ১৮, ২০২৬
  • Login
Spostobadi
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
Spostobadi
No Result
View All Result
Home খেলা ফুটবল

আজ রাতে ভিন্ন ম্যাচে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা

রাতে ব্রাজিল-আর্জেন্টিনা মাঠে নামবে বিশ্বকাপ বাছাইপর্বে

নভেম্বর ১৪, ২০২৪
in ফুটবল

ক্লাব ফুটবলের বিরতি শেষে আন্তর্জাতিক ফুটবল আবারও প্রাণ ফিরে পাচ্ছে। আজ রাতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নামছে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ৩টায় ভেনেজুয়েলার মাটিতে মাতুরিনে স্বাগতিকদের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

অন্যদিকে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা একই রাতের (শুক্রবার) ভোর ৫টা ৩০ মিনিটে আসুনসিওনে প্যারাগুয়ের বিপক্ষে লড়াইয়ে নামবে।

আরও পড়ুন

আমি ব্রাজিল সাপোর্টার ছিলাম, আছি এবং থাকব

ব্রাজিল সমর্থকের আবেগঘন বার্তায় নেট দুনিয়া তোলপাড়

জুলাই ৬, ২০২৬
Will Vozinhas dream of saving Messis penalty come true today

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনহার

জুলাই ৩, ২০২৬
spostobadi news zedan

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডিসেম্বর ২৭, ২০২৫

ব্রাজিলের ঘুরে দাঁড়ানোর মিশন

শুরুতে ব্যর্থতা দিয়ে বাছাইপর্ব শুরু করলেও ব্রাজিল এখন তাদের অবস্থান মজবুত করেছে। ডোরিভাল জুনিয়রের দল সর্বশেষ অক্টোবর উইন্ডোতে টানা দুই ম্যাচে জয় পেয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আত্মবিশ্বাসের সাথেই ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে।

ব্রাজিলের জন্য বড় সুখবর হলো, ইনজুরি কাটিয়ে ফিরেছেন ভিনিসিয়াস জুনিয়র। রাফিনহা ও লুইস হেনরিকের সঙ্গে আক্রমণভাগ সামলানোর দায়িত্ব নিতে হবে এই রিয়াল মাদ্রিদ তারকাকে। সেলেসাও ভক্তরা তাই ফর্মে থাকা ভিনির কাছ থেকে দারুণ কিছু প্রত্যাশা করছে।

বিজ্ঞাপন

৯ নভেম্বর ওসাসুনার বিপক্ষে ৪-০ গোলে জয় পায় রিয়াল মাদ্রিদর, এই ম্যাচে রদ্রিগো এবং মিলিতাও ইনজুরিতে পড়েন। তাদের পরিবর্তে ব্রাজিল দলে ডাকা পেয়েছে আর্সেনালের উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি এবং ফ্লামেঙ্গোর সেন্টার ব্যাক লিও অর্টিজ।

রাতে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা

আর্জেন্টিনার জয়যাত্রা ও চোটের দুঃসংবাদ

২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব ইতোমধ্যে অর্ধেকেরও বেশি পার করেছে। দারুণ ছন্দে থাকা লিওনেল স্কালোনির দল ১০ ম্যাচে সংগ্রহ করেছে ২২ পয়েন্ট। সাতটি ম্যাচে জয়, একটি ড্র ও মাত্র দুইটি পরাজয়ে আর্জেন্টিনা লাতিন অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে। এই উইন্ডোতে প্যারাগুয়ে ছাড়াও পেরুর বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

তবে আর্জেন্টাইন সমর্থকদের জন্য একটি দুঃসংবাদ এসেছে। চোটের কারণে দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ ছিটকে গেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা বাছাইপর্বের স্কোয়াডে ডাক পেলেও লিচেস্টার সিটির বিপক্ষে চোট পাওয়ায় খেলতে পারবেন না। তার বদলে দলে অন্তর্ভুক্ত হয়েছেন ফাকুন্দো মেদিনা। যদিও তিনি শুরুর একাদশে জায়গা পাবেন কি না, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

মেসি ঘিরে উন্মাদনা ও নতুন পদক্ষেপ

প্রতিবারের মতো এবারও আর্জেন্টিনার মূল আকর্ষণ লিওনেল মেসি। প্যারাগুয়ের বিপক্ষে এই কিংবদন্তির খেলা নিয়ে উত্তেজনা তুঙ্গে। তবে মেসি ফ্যানদের নিয়ে এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়েছে প্যারাগুয়ের ফুটবল ফেডারেশন। কোনো দর্শক ‘মেসি ১০’ লেখা জার্সি বা আর্জেন্টিনার জার্সি পরে মাঠে প্রবেশ করতে পারবেন না। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সমর্থকদের মাঝে।

দক্ষিণ আমেরিকার এই বাছাইপর্বে ফুটবলের আবেগ ও উত্তেজনা যেন নতুন মাত্রা যোগ করেছে। আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচগুলো ঘিরে ভক্তদের উত্তেজনা আরও বাড়তে পারে, যা ফুটবলপ্রেমীদের জন্য অনন্য উপভোগের সুযোগ তৈরি করবে।

আরও পড়ুন

Vivo V40 Lite: বছরের শেষ চমক ও দুর্দান্ত অফার

পৃথিবীর বাইরে প্রাণের সন্ধান: মহাকাশ বিজ্ঞানের অনন্ত গবেষণা

সোসিয়েদাদের মাঠে দ্বিতীয়বার হারের স্বাদ পেলো বার্সেলোনা

ভিনিসিয়াসের দুর্দান্ত হ্যাটট্রিকে রিয়ালের আক্রমণাত্মক জয়

আরো সংবাদ

আমি ব্রাজিল সাপোর্টার ছিলাম, আছি এবং থাকব
ফুটবল

ব্রাজিল সমর্থকের আবেগঘন বার্তায় নেট দুনিয়া তোলপাড়

জুলাই ৬, ২০২৬
Will Vozinhas dream of saving Messis penalty come true today
ফুটবল

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনহার

জুলাই ৩, ২০২৬
spostobadi news zedan
ফুটবল

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডিসেম্বর ২৭, ২০২৫
ঘরের মাঠে ভারতের মুখোমুখি বাংলাদেশ
ফুটবল

ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

নভেম্বর ১৮, ২০২৫
Brazil vs Senegal A Thrilling Showdown Tonight
ফুটবল

আজ রাতে মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল

নভেম্বর ১৫, ২০২৫
Brazil to Face Japan in International Friendly
ফুটবল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের মুখোমুখি ব্রাজিল

অক্টোবর ১৪, ২০২৫
Leave Comment

সাম্প্রতিক সংবাদ

আমি ব্রাজিল সাপোর্টার ছিলাম, আছি এবং থাকব
ফুটবল

ব্রাজিল সমর্থকের আবেগঘন বার্তায় নেট দুনিয়া তোলপাড়

জুলাই ৬, ২০২৬

আমি ব্রাজিল সাপোর্টার ছিলাম, আছি এবং থাকব ২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে...

Read more
Will Vozinhas dream of saving Messis penalty come true today

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনহার

জুলাই ৩, ২০২৬
The Holy Water Scandal Footballs Most Controversial World Cup Mystery

‘হলি ওয়াটার’ কেলেঙ্কারি – ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইন ফিজিও!

জুলাই ৩, ২০২৬
মাদক বিক্রিতে বাধা আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম মানববন্ধন

মাদক বিক্রিতে বাধা, আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

মার্চ ২৭, ২০২৬
নির্মাণাধীন সেতুর শার্টার ভেঙে চিত্র:

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

ফেব্রুয়ারি ৯, ২০২৬

জনপ্রিয় সংবাদ

ওয়েবসাইট

লাইক কমেন্ট ও শেয়ার করে ইনকাম লাইকবুক থেকে

সেপ্টেম্বর ৪, ২০২৩

সবাইকে স্বাগতম আজকের আমার এই আর্টিকেলে,  আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি এমন একটি সাইট, যেখানে আপনি আর্টিকেল লেখা সহ...

Read more

রোনালদোর ৯০০ গোল উদযাপনের রাতে আল নাসরের ড্র

সেপ্টেম্বর ১৪, ২০২৪
মদ্রিচের সমতা ফেরানো | এক্স

নাটকীয় জয় দিয়ে নতুন বছর শুরু করল রিয়াল মাদ্রিদ

জানুয়ারি ৪, ২০২৫

  • শনিবার (বিকাল ৫:২৭)
  • ৩ সফর ১৪৪৮
  • ৩ শ্রাবণ ১৪৩৩ (বর্ষাকাল)

সম্পাদক ও প্রকাশক: মোঃ হুমায়ুন কবির

বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: মোঃ রবিউল ইসলাম

যোগাযোগ:  সম্পাদক: ০১৭৭৭০৩৯৭৯০, বিজ্ঞাপন সম্পাদক: ০১৭৯০৩৭০০৩৭ ।

ইমেইল: [email protected] ।

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-৫০২, সুগন্ধি বাজার, আমতলী, বরগুনা -৮৭১০।

  • আমাদের সম্পর্কে
  • আমাদের সাথে যোগাযোগ
  • ব্যবহারের শর্তাবলী
  • গোপনীয়তা – নীতি

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In