বার্সেলোনার গোলবন্যা: ৫-২ ব্যবধানে উড়িয়ে দিলো রেড স্টারকে

বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত ফর্ম অব্যাহত রয়েছে। গত রাতে (বাংলাদেশ সময়) সার্বিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে ৫-২ ব্যবধানে উড়িয়ে দিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। এই জয়ের মাধ্যমে কাতালান দলটি ইউরোপীয় প্রতিযোগিতায় ১৯৫৯-৬০ মৌসুমের পর প্রথমবারের মতো টানা তিন ম্যাচে চার বা তার বেশি গোল করে বিজয় অর্জন করল।

খেলার শুরু থেকেই বার্সেলোনা আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। ১৩তম মিনিটে রাফিনিয়ার ফ্রি-কিক থেকে ইনিগো মার্টিনেজ মাথার হেডে দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন। তবে, রেড স্টার বেশিক্ষণ পিছিয়ে থাকেনি; ২৭তম মিনিটে কঙ্গোর ফরোয়ার্ড সিলাস সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করে সমতা ফেরান।

রাফিনহা ও জুলস কৌন্ডে | এক্স

৪৩তম মিনিটে আবারও এগিয়ে যায় বার্সেলোনা। রাফিনিয়ার শক্তিশালী শট গোলপোস্টে আঘাত করার পর লেভানডভস্কি সেই বল কাছ থেকে জালে পাঠিয়ে বার্সাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। বিরতির পর, বার্সেলোনা তাদের আক্রমণ অব্যাহত রাখে, এবং ৫৩তম মিনিটে লেভানডভস্কি নিজের দ্বিতীয় গোলটি করেন। কুন্দের ডান দিক থেকে আসা পাস ধরে দূরের পোস্টে বল জালে পাঠান তিনি।

দুই মিনিট পর কুন্দের আরেকটি পাস পেয়ে বক্সের বাইরে থেকে নিচু শটে গোল করেন রাফিনিয়া। ৭৬তম মিনিটে রাফিনিয়ার বদলি হিসেবে নামা ফের্মিন লোপেস গোল করে বার্সাকে ৫-১ ব্যবধানে এগিয়ে দেন। শেষদিকে, রেড স্টারের মিলসন একটি সান্ত্বনাসূচক গোল করেন, যা খেলাটি ৫-২ গোল ব্যবধানে শেষ হয়।

আরও পড়ুন

রোনালদোর আল নাসেরের দুরন্ত জয়: আল আইনকে ৫-১ গোলে বিধ্বস্ত

বার্নাব্যুতে রিয়ালের বিরুদ্ধে মিলানের ঐতিহাসিক জয়

আবারও চোটে নেইমার: মাঠে ফিরেই ফের ইনজুরি

এস্তেগলালের বিপক্ষে আল-হিলালের ৩-০ গোলে দুর্দান্ত জয়

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • অনুসন্ধান

শ্যামপুরে ডাইং কারখানায় সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • ফুটবল

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হোঁচট রিয়ালের

এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল বেতিসের বিপক্ষে যেন সেই…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • দুর্যোগ

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ১,০৫০, নিখোঁজ প্রায় ৪ হাজার

স্পষ্টবাদী অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হিমবাহ-সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,০৫০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই…

সেপ্টেম্বর ২, ২০২৬
  • ফুটবল

মেসির বিদায়, কে পরবেন আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি?

যে দিনটির কথা কেউ ভাবতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল। লিওনেল মেসি আর…

সেপ্টেম্বর ১, ২০২৬
  • অপরাধ

মরদেহের সঙ্গে যৌন সঙ্গমের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক আটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারী মরদেহের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে…

আগস্ট ৩১, ২০২৬
  • অপরাধ

বই দেখে পরীক্ষা, ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের উপর হামলা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি…

আগস্ট ২৮, ২০২৬

This website uses cookies.