রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
  • Login
Spostobadi
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
Spostobadi
No Result
View All Result
Home খেলা ফুটবল

ব্যালন ডি’অর নিয়ে উত্তেজনা: কে হচ্ছেন বর্ষসেরা

ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই: ব্যালন ডি'অরের দৌড়ে কারা এগিয়ে

অক্টোবর ২৮, ২০২৪
in ফুটবল

যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, ইউরোপীয় মিডিয়ায় ইতিমধ্যে ভিনিসাস জুনিয়রের ব্যালন ডি’অর জয় নিয়ে খবর প্রকাশিত হয়েছে। সম্প্রতি স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা শিরোনাম করেছিল—“বিশ্বের ১ নম্বর হওয়ার লড়াইয়ে সবচেয়ে যোগ্য ভিনিসাস।” তাদের অনলাইন সংস্করণে উল্লেখ করা হয়—“প্যারিসে সোনায় মোড়ানো ভিনিসাস।” ব্রাজিলিয়ান এই তারকা রিয়াল মাদ্রিদের হয়ে কতটা এগিয়ে আছেন, তা এ শিরোনাম থেকেই স্পষ্ট।

এ বছর ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর-এর ৬৮তম বিজয়ী আজ মধ্যরাতে(২৯ অক্টোবর বাংলাদেশ সময় রাত ১:৪৫ টায়) ঘোষণা করা হবে। প্যারিসের থিয়েটার ডু শ্যাটেলেটে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আনুষ্ঠানিকভাবে জানাবে সেরা খেলোয়াড়ের নাম। প্রতিটি ফুটবলারের স্বপ্ন এই পুরস্কার অর্জন করা। তাই বছর শেষে বর্ষসেরা কে হচ্ছেন, তা নিয়ে পুরো ফুটবল দুনিয়া অধীর আগ্রহে অপেক্ষায় আছে।

আরও পড়ুন

spostobadi news zedan

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডিসেম্বর ২৭, ২০২৫
ঘরের মাঠে ভারতের মুখোমুখি বাংলাদেশ

ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

নভেম্বর ১৮, ২০২৫
Brazil vs Senegal A Thrilling Showdown Tonight

আজ রাতে মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল

নভেম্বর ১৫, ২০২৫
ব্যালন ডিঅর

গত ১৫ বছর ধরে মেসি (৮ বার) এবং রোনালদো (৫ বার) এই পুরস্কারে আধিপত্য দেখিয়েছেন। তবে এ বছর সংক্ষিপ্ত তালিকায় তাদের কারও নাম নেই, যার ফলে ফুটবল দুনিয়া নতুন মুখের হাতে ব্যালন ডি’অর উঠতে দেখবে। পুরস্কার জয়ের দৌড়ে এগিয়ে আছেন ব্রাজিলের ভিনিসাস জুনিয়র, ইংল্যান্ডের জুড বেলিংহাম এবং স্পেনের রডরি। রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় ভূমিকা রেখেছেন ভিনিসাস এবং বেলিংহাম।

অন্যদিকে, রডরি স্পেনকে ইউরো কাপ জয়ে সহায়তা করেছেন এবং হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। ম্যানচেস্টার সিটির সাফল্যের পেছনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এছাড়া তালিকায় আছেন আর্লিং হলান্ড, যিনি ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ে ভূমিকা রেখেছেন। তবে এখনও পর্যন্ত সবচেয়ে এগিয়ে আছেন রিয়ালের ভিনিসাস। তিনি গত মৌসুমে রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৪ গোল করেছেন এবং ১১টি অ্যাসিস্ট করেছেন। গত মঙ্গলবার বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ৫-২ গোলে জয়ের ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করে তিনি নিজেকে আরও এগিয়ে নেন।

বিজ্ঞাপন

রিয়ালের কোচ এই পারফরম্যান্সের পর দাবি করেন যে এবার ব্যালন ডি’অর ভিনিসাসের হাতে উঠবে এবং তাকে ‘অসাধারণ’ বলেও উল্লেখ করেন। পাশাপাশি, জুড বেলিংহামও সমানভাবে দৌড়ে এগিয়ে আছেন। আর নরওয়ের স্ট্রাইকার আর্লিং হলান্ড প্রতিপক্ষকে একাই বিধ্বস্ত করার ক্ষমতা দেখাচ্ছেন। চলতি মৌসুমে তিনি ৯ ম্যাচে ১১ গোল করে শীর্ষ অবস্থানে আছেন। রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার রদ্রিগো গোজ, যিনি গত মৌসুমে ৫১ ম্যাচে ১৭ গোল এবং ৯টি অ্যাসিস্ট করেছিলেন, মনোনয়ন না পেয়ে হতাশ।

এখন দেখার অপেক্ষা, মনোনীত ৩০ খেলোয়াড়ের মধ্যে কে জয়ী হয়ে বর্ষসেরার ব্যালন ডি’অর পুরস্কার হাতে তুলবেন।

আরও পড়ুন

ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

বরগুনায় ছাত্রলীগ ও যুবলীগের ২ নেতা গ্রেফতার

এল ক্লাসিকো: রিয়ালের মাঠে বার্সেলোনার ৪-০ গোলে দুর্দান্ত জয়

কমলা নাকি ট্রাম্প: চীনারা কাকে মার্কিন প্রেসিডেন্ট চান

আরো সংবাদ

spostobadi news zedan
ফুটবল

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডিসেম্বর ২৭, ২০২৫
ঘরের মাঠে ভারতের মুখোমুখি বাংলাদেশ
ফুটবল

ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

নভেম্বর ১৮, ২০২৫
Brazil vs Senegal A Thrilling Showdown Tonight
ফুটবল

আজ রাতে মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল

নভেম্বর ১৫, ২০২৫
Brazil to Face Japan in International Friendly
ফুটবল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের মুখোমুখি ব্রাজিল

অক্টোবর ১৪, ২০২৫
Brazil to Face South Korea on Friday
ফুটবল

শুক্রবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

অক্টোবর ৯, ২০২৫
বাংলাদেশ বনাম হংকং
ফুটবল

ঘরের মাঠে হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ

অক্টোবর ৮, ২০২৫
Leave Comment

সাম্প্রতিক সংবাদ

Epstein files
আন্তর্জাতিক

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

ফেব্রুয়ারি ৩, ২০২৬

এপস্টেইন ফাইল গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র — প্রকাশের দাবি নিয়ে...

Read more
spostobadi news tasmin jara

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

জানুয়ারি ৩, ২০২৬
spostobadi news ncp

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

ডিসেম্বর ২৮, ২০২৫
spostobadi news zedan

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডিসেম্বর ২৭, ২০২৫
spostobadi news ncp jamayat

জামায়াতসহ ৮ দল জোটবদ্ধ, আসতে পারে এনসিপি

ডিসেম্বর ২৭, ২০২৫

জনপ্রিয় সংবাদ

ফুটবল

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নাম না থাকায় হতাশা রদ্রিগো

সেপ্টেম্বর ১০, ২০২৪

  ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে। ৩০ জন ফুটবলারের এই তালিকায় আধিপত্য দেখিয়েছে রিয়াল মাদ্রিদ।...

Read more
মদ্রিচের সমতা ফেরানো | এক্স

নাটকীয় জয় দিয়ে নতুন বছর শুরু করল রিয়াল মাদ্রিদ

জানুয়ারি ৪, ২০২৫
মিস্টার নিউ নাম্বার টেন: রাফিনহা

বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল: ১০ নম্বর জার্সিতে মাঠ মাতাবেন রাফিনহা

নভেম্বর ১৪, ২০২৪
চিত্র: বাংলাদেশ ক্রিকেট টীম

ভারতে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশী টাইগারা

সেপ্টেম্বর ১৬, ২০২৪
Bloodbath in Gaza 89 Killed in a Single Day

গাজায় আবারও রক্তগঙ্গা, একদিনেই নিহত ৮৯

জুলাই ২৬, ২০২৫

  • রবিবার (সকাল ৭:৪৪)
  • ১৯ শাবান ১৪৪৭
  • ২৫ মাঘ ১৪৩২ (শীতকাল)

সম্পাদক ও প্রকাশক: মোঃ হুমায়ুন কবির

বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: মোঃ রবিউল ইসলাম

যোগাযোগ:  সম্পাদক: ০১৭৭৭০৩৯৭৯০, বিজ্ঞাপন সম্পাদক: ০১৭৯০৩৭০০৩৭ ।

ইমেইল: [email protected] ।

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-৫০২, সুগন্ধি বাজার, আমতলী, বরগুনা -৮৭১০।

  • আমাদের সম্পর্কে
  • আমাদের সাথে যোগাযোগ
  • ব্যবহারের শর্তাবলী
  • গোপনীয়তা – নীতি

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In