বৃহস্পতিবার, এপ্রিল ৯, ২০২৬
  • Login
Spostobadi
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
Spostobadi
No Result
View All Result
Home খেলা ফুটবল

উদযাপনের রেশ কাটতে না কাটতেই বার্সার হতাশাজনক পরাজয়

১২৫ বছর উদযাপনের পর হতাশা: লাস পালমাসের কাছে হেরে বার্সার ছন্দপতন

ডিসেম্বর ১, ২০২৪
in ফুটবল

বার্সেলোনা যখন তাদের ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের রেশ কাটিয়ে উঠতে পারেনি, ঠিক তখনই লা লিগায় এক বিব্রতকর হারের স্বাদ পেল দলটি। শনিবার (৩০ নভেম্বর) লা লিগার ১৫তম রাউন্ডে নিজেদের ঘরের মাঠে পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা লাস পালমাসের কাছে ২-১ গোলে হেরে যায় বার্সেলোনা। হারের এই ক্ষত নিয়ে শুরু হলো কাতালান ক্লাবটির ১২৬তম বছর।

বার্সেলোনা টিম | এক্স

ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখায় বার্সেলোনা। মাঝমাঠে পেদ্রি ও গাভির ছন্দময় পাসিং, রাফিনিয়া ও ফেরমিন লোপেজের আক্রমণগুলো বেশ কবার লাস পালমাসের রক্ষণে চাপ তৈরি করে। কিন্তু গোল আদায়ে ব্যর্থ হয় তারা।

আরও পড়ুন

spostobadi news zedan

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডিসেম্বর ২৭, ২০২৫
ঘরের মাঠে ভারতের মুখোমুখি বাংলাদেশ

ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

নভেম্বর ১৮, ২০২৫
Brazil vs Senegal A Thrilling Showdown Tonight

আজ রাতে মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল

নভেম্বর ১৫, ২০২৫

প্রথমার্ধের ২২তম মিনিটে ফেরমিনের শট পোস্টের ওপর দিয়ে চলে যায়। এরপর জুলস কুন্দের একটি সুযোগও কাজে লাগাতে পারেনি বার্সা। অন্যদিকে, লাস পালমাস নিজেদের রক্ষণ সামলাতেই ব্যস্ত ছিল। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে।

বিরতি থেকে ফিরে পালমাসের খেলায় দেখা যায় আক্রমণাত্মক পরিবর্তন। ৪৯তম মিনিটে পাল্টা আক্রমণে লাস পালমাস প্রথম গোলটি আদায় করে। হাভিয়ের মুনিয়োসের লং পাস ধরে বার্সার ডান দিক থেকে এগিয়ে আসেন সান্দ্রো রামিরেস। ডি-বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে বার্সার গোলরক্ষক ইনিয়াকি পেনিয়াকে বোকা বানিয়ে বল জালে পাঠান তিনি।

বিজ্ঞাপন

পিছিয়ে পড়া বার্সেলোনা এরপর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। তাদের আক্রমণের চাপ শেষ পর্যন্ত কাজে আসে ৬১তম মিনিটে। প্রতিপক্ষের বক্সের সামান্য বাইরে থেকে রাফিনিয়ার বুলেট শটে সমতায় ফেরে কাতালানরা। পেদ্রির কাছ থেকে বল পেয়ে রাফিনিয়া ডান পায়ের শটে দুর্দান্ত একটি গোল করেন।

তবে সমতার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৬৭তম মিনিটে লাস পালমাস দ্বিতীয় গোলটি করে ম্যাচে এগিয়ে যায়। হাভিয়ের মুনিয়োসের আরেকটি উঁচু পাস ধরে বার্সার হাই লাইন ডিফেন্স ভেঙে বক্সের বাইরে থেকে ক্ষিপ্রগতিতে শট নেন ফাবিও সিলভা। গোলরক্ষক পেনিয়া আরেকবার হতাশ হন।

ম্যাচের ৭৮তম মিনিটে ফেররান তোরেসের গোলে সমতা ফেরানোর একটি সুযোগ এসেছিল বার্সার সামনে। তবে অফসাইডের কারণে সেই গোলটি বাতিল হয়।

শেষ দিকে রবার্ট লেভানডভস্কি ও লামিন ইয়ামাল কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও তা প্রতিবারই আটকে যায় লাস পালমাসের শক্ত রক্ষণে। ইনজুরি টাইমে একের পর এক আক্রমণ শানিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি বার্সেলোনা। ফলে ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দকে গ্লানি দিয়ে ঢেকে দেয় এই পরাজয়।

এই ম্যাচে বল দখলে বার্সেলোনা ৭০ শতাংশ এগিয়ে থাকলেও আক্রমণ রূপান্তরে তারা ছিল হতাশাজনক। পুরো ম্যাচে তারা ২৭টি শট নেয়, যার মাত্র ৮টি লক্ষ্যে ছিল। বিপরীতে লাস পালমাস মাত্র ৫টি শট নিয়ে ২টি গোল আদায় করে।

এই হারের পরও ১৫ ম্যাচে ১১ জয় ও ১ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে আপাতত লা লিগার শীর্ষে রয়েছে বার্সেলোনা। তবে তাদের অবস্থান এখন বেশ নড়বড়ে। দুই ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদ যদি বাকি দুই ম্যাচ জিতে নেয়, তবে তারা টেবিলের শীর্ষে উঠে যাবে।

বার্সেলোনার এই হার তাদের সাম্প্রতিক ছন্দপতনেরই ধারাবাহিকতা। গত তিন লিগ ম্যাচে দলটি দুটি হার এবং একটি ড্র করেছে, যেখানে হজম করেছে ৫ গোল। আক্রমণভাগের ব্যর্থতা ও রক্ষণের দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে শিরোপা ধরে রাখা আরও কঠিন হয়ে পড়বে হান্সি ফ্লিকের শিষ্যদের জন্য।

আরও পড়ুন

রোনালদোর জোড়া গোলে, আল নাসরের দাপুটে জয়

রিয়ালের জুজু কাটিয়ে লিভারপুলের ঐতিহাসিক জয়

চোটের কারণে ছিটকে গেলেন ভিনিসিয়াস, রিয়ালের জন্য দুশ্চিন্তা

আরো সংবাদ

spostobadi news zedan
ফুটবল

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডিসেম্বর ২৭, ২০২৫
ঘরের মাঠে ভারতের মুখোমুখি বাংলাদেশ
ফুটবল

ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

নভেম্বর ১৮, ২০২৫
Brazil vs Senegal A Thrilling Showdown Tonight
ফুটবল

আজ রাতে মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল

নভেম্বর ১৫, ২০২৫
Brazil to Face Japan in International Friendly
ফুটবল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের মুখোমুখি ব্রাজিল

অক্টোবর ১৪, ২০২৫
Brazil to Face South Korea on Friday
ফুটবল

শুক্রবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

অক্টোবর ৯, ২০২৫
বাংলাদেশ বনাম হংকং
ফুটবল

ঘরের মাঠে হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ

অক্টোবর ৮, ২০২৫
Leave Comment

সাম্প্রতিক সংবাদ

মাদক বিক্রিতে বাধা আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম মানববন্ধন
বাংলাদেশ

মাদক বিক্রিতে বাধা, আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

মার্চ ২৭, ২০২৬

প্রতিবাদে মানববন্ধন বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সোমবার...

Read more
নির্মাণাধীন সেতুর শার্টার ভেঙে চিত্র:

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

ফেব্রুয়ারি ৯, ২০২৬
Epstein files

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

ফেব্রুয়ারি ৩, ২০২৬
spostobadi news tasmin jara

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

জানুয়ারি ৩, ২০২৬
spostobadi news ncp

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

ডিসেম্বর ২৮, ২০২৫

জনপ্রিয় সংবাদ

Martian Rock Sells for 53 Million Dollars
সৌরজগৎ

মঙ্গল গ্রহ থেকে আসা বিরল পাথর বিক্রি হলো ৫৩ লাখ ডলারে

জুলাই ১৮, ২০২৫

মঙ্গল গ্রহ থেকে আসা বিরল পাথর নিউইয়র্কে অনুষ্ঠিত এক ব্যতিক্রমধর্মী নিলামে ইতিহাস গড়েছে মঙ্গলগ্রহ থেকে আসা একটি পাথরের খণ্ড। পৃথিবীতে...

Read more
মাদক বিক্রিতে বাধা আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম মানববন্ধন

মাদক বিক্রিতে বাধা, আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

মার্চ ২৭, ২০২৬
Formulas Of Geometry

জ্যামিতিক সূত্র ও জ্যামিতির সংজ্ঞা ব্যাখ্যাসহ ( Formulas Of Geometry ) 2023

আগস্ট ২, ২০২৩

বাংলাদেশের নতুন সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম – লাইকবুক

সেপ্টেম্বর ১২, ২০২৪
এসক্রো পেমেন্ট | পেটাকা

বাংলাদেশের ই-কমার্সে এসক্রো পেমেন্ট: আস্থার নতুন দিগন্ত

নভেম্বর ৩, ২০২৪

  • বৃহস্পতিবার (দুপুর ১:২৪)
  • ২০ শাওয়াল ১৪৪৭
  • ২৬ চৈত্র ১৪৩২ (বসন্তকাল)

সম্পাদক ও প্রকাশক: মোঃ হুমায়ুন কবির

বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: মোঃ রবিউল ইসলাম

যোগাযোগ:  সম্পাদক: ০১৭৭৭০৩৯৭৯০, বিজ্ঞাপন সম্পাদক: ০১৭৯০৩৭০০৩৭ ।

ইমেইল: [email protected] ।

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-৫০২, সুগন্ধি বাজার, আমতলী, বরগুনা -৮৭১০।

  • আমাদের সম্পর্কে
  • আমাদের সাথে যোগাযোগ
  • ব্যবহারের শর্তাবলী
  • গোপনীয়তা – নীতি

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In