শনিবার, জুলাই ১৮, ২০২৬
  • Login
Spostobadi
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
Spostobadi
No Result
View All Result
Home বাংলাদেশ রাজনীতি

ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণা: অন্তর্বর্তী সরকারের কঠোর পদক্ষেপ

বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ: সন্ত্রাস বিরোধী আইনের আওতায় কঠোর ব্যবস্থা

অক্টোবর ২৪, ২০২৪
in রাজনীতি

অন্তর্বর্তী সরকার বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করে একটি প্রজ্ঞাপন জারি করেছে। বুধবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ থেকে এই প্রজ্ঞাপন প্রকাশিত হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, স্বাধীনতা-পরবর্তী বিভিন্ন সময়ে, বিশেষত গত ১৫ বছরের শাসনামলে, আওয়ামী লীগের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। সংগঠনটির বিরুদ্ধে হত্যা, নির্যাতন, ছাত্রাবাসে সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণ ও যৌন নিপীড়নের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার বিষয়ে আদালতে প্রমাণও উপস্থাপিত হয়েছে।

আরও পড়ুন

spostobadi news tasmin jara

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

জানুয়ারি ৩, ২০২৬
spostobadi news ncp

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

ডিসেম্বর ২৮, ২০২৫
spostobadi news ncp jamayat

জামায়াতসহ ৮ দল জোটবদ্ধ, আসতে পারে এনসিপি

ডিসেম্বর ২৭, ২০২৫
বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ

১৫ জুলাই শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণের ওপর আক্রমণ করে বহু নিরীহ মানুষের প্রাণহানি ঘটায়। সরকারের কাছে যথেষ্ট তথ্য-প্রমাণ রয়েছে যে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরও ছাত্রলীগ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রমূলক ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

এই প্রেক্ষাপটে, ‘সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯’-এর ধারা ১৮ এর উপ-ধারা (১) অনুযায়ী বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয় যে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বিজ্ঞাপন

এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্রলীগকে নিষিদ্ধ করার জন্য পাঁচ দফা দাবি জানায় এবং এক সপ্তাহের মধ্যে নিষিদ্ধের আল্টিমেটাম দেয়। সংগঠনের নেতা হাসনাত আব্দুল্লাহ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নিষিদ্ধ করা, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ এবং সংবিধান বাতিলসহ পাঁচ দফা দাবি উপস্থাপন করেন।

এই পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে:
১. ১৯৭২ সালের সংবিধান বাতিল এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ভিত্তিতে নতুন সংবিধান প্রণয়ন।

২. ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আজীবন নিষিদ্ধ ঘোষণা।
৩. রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদচ্যুত করা।
৪. ২০২৪ পরবর্তী বাংলাদেশের জন্য নতুন রূপরেখা প্রণয়ন।
৫. ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনকে অবৈধ ঘোষণা এবং সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত ও তাদের রাজনৈতিক নিষেধাজ্ঞা কার্যকর করা।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আমরা রাজপথে সংগ্রাম করেছি এবং সফল হয়েছি। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করলেও আমাদের বিপ্লব এখনো শেষ হয়নি। যতদিন পর্যন্ত সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত না হবে, ততদিন আমাদের আন্দোলন চলবে।”

আরও পড়ুন

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডানা: প্রস্তুতি ও সম্ভাব্য আঘাতের পূর্বাভাস

ভিনিসিয়াসের হ্যাটট্রিকে ডর্টমুন্ডের বিপক্ষে রিয়ালের দুর্দান্ত জয়

রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে গণজমায়েতের ডাক

আরো সংবাদ

spostobadi news tasmin jara
নির্বাচন

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

জানুয়ারি ৩, ২০২৬
spostobadi news ncp
নির্বাচন

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

ডিসেম্বর ২৮, ২০২৫
spostobadi news ncp jamayat
নির্বাচন

জামায়াতসহ ৮ দল জোটবদ্ধ, আসতে পারে এনসিপি

ডিসেম্বর ২৭, ২০২৫
#image_title
রাজনীতি

জুলাই সনদে স্বাক্ষর না দেওয়ার ব্যাখ্যা দিলেন এনসিপি

অক্টোবর ১৯, ২০২৫
শাপলাই হবে জাতীয় নাগরিক পার্টির প্রতীক
রাজনীতি

শাপলাই হবে জাতীয় নাগরিক পার্টির প্রতীক

অক্টোবর ১৮, ২০২৫
Election to Be Held Between December and March
নির্বাচন

আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন

মার্চ ৮, ২০২৫
Leave Comment

সাম্প্রতিক সংবাদ

আমি ব্রাজিল সাপোর্টার ছিলাম, আছি এবং থাকব
ফুটবল

ব্রাজিল সমর্থকের আবেগঘন বার্তায় নেট দুনিয়া তোলপাড়

জুলাই ৬, ২০২৬

আমি ব্রাজিল সাপোর্টার ছিলাম, আছি এবং থাকব ২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে...

Read more
Will Vozinhas dream of saving Messis penalty come true today

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনহার

জুলাই ৩, ২০২৬
The Holy Water Scandal Footballs Most Controversial World Cup Mystery

‘হলি ওয়াটার’ কেলেঙ্কারি – ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইন ফিজিও!

জুলাই ৩, ২০২৬
মাদক বিক্রিতে বাধা আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম মানববন্ধন

মাদক বিক্রিতে বাধা, আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

মার্চ ২৭, ২০২৬
নির্মাণাধীন সেতুর শার্টার ভেঙে চিত্র:

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

ফেব্রুয়ারি ৯, ২০২৬

জনপ্রিয় সংবাদ

ফুটবল

রোনালদোর ৯০০ গোল উদযাপনের রাতে আল নাসরের ড্র

সেপ্টেম্বর ১৪, ২০২৪

আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে যোগ দিয়েই ইতিহাস গড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে অফিশিয়াল ম্যাচে ৯০০ গোলের মাইলফলক...

Read more
মদ্রিচের সমতা ফেরানো | এক্স

নাটকীয় জয় দিয়ে নতুন বছর শুরু করল রিয়াল মাদ্রিদ

জানুয়ারি ৪, ২০২৫

  • শনিবার (সকাল ৮:৪৪)
  • ৩ সফর ১৪৪৮
  • ৩ শ্রাবণ ১৪৩৩ (বর্ষাকাল)

সম্পাদক ও প্রকাশক: মোঃ হুমায়ুন কবির

বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: মোঃ রবিউল ইসলাম

যোগাযোগ:  সম্পাদক: ০১৭৭৭০৩৯৭৯০, বিজ্ঞাপন সম্পাদক: ০১৭৯০৩৭০০৩৭ ।

ইমেইল: [email protected] ।

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-৫০২, সুগন্ধি বাজার, আমতলী, বরগুনা -৮৭১০।

  • আমাদের সম্পর্কে
  • আমাদের সাথে যোগাযোগ
  • ব্যবহারের শর্তাবলী
  • গোপনীয়তা – নীতি

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In