অশালীন উদযাপনের কারণে নিষিদ্ধ এমি মার্তিনেজ

আর্জেন্টিনার জাতীয় দলে নিজের দক্ষতা বারবার প্রমাণ করেছেন এমিলিয়ানো মার্তিনেজ। প্রিমিয়ার লিগে আর্সেনালের হয়ে বার্নার্ড লেনোর ইনজুরির কারণে সুযোগ পেয়ে সবার নজরে আসেন তিনি। এরপর থেকে আর পেছনে তাকাতে হয়নি এই গোলরক্ষককে। তার অসাধারণ পারফরম্যান্স আর্জেন্টিনাকে দীর্ঘদিন পর শিরোপার স্বাদ এনে দেয়।

চিত্র অশালীন উদযাপনে এমি মার্তিনেজ

তবে, শিরোপা জয়ের পর উদযাপনের সময় বেশ কয়েকবারই অশালীন ভঙ্গি প্রদর্শন করতে দেখা গেছে মার্তিনেজকে। সর্বশেষ ২০২৪ সালের কোপা আমেরিকা জয়ের পরও একই ভঙ্গিতে উদযাপন করেন তিনি, যা নিয়ে এবার সমস্যায় পড়তে হয়েছে তাকে। এই অশোভন আচরণের জন্য ফিফা ডিসিপ্লিনারি কমিটি তাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। ফলে তিনি অক্টোবরে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে খেলতে পারবেন না।

এছাড়াও, কলম্বিয়ার বিপক্ষে এক ম্যাচে হারের পর সেখানকার এক টিভি ক্যামেরাম্যানকে চড় দেয়ার অভিযোগে শাস্তি পেয়েছেন মার্তিনেজ। ক্যামেরাম্যান জনি জ্যাকসন জানিয়েছেন, অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক তাকে শারীরিকভাবে আঘাত করেছিলেন, এবং সে সময় মার্তিনেজ খুবই রেগে ছিলেন।

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে মার্তিনেজের নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছেন, ফিফার ডিসিপ্লিনারি কমিটি মার্তিনেজের আচার-আচরণ এবং ফেয়ার প্লে নীতিমালা ভঙ্গের অভিযোগে এই শাস্তি দিয়েছে। আর্জেন্টিনা অবশ্য এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেছে।

এই নিষেধাজ্ঞার ফলে ১০ অক্টোবর ভেনেজুয়েলা এবং ১৬ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোতে খেলতে পারবেন না ৩২ বছর বয়সী এই গোলরক্ষক।

আরও পড়ুন

চিলি ও পেরুর বিরুদ্ধে ম্যাচের জন্য ব্রাজিলের দল ঘোষণা

আজ রাতে ৪ ঘণ্টার জন্য সারাদেশে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • অনুসন্ধান

শ্যামপুরে ডাইং কারখানায় সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • ফুটবল

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হোঁচট রিয়ালের

এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল বেতিসের বিপক্ষে যেন সেই…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • দুর্যোগ

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ১,০৫০, নিখোঁজ প্রায় ৪ হাজার

স্পষ্টবাদী অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হিমবাহ-সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,০৫০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই…

সেপ্টেম্বর ২, ২০২৬
  • ফুটবল

মেসির বিদায়, কে পরবেন আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি?

যে দিনটির কথা কেউ ভাবতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল। লিওনেল মেসি আর…

সেপ্টেম্বর ১, ২০২৬
  • অপরাধ

মরদেহের সঙ্গে যৌন সঙ্গমের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক আটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারী মরদেহের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে…

আগস্ট ৩১, ২০২৬
  • অপরাধ

বই দেখে পরীক্ষা, ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের উপর হামলা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি…

আগস্ট ২৮, ২০২৬

This website uses cookies.