বই দেখে পরীক্ষা, ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের উপর হামলা

বই দেখে পরীক্ষা: ভিডিও করতে গিয়ে গাংনীতে দুই সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

বই দেখে পরীক্ষা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে উত্তর লেখার দৃশ্য ভিডিও করতে গিয়ে দুই সাংবাদিক হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পরীক্ষার্থী ও শিক্ষকদের একাংশের বিরুদ্ধে তাঁদের মারধর, মুঠোফোন ও সম্প্রচার সরঞ্জাম ছিনিয়ে নেওয়া এবং একটি কক্ষে আটকে রাখার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

শুক্রবার (২৮ আগস্ট) পরীক্ষা চলাকালে কাজিপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

হামলার শিকার সাংবাদিকেরা হলেন বাংলাদেশ বেতার ও নাগরিক টেলিভিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বি আহমেদ এবং দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি তারেক হোসেন। এ ঘটনায় তাঁরা গাংনী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সাংবাদিক রাব্বি আহমেদ জানান, ৫০০ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের উন্মুক্ত বই রেখে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে—এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাঁরা কাজিপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে যান। সেখানে গিয়ে কয়েকজন পরীক্ষার্থীকে বই খুলে উত্তর লিখতে দেখেন তাঁরা। বিষয়টি মুঠোফোনে ভিডিও ধারণ করতে গেলে কলেজের শিক্ষক মনিরুজ্জামান বিপ্লবসহ দুই শিক্ষক তাঁদের ওপর ক্ষিপ্ত হন এবং একপর্যায়ে অতর্কিত হামলা চালান বলে অভিযোগ করেন রাব্বি আহমেদ।

অপর সাংবাদিক তারেক হোসেন বলেন, পরীক্ষা কেন্দ্রে বই দেখে উত্তর লেখার বিষয়টি জানতে চাইলে কয়েকজন শিক্ষক তাঁদের সঙ্গে উত্তেজিত আচরণ করেন। একপর্যায়ে তাঁরা হামলার শিকার হন। এ সময় ভিডিও ধারণে ব্যবহৃত দুটি মুঠোফোন এবং নাগরিক টেলিভিশনের বুম মাইক্রোফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। পরে তাঁদের একটি কক্ষে আটকে রাখা হলে কৌশলে সেখান থেকে বের হয়ে আসেন বলে জানান তারেক হোসেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে মেহেরপুরের গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। স্থানীয় সাংবাদিকেরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সাংবাদিকদের পক্ষ থেকে দেওয়া লিখিত অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। হামলায় জড়িতদের শনাক্ত করা এবং মুঠোফোন ও সম্প্রচার সরঞ্জাম উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে যারাই দোষী প্রমাণিত হবেন, তাঁদের কাউকে ছাড় দেওয়া হবে না।

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • অনুসন্ধান

শ্যামপুরে ডাইং কারখানায় সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • ফুটবল

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হোঁচট রিয়ালের

এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল বেতিসের বিপক্ষে যেন সেই…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • দুর্যোগ

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ১,০৫০, নিখোঁজ প্রায় ৪ হাজার

স্পষ্টবাদী অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হিমবাহ-সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,০৫০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই…

সেপ্টেম্বর ২, ২০২৬
  • ফুটবল

মেসির বিদায়, কে পরবেন আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি?

যে দিনটির কথা কেউ ভাবতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল। লিওনেল মেসি আর…

সেপ্টেম্বর ১, ২০২৬
  • অপরাধ

মরদেহের সঙ্গে যৌন সঙ্গমের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক আটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারী মরদেহের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে…

আগস্ট ৩১, ২০২৬
  • দুর্যোগ

নেপালে ভয়াবহ বন্যা: ৪৭২ মরদেহ উদ্ধার, নিখোঁজ দেড় হাজারের বেশি

নেপালের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী জেলা রাসুয়ায় ভয়াবহ আকস্মিক বন্যার দুই দিন পর এ পর্যন্ত ৪৭২ জনের…

আগস্ট ২৮, ২০২৬

This website uses cookies.