ক্যাটাগরি গুলো: বাংলাদেশ

আজ রাতে ৪ ঘণ্টার জন্য সারাদেশে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে

কুয়াকাটায় স্থাপিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল সিস্টেমের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ শনিবার রাতে সারাদেশে ইন্টারনেট সেবায় ৪ ঘণ্টার বিঘ্ন ঘটতে পারে। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (BSCCL) শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার রাত ২টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত সাবমেরিন কেবলের লাইটিং ফিল্টার স্থাপন করা হবে। এই কারণে কুয়াকাটা ল্যান্ডিং স্টেশনে সংযুক্ত সব সার্কিটের ব্যান্ডউইথ পরিষেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

চিত্র সাবমেরিন ক্যাবল স্টেশন কুয়াকাটা

তবে, একই সময়ে কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেবল সিস্টেম (SEA-ME-WE 4) সচল থাকবে। ফলে, পুরো দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু, এই রক্ষণাবেক্ষণ কাজের সময় গ্রাহকরা সাময়িক ধীরগতির সম্মুখীন হতে পারেন।

বাংলাদেশে সাবমেরিন কেবলের মাধ্যমে উচ্চক্ষমতা সম্পন্ন ইন্টারনেট সেবা নিশ্চিত করতে BSCCL সিমিউই-৪ এবং সিমিউই-৫ নামের দুটি আন্তর্জাতিক সাবমেরিন কেবল কনসোর্টিয়ামের সদস্য। এই দুটি কেবল সিস্টেম দেশের ইন্টারনেট ব্যান্ডউইথ এবং আন্তর্জাতিক ভয়েস ট্র্যাফিক পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কক্সবাজারে সিমিউই-৪ এবং কুয়াকাটায় সিমিউই-৫ এর ল্যান্ডিং স্টেশন স্থাপিত আছে।

 

আরও পড়ুন

বাংলাদেশের সুপার ফ্যান ‘টাইগার রবি’ হেনস্তার শিকার ও হাসপাতালে ভর্তি

লেবাননে ইসরাইলের বর্বর হামলা: মৃত্যুর মিছিলে শত শত মানুষ

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • দূর্ঘটনা

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে দুর্ঘটনা এক শ্রমিক নিহত, তিনজন আহত; কাজ সাময়িকভাবে বন্ধ**কলাপাড়া…

ফেব্রুয়ারি ৯, ২০২৬
  • আন্তর্জাতিক

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র —…

ফেব্রুয়ারি ৩, ২০২৬
  • নির্বাচন

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়া চিকিৎসক ও সমাজকর্মী তাসনিম…

জানুয়ারি ৩, ২০২৬
  • নির্বাচন

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক…

ডিসেম্বর ২৮, ২০২৫
  • ফুটবল

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

গত দুই আসরের হতাশা ও ব্যর্থতার স্মৃতি পেছনে ফেলে দারুণ এক জয়ে ২০২৫ আফ্রিকা কাপ…

ডিসেম্বর ২৭, ২০২৫
  • নির্বাচন

জামায়াতসহ ৮ দল জোটবদ্ধ, আসতে পারে এনসিপি

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল একই ভোট বাক্সে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনায় নির্বাচনী সমঝোতার…

ডিসেম্বর ২৭, ২০২৫