বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল দুই টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে একদিন আগেই ভারতে পৌঁছেছে। টেস্ট সিরিজকে সামনে রেখে আজ তারা প্রথম অনুশীলন করেছে।
সোমবার (আজ) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন শান্ত ও লিটনসহ অন্যান্য টাইগাররা। ভারতের বিপক্ষে এই ভেন্যুতে প্রথমবারের মতো টেস্ট খেলবে বাংলাদেশ।
ব্যাটিং ও বোলিং অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন দলের খেলোয়াড়রা। সাদমান ইসলাম থেকে শুরু করে নাঈম হাসান ও নাহিদ রানা সবাই শেষ মুহূর্তের প্রস্তুতিতে মনোযোগী ছিলেন। শেষ সিরিজে দারুণ পারফর্ম করা লিটন দাস কিপিং গ্লাভস হাতে অনুশীলনে সক্রিয় ছিলেন।
প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে নেট অনুশীলনে থ্রোয়ারের ভূমিকা পালন করেছেন এবং তাকে বেশ মনোযোগী দেখা গেছে। চেন্নাইয়ের উইকেটে স্পিন বোলাররা বাড়তি সুবিধা পেতে পারেন, তাই নাঈম হাসান ও তাইজুল ইসলামের ভালো করার সুযোগ রয়েছে।
বাংলাদেশের ভারত সফরের প্রথম টেস্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে এবং দ্বিতীয় টেস্ট হবে ২৭ সেপ্টেম্বর কানপুরে। টেস্ট সিরিজ শেষ হওয়ার পর ৬, ৯ ও ১২ অক্টোবর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো যথাক্রমে গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে অনুষ্ঠিত হবে।
হাসিনার পতনের ৪০ দিন উপলক্ষ্যে ‘স্বৈরাচারের চল্লিশা’ উদযাপন
কুয়াকাটায় আবাসিক হোটেলে তরুণীর ঝুলন্ত মরদেহ
মেঘনায় ১০ ট্রলারডুবি, ৫ ট্রলারসহ ৮ মাঝি নিখোঁজ
ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক…
এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল বেতিসের বিপক্ষে যেন সেই…
স্পষ্টবাদী অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হিমবাহ-সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,০৫০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই…
যে দিনটির কথা কেউ ভাবতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল। লিওনেল মেসি আর…
নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারী মরদেহের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে…
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি…
This website uses cookies.