ক্যাটাগরি গুলো: বাংলাদেশ

কুয়াকাটায় আবাসিক হোটেলে তরুণীর ঝুলন্ত মরদেহ

পটুয়াখালীর কুয়াকাটা পর্যটনকেন্দ্রের একটি আবাসিক হোটেল থেকে আফরোজা আক্তার রিতু (১৯) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কুয়াকাটা পর্যটন পুলিশের সহায়তায় হোটেলের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আফরোজা আক্তার রিতু দুই যুবক ও এক তরুণীর সঙ্গে কুয়াকাটায় বেড়াতে আসেন। তারা সন্ধ্যায় কুয়াকাটা পর্যটনকেন্দ্রের ৭ নম্বর ওয়ার্ডের নিউ সি-বিচ হোটেলের ৫০১ নম্বর কক্ষটি (সুইট রুম) ভাড়া নেন। শুক্রবার রাত পর্যন্ত তারা স্বাভাবিকভাবেই চলাফেরা করছিলেন। পরদিন হোটেল কর্তৃপক্ষ কোনো সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে দরজার সামনে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আফরোজার মরদেহ উদ্ধার করে।

কুয়াকাটা নিউ সি বিচ হোটেল

পুলিশ জানায়, আফরোজা আক্তার রিতুর বাড়ি যশোর জেলার চোকদাপপাড়া থানার বেজপাড়া গ্রামে। হোটেলের রেকর্ড বই অনুযায়ী তার স্বামীর নাম ইছা মীর। ঘটনার সময় তার সঙ্গীরা অন্য কক্ষে ছিলেন বলে দাবি করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

হোটেল নিউ সি-বিচ ইনের ম্যানেজার রুমান মৃধা জানান, হোটেলের নিয়ম অনুযায়ী রুম ভাড়া দেওয়া হয়েছিল এবং গতকাল পর্যন্ত তাদের আচরণ স্বাভাবিক ছিল। আজ চিৎকার শুনে গিয়ে দেখা যায়, রুমের দরজা বন্ধ এবং বাকি তিনজন বাইরে বসে আছে। পুলিশ এসে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, আফরোজার সঙ্গীরা পালানোর চেষ্টা করলে হোটেল কর্মীরা তাদের আটকে রাখে।

মহিপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার জানান, দরজাটি ভেতর থেকে আটকানো ছিল এবং ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে এবং আফরোজার সঙ্গীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ ঘটনা তদন্ত করছে।

 

আরও পড়ুন

মেঘনায় ১০ ট্রলারডুবি, ৫ ট্রলারসহ ৮ মাঝি নিখোঁজ

রোনালদোর ৯০০ গোল উদযাপনের রাতে আল নাসরের ড্র

নেইমার না থাকায় বিবর্ণ ব্রাজিল!

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • বাংলাদেশ

মাদক বিক্রিতে বাধা, আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের…

মার্চ ২৭, ২০২৬
  • দূর্ঘটনা

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে দুর্ঘটনা এক শ্রমিক নিহত, তিনজন আহত; কাজ সাময়িকভাবে বন্ধ**কলাপাড়া…

ফেব্রুয়ারি ৯, ২০২৬
  • আন্তর্জাতিক

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র —…

ফেব্রুয়ারি ৩, ২০২৬
  • নির্বাচন

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়া চিকিৎসক ও সমাজকর্মী তাসনিম…

জানুয়ারি ৩, ২০২৬
  • নির্বাচন

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক…

ডিসেম্বর ২৮, ২০২৫
  • ফুটবল

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

গত দুই আসরের হতাশা ও ব্যর্থতার স্মৃতি পেছনে ফেলে দারুণ এক জয়ে ২০২৫ আফ্রিকা কাপ…

ডিসেম্বর ২৭, ২০২৫