বৈরী আবহাওয়ার কারণে গতকাল শুক্রবার নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীতে ১০টি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ১৮ জন জেলেকে অন্যান্য মাছ ধরার ট্রলারের জেলেরা জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে এখনো পাঁচটি ট্রলারসহ আটজন মাঝি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন হাতিয়া থানার ওসি (তদন্ত) মো. মনিরুজ্জামান।
শুক্রবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে মেঘনা নদীর বিভিন্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। ডুবে যাওয়া ট্রলারগুলোর মালিকদের মধ্যে বাবর মাঝি, জান মিয়া, দেলোয়ার মাঝি, হেলাল উদ্দিন, শহীদ মাঝি, মেহরাজ মাঝি এবং ইউনুছ মাঝি উল্লেখযোগ্য। উদ্ধার হওয়া এবং নিখোঁজ জেলেদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ওসি (তদন্ত) মো. মনিরুজ্জামান জানান, কিছু জেলেকে তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হলেও পাঁচটি ট্রলার এবং আটজন মাঝি এখনও নিখোঁজ। নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে বিভিন্ন ঘাট থেকে বেশ কয়েকটি মাছ ধরার ট্রলার গভীর সাগরে যায়। সাগর উত্তাল থাকায় বিকেলের দিকে ট্রলারগুলো ঘাটে ফেরার সময় ঝড়ো বাতাসের কবলে পড়ে মেঘনা নদীর মোহনায় একাধিক ট্রলার ডুবে যায়।
অন্য ট্রলারগুলোর সহযোগিতায় কিছু জেলেকে উদ্ধার করা হলেও তাদের মাছ ধরার জালসহ ট্রলারগুলো নদীতে তলিয়ে যায়। এখনও মেঘনা নদীতে কয়েকটি ট্রলারের কোনো খোঁজ মেলেনি। দুর্ঘটনায় দেলোয়ার মাঝি নামে একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের…
পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে দুর্ঘটনা এক শ্রমিক নিহত, তিনজন আহত; কাজ সাময়িকভাবে বন্ধ**কলাপাড়া…
গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র —…
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়া চিকিৎসক ও সমাজকর্মী তাসনিম…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক…
গত দুই আসরের হতাশা ও ব্যর্থতার স্মৃতি পেছনে ফেলে দারুণ এক জয়ে ২০২৫ আফ্রিকা কাপ…