ক্যাটাগরি গুলো: অনুসন্ধান

কুলাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী নিহত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে স্বর্ণা দাস (১৬) নামে এক কিশোরী নিহত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বিনয় ভূষন রায় জানান, ঘটনাটি সোমবার (২ সেপ্টেম্বর) রাতে জানা যায়, তবে মূল ঘটনা ঘটেছে তারও একদিন আগে।

থানা সূত্রের বরাতে জানা গেছে, নিহত স্বর্ণা মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে। স্বর্ণা স্থানীয় নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।

স্বর্ণার বাবা পরেন্দ্র দাস জানিয়েছেন, তার বড় ছেলে দীর্ঘদিন ধরে ভারতের ত্রিপুরায় বসবাস করছে। তাকে দেখতে স্বর্ণা ও তার মা রোববার (১ সেপ্টেম্বর) রাতে স্থানীয় দুই দালালের সহযোগিতায় লালারচক সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতে প্রবেশের চেষ্টা করে। রাত ৯টার দিকে ভারতের সীমান্তে কাঁটাতারের বেড়ার কাছে পৌঁছালে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে স্বর্ণা ঘটনাস্থলেই মারা যায়, তবে তার মা সৌভাগ্যক্রমে বেঁচে যায়।

পরেন্দ্র দাস আরও জানান, সোমবার রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল তাদের বাড়িতে এসে স্বর্ণার মৃত্যুর খবর জানায়। বিএসএফ স্বর্ণার মরদেহ নিয়ে গেছে।

বাংলাদেশি কিশোরীর মরদেহ হস্তান্তর বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার ওসি জানান, এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং দুই দেশের মধ্যে আলোচনা ও প্রচলিত সিদ্ধান্ত অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

 

 

আরও পড়ুন

জবির সহ-সমন্বয়ক পরিচয়ে বাসের হেলপারকে মারধর করেছে ছাত্রলীগ কর্মী

এরিয়া ম্যানেজার নিয়োগ দিচ্ছে মেঘনা গ্রুপ

 

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • বাংলাদেশ

মাদক বিক্রিতে বাধা, আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের…

মার্চ ২৭, ২০২৬
  • দূর্ঘটনা

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে দুর্ঘটনা এক শ্রমিক নিহত, তিনজন আহত; কাজ সাময়িকভাবে বন্ধ**কলাপাড়া…

ফেব্রুয়ারি ৯, ২০২৬
  • আন্তর্জাতিক

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র —…

ফেব্রুয়ারি ৩, ২০২৬
  • নির্বাচন

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়া চিকিৎসক ও সমাজকর্মী তাসনিম…

জানুয়ারি ৩, ২০২৬
  • নির্বাচন

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক…

ডিসেম্বর ২৮, ২০২৫
  • ফুটবল

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

গত দুই আসরের হতাশা ও ব্যর্থতার স্মৃতি পেছনে ফেলে দারুণ এক জয়ে ২০২৫ আফ্রিকা কাপ…

ডিসেম্বর ২৭, ২০২৫