বুলবুল হত্যার বিচার ও ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল

অনতিবিলম্বে যুবনেতা বুলবুল হত্যাকারীদের ফাঁসি কার্যকর না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

বুলবুল হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, বন্দর থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক যুবনেতা জাহিদ আল-আমীন বুলবুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবি জানিয়ে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেল ৪টায় নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার, চাষাড়ায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতী মানসুর আহমদ সাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, নারায়ণগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব আবদুর রশিদ এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি মুহাম্মাদ মামুনুর রশিদ।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি হাফেজ মুহাম্মাদ রবিউল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মুফতী মানসুর আহমদ সাকী বলেন, দীর্ঘ সময় ধরে নতুন সরকার দায়িত্ব পালন করলেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তিনি অভিযোগ করেন, বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছে।

তিনি বলেন, প্রশাসনের ব্যর্থতার কারণেই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বন্দর থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আল-আমীন বুলবুল হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তার দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সিফাত গ্যাং ও তাদের সহযোগীদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা ছিল। সময়মতো তাদের গ্রেপ্তার ও আইনের আওতায় আনা হলে এ ধরনের ঘটনা এড়ানো সম্ভব হতো বলেও তিনি মন্তব্য করেন।

মুফতী মানসুর আহমদ সাকী বলেন, “দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অনতিবিলম্বে যুবনেতা বুলবুল হত্যাকারীদের ফাঁসি বাস্তবায়ন না করলে কঠোর কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”

একই সঙ্গে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

সমাবেশে অন্যান্য বক্তারাও জাহিদ আল-আমীন বুলবুল হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং আইনানুগ সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি করেন।

সমাবেশ শেষে নেতাকর্মীরা চাষাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডি.আই.টি. মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে নিহত জাহিদ আল-আমীন বুলবুলসহ সকল নিহতের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

তথ্য চিত্র: আল-আমিন হোসেন (নারায়ণগঞ্জ)

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • অনুসন্ধান

শ্যামপুরে ডাইং কারখানায় সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • ফুটবল

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হোঁচট রিয়ালের

এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল বেতিসের বিপক্ষে যেন সেই…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • দুর্যোগ

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ১,০৫০, নিখোঁজ প্রায় ৪ হাজার

স্পষ্টবাদী অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হিমবাহ-সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,০৫০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই…

সেপ্টেম্বর ২, ২০২৬
  • ফুটবল

মেসির বিদায়, কে পরবেন আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি?

যে দিনটির কথা কেউ ভাবতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল। লিওনেল মেসি আর…

সেপ্টেম্বর ১, ২০২৬
  • অপরাধ

মরদেহের সঙ্গে যৌন সঙ্গমের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক আটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারী মরদেহের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে…

আগস্ট ৩১, ২০২৬
  • অপরাধ

বই দেখে পরীক্ষা, ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের উপর হামলা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি…

আগস্ট ২৮, ২০২৬

This website uses cookies.