ক্যাটাগরি গুলো: বাংলাদেশ

ভারী বৃষ্টি ও বন্যায় চার জেলায় ৮ জনের মৃত্যু

টানা ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ ও মৌলভীবাজারে লাখো মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি বন্যার পানিতে তলিয়ে গেছে। এই দুর্যোগে চার জেলায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কুমিল্লা

কুমিল্লায় বন্যায় চারজনের মৃত্যু হয়েছে। নাঙ্গলকোটের দাউদপুরে কেরামত আলী (৪৫) মাছ ধরতে গিয়ে পানির স্রোতে তলিয়ে যান। কুমিল্লা শহরে রাফি (১৫) বৃষ্টির মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। চৌদ্দগ্রামে শাহাদাত হোসেন (৩৪) গাছ পড়ে মারা গেছেন, এবং লাকসামে পানিতে তলিয়ে মারা যাওয়া এক শিশুর পরিচয় এখনও জানা যায়নি।

কক্সবাজার

কক্সবাজারে টানা বর্ষণ ও উজানের ঢলে প্রায় দুই শতাধিক গ্রাম প্লাবিত হয়ে তিন লাখ মানুষ পানিবন্দি হয়েছেন। রামুতে সাচিং মারমা (২৬) ও আমজাদ হোছন (২২) বন্যার পানিতে ভেসে গিয়ে মারা গেছেন। কক্সবাজারের বিভিন্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

ফেনী

ফেনীর ফুলগাজী উপজেলায় বন্যার পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কুমিল্লা, ফেনী, চট্টগ্রামসহ কয়েকটি জেলায় ১ লাখ ৮৯ হাজার ৬৬৩টি পরিবার বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পাহাড়ি ঢলের বন্যার পানিতে ডুবে সুবর্ণা আক্তার নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

ঘরে বসে আয় করার ১০টি সহজ উপায়

অর্থ আদান-প্রদানে বাংলাদেশ ইন্টারনেট ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • ফুটবল

ব্রাজিল সমর্থকের আবেগঘন বার্তায় নেট দুনিয়া তোলপাড়

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন…

জুলাই ৬, ২০২৬
  • ফুটবল

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনহার

বিশ্বকাপ শুরুর আগে দেওয়া এক সাক্ষাৎকারে সাদা জার্সি পরে বসেছিলেন তিনি, বুকে লেখা ‘কাবু ভের্দি’।…

জুলাই ৩, ২০২৬
  • বাংলাদেশ

‘হলি ওয়াটার’ কেলেঙ্কারি – ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইন ফিজিও!

আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল লড়াই মানেই উত্তেজনা, আবেগ আর চিরন্তন প্রতিদ্বন্দ্বিতা। তবে এই দুই দলের…

জুলাই ৩, ২০২৬
  • বাংলাদেশ

মাদক বিক্রিতে বাধা, আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের…

মার্চ ২৭, ২০২৬
  • দূর্ঘটনা

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে দুর্ঘটনা এক শ্রমিক নিহত, তিনজন আহত; কাজ সাময়িকভাবে বন্ধ**কলাপাড়া…

ফেব্রুয়ারি ৯, ২০২৬
  • আন্তর্জাতিক

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র —…

ফেব্রুয়ারি ৩, ২০২৬