মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
  • Login
Spostobadi
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
Spostobadi
EN
Home অনুসন্ধান

বরগুনায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত আট

বরগুনায় শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যানারে নাম না থাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

ফেব্রুয়ারি ২৬, ২০২৫
in অনুসন্ধান
Clash Between Two BNP Factions in Barguna
চিত্র বরগুনা জেলা

বরগুনার বেতাগীতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যানারে নাম না দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ূন কবির ও তাঁর সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় অন্তত আটজন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজে। প্রত্যক্ষদর্শী ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের দাবি, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান কবির ও তাঁর ছেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শোয়েব কবিরের নেতৃত্বে এ হামলা হয়েছে।

আরও পড়ুন

Mysterious Death of Security Guard at Dyeing Factory in Shyampur

শ্যামপুরে ডাইং কারখানায় সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

সেপ্টেম্বর ৫, ২০২৬
Nepal Flood Death Toll Rises to 1050

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ১,০৫০, নিখোঁজ প্রায় ৪ হাজার

সেপ্টেম্বর ২, ২০২৬
Attempt to Have Sex with Dead Body Driver Arrested

মরদেহের সঙ্গে যৌন সঙ্গমের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক আটক

আগস্ট ৩১, ২০২৬

বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজে মঙ্গলবার ছিল বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির। পুরস্কার বিতরণ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে সেখানে উপস্থিত হন শাহজাহান কবিরের ছেলে শোয়েব কবির।

অনুষ্ঠানের ব্যানারে তাঁর বাবার নাম না দেখে শোয়েব ক্ষুব্ধ হয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে উচ্চবাচ্য শুরু করেন এবং অকথ্য ভাষায় গালমন্দ করেন বলে অভিযোগ উঠেছে। পরে খবর পেয়ে শাহজাহান কবির তাঁর সমর্থকদের নিয়ে কলেজে প্রবেশ করেন এবং একাধিক কক্ষে ভাঙচুর চালান।

বিজ্ঞাপন

এ ঘটনার পরপরই হুমায়ূন কবিরের সমর্থকরাও সেখানে জড়ো হতে থাকেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শোয়েব কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল খানসহ অন্তত আটজন আহত হন। জামাল খানকে গুরুতর অবস্থায় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বেতাগী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহিন বলেন, “শাহজাহান কবিরকে দাওয়াত কার্ড দিয়ে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে বর্তমানে তিনি কোনো দলীয় পদে নেই, তাই ব্যানারে তাঁর নাম রাখা হয়নি। কিন্তু এই বিষয়টি নিয়েই তিনি ও তাঁর ছেলে উত্তেজিত হয়ে কলেজে হামলা চালিয়েছেন।”

হুমায়ুন কবিরও একই অভিযোগ করে বলেন, “শাহজাহান কবির ও তাঁর ছেলে সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিতভাবে আমাদের ওপর হামলা চালিয়েছেন। এতে আমি এবং আমার দলের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছি। বিষয়টি দলের শীর্ষ নেতাদের জানিয়েছি।”

তবে শাহজাহান কবির পাল্টা দাবি করে বলেন, “আমার ছেলে শোয়েব শুধুমাত্র অধ্যক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিল। সেখানে হুমায়ুন কবিরের সমর্থকরা উপস্থিত হয়ে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে মারামারি শুরু হয়। আমার ছেলের মাথায় আঘাত লাগে, এরপর পোলাপানও পাল্টা মারধর করে। এখন মিটমাট হয়ে গেছে।”

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “আমরা ঘটনাটি শুনেছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনার পর থেকে বেতাগী এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৎপর রয়েছে।

আরো সংবাদ

Mysterious Death of Security Guard at Dyeing Factory in Shyampur
অনুসন্ধান

শ্যামপুরে ডাইং কারখানায় সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

সেপ্টেম্বর ৫, ২০২৬
Nepal Flood Death Toll Rises to 1050
দুর্যোগ

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ১,০৫০, নিখোঁজ প্রায় ৪ হাজার

সেপ্টেম্বর ২, ২০২৬
Attempt to Have Sex with Dead Body Driver Arrested
অপরাধ

মরদেহের সঙ্গে যৌন সঙ্গমের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক আটক

আগস্ট ৩১, ২০২৬
gangni two journalists attacked during exam
অপরাধ

বই দেখে পরীক্ষা, ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের উপর হামলা

আগস্ট ২৮, ২০২৬
Sudden Flash Flood in Nepa
দুর্যোগ

নেপালে ভয়াবহ বন্যা: ৪৭২ মরদেহ উদ্ধার, নিখোঁজ দেড় হাজারের বেশি

আগস্ট ২৮, ২০২৬
Protest March in Narayanganj Demands Justice and Death Penalty for Bulbuls Killers
অনুসন্ধান

বুলবুল হত্যার বিচার ও ফাঁসির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল

আগস্ট ২৭, ২০২৬
Leave Comment

সাম্প্রতিক সংবাদ

Mysterious Death of Security Guard at Dyeing Factory in Shyampur
অনুসন্ধান

শ্যামপুরে ডাইং কারখানায় সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

সেপ্টেম্বর ৫, ২০২৬

শ্যামপুরে সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক...

Read more
Mbappe Misses Penalty as Real Madrid Stumble Against Real Betis

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হোঁচট রিয়ালের

সেপ্টেম্বর ৫, ২০২৬
Nepal Flood Death Toll Rises to 1050

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ১,০৫০, নিখোঁজ প্রায় ৪ হাজার

সেপ্টেম্বর ২, ২০২৬
Who Will Wear Argentinas Historic No 10 Jersey After Messi

মেসির বিদায়, কে পরবেন আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি?

সেপ্টেম্বর ১, ২০২৬
Attempt to Have Sex with Dead Body Driver Arrested

মরদেহের সঙ্গে যৌন সঙ্গমের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক আটক

আগস্ট ৩১, ২০২৬

জনপ্রিয় সংবাদ

এন্ড্রিক ও নেইমার | এক্স
ফুটবল

নেইমার-এনদ্রিকবিহীন ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা

নভেম্বর ২, ২০২৪

ব্রাজিল জাতীয় ফুটবল দল আগামী বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। এই দলে জায়গা হয়নি তারকা খেলোয়াড় নেইমার...

Read more
Mysterious Death of Security Guard at Dyeing Factory in Shyampur

শ্যামপুরে ডাইং কারখানায় সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

সেপ্টেম্বর ৫, ২০২৬
আমি ব্রাজিল সাপোর্টার ছিলাম, আছি এবং থাকব

ব্রাজিল সমর্থকের আবেগঘন বার্তায় নেট দুনিয়া তোলপাড়

জুলাই ৬, ২০২৬
Why Mobile Phone Chargers Are Usually Black or White

মোবাইল ফোনের চার্জার যে কারণে সাদা বা কালো রঙের হয়

সেপ্টেম্বর ২, ২০২৫
Brazil vs Senegal A Thrilling Showdown Tonight

আজ রাতে মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল

নভেম্বর ১৫, ২০২৫

  • মঙ্গলবার (সকাল ৭:৩৩)
  • ২৪ রবিউস সানি ১৪৪৮
  • ২১ আশ্বিন ১৪৩৩ (শরৎকাল)

সম্পাদক ও প্রকাশক: মোঃ হুমায়ুন কবির

বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: মোঃ রবিউল ইসলাম

যোগাযোগ:  সম্পাদক: ০১৭৭৭০৩৯৭৯০, বিজ্ঞাপন সম্পাদক: ০১৭৯০৩৭০০৩৭ ।

ইমেইল: info@spostobadi.com ।

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-৫০২, সুগন্ধি বাজার, আমতলী, বরগুনা -৮৭১০।

  • আমাদের সম্পর্কে
  • আমাদের সাথে যোগাযোগ
  • ব্যবহারের শর্তাবলী
  • গোপনীয়তা – নীতি

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In