ক্যাটাগরি গুলো: অনুসন্ধান

আমতলীতে পারিবারিক কলহে স্বামীর হাতে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

স্বামীর হাতে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে স্বামীর নির্মম পিটুনিতে স্ত্রী প্রাণ হারিয়েছেন বলে এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত গৃহবধূর নাম সাজেদা বেগম (৫৫)। তাঁর স্বামী মোঃ তৈয়ব আলী হাওলাদার (৬৫) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন বলে জানা গেছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গতকাল (১৯ জুলাই) রাতে চাওড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাতাকাটা গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্যমতে, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই একপর্যায়ে গতকাল রাতে তাদের মধ্যে তুমুল ঝগড়া বাঁধে। একপর্যায়ে তৈয়ব আলী হাওলাদার ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত অবস্থায় সাজেদা বেগম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত তৈয়ব আলী পলাতক রয়েছে। তাকে আটকের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি একটি মর্মান্তিক ঘটনা। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি এবং অভিযুক্তকে দ্রুত আটকের জন্য চেষ্টা চলছে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • ফুটবল

ব্রাজিল সমর্থকের আবেগঘন বার্তায় নেট দুনিয়া তোলপাড়

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন…

জুলাই ৬, ২০২৬
  • ফুটবল

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনহার

বিশ্বকাপ শুরুর আগে দেওয়া এক সাক্ষাৎকারে সাদা জার্সি পরে বসেছিলেন তিনি, বুকে লেখা ‘কাবু ভের্দি’।…

জুলাই ৩, ২০২৬
  • বাংলাদেশ

‘হলি ওয়াটার’ কেলেঙ্কারি – ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইন ফিজিও!

আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল লড়াই মানেই উত্তেজনা, আবেগ আর চিরন্তন প্রতিদ্বন্দ্বিতা। তবে এই দুই দলের…

জুলাই ৩, ২০২৬
  • বাংলাদেশ

মাদক বিক্রিতে বাধা, আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের…

মার্চ ২৭, ২০২৬
  • দূর্ঘটনা

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে দুর্ঘটনা এক শ্রমিক নিহত, তিনজন আহত; কাজ সাময়িকভাবে বন্ধ**কলাপাড়া…

ফেব্রুয়ারি ৯, ২০২৬
  • আন্তর্জাতিক

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র —…

ফেব্রুয়ারি ৩, ২০২৬