ক্যাটাগরি গুলো: ফুটবল

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনহার

লিওনেল মেসিকে ঠেকানোর স্বপ্ন নিয়ে আর্জেন্টিনার মুখোমুখি হবেন কেপ ভার্দের লড়াকু গোলরক্ষক ভোজিনহা।

কেপ ভার্ডের গোলরক্ষক ভোজিনহা

বিশ্বকাপ শুরুর আগে দেওয়া এক সাক্ষাৎকারে সাদা জার্সি পরে বসেছিলেন তিনি, বুকে লেখা ‘কাবু ভের্দি’। তখনো কেউ চেনে না তাঁকে। লাজুক হেসে বলেছিলেন, লিওনেল মেসির বিপক্ষে খেলার স্বপ্ন দেখেন।

কে জানত, ভোজিনিয়ার স্বপ্নটা এভাবে সত্যি হয়ে যাবে! সত্যিই তিনি বিশ্বকাপে মেসির বিপক্ষে খেলবেন, অন্তত একটা দিনের জন্য মেসির সবচেয়ে বড় প্রতিপক্ষও হয়ে যাবেন! বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৪টায় শেষ ৩২-এর ম্যাচে মেসির আর্জেন্টিনার প্রতিপক্ষ ভোনিজিয়ার কেপ ভার্দে।

তত দিনে বিশ্বকাপের সবচেয়ে বড় চমক হয়ে গেছে কেপ ভার্দে, ভোজিনিয়া হয়ে গেছেন ছোট দেশগুলোর মধ্যে সবচেয়ে বড় তারকা। স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচটার আগে ইনস্টাগ্রামে তাঁর অনুসারী ছিল মাত্র ৪৫ হাজার, এখন সাড়ে ১৭ লাখ! এবার প্রতিপক্ষ লিওনেল মেসি। যাঁর ইনস্টাগ্রাম অনুসারী ৫১ কোটির বেশি! কিন্তু ভোজিনিয়ার আসল লড়াই সংখ্যার সঙ্গে নয়, কিংবদন্তির সঙ্গে।

এই বিশ্বকাপে এখন পর্যন্ত ৬ গোল মেসির, মাত্র ৩টা ম্যাচে। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনটাও তাঁর দখলে। বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তাঁর, কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপে নিজের ৩০তম ম্যাচ খেলবেন কয়েক দিন আগে ৩৯তম জন্মদিন উদ্‌যাপন করা আর্জেন্টাইন মহাতারকা।

অথচ অপ্টার পরিসংখ্যান বলছে, গ্রুপ পর্বে সবচেয়ে কম দৌড়ানো খেলোয়াড়দের একজন তিনি। গ্রুপ পর্বে অন্তত ৯০ মিনিট খেলেছেন এমন খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে ‘অলস’ তিনি, প্রতি ৯০ মিনিটে গড়ে মাত্র ৮.১ কিলোমিটার পাড়ি দিয়েছেন। তাতে কী, বল তো ঠিকই তাঁর হয়ে দৌড়াচ্ছে। তিনি ঠিক সময়ে ঠিক জায়গায় থাকেন, অথবা অন্যরা যাতে ঠিক জায়গায় থাকেন, সেটা নিশ্চিত করেন। জাদুর জন্য পায়ের গতির চেয়ে বেশি দরকার মাথার হিসাব।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি বলেছেন, ‘কেপ ভার্দে যে কঠিন প্রতিপক্ষ নয়, এমন দাবি করাটা মিথ্যাচার হবে।’ কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস আবার চেয়েছেন, মেসিকে যেন সম্মান জানিয়ে জাতীয় দলের জার্সি উপহার দেওয়া হয়, আর তারপরই আশা প্রকাশ করেছেন, তাঁর দেশ ১-০ গোলে হারাবে বিশ্ব চ্যাম্পিয়নদের।

ভোজিনিয়ার স্বপ্নটা আরও নির্দিষ্ট। কেপ ভার্দে ১-০ ব্যবধানে এগিয়ে, খেলার শেষ দিকে পেনাল্টি পেয়েছেন মেসি নিজে। তিনি সেটা ঠেকিয়ে দিলেন। এই দৃশ্যটাই বিশ্বকাপ শুরুর আগে কল্পনা করেছিলেন ভোজিনিয়া। ‘সেটা যদি সেভ করতে পারি, সত্যিকারের স্বপ্নপূরণ হবে’— বলেছিলেন তিনি।

বাংলাদেশ সময় আগামীকাল ভোরে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুটো পৃথিবী। একদিকে ফুটবলের সবচেয়ে বড় নাম, যাঁকে নিয়ে নতুন করে বলার কিছু বাকি নেই। অন্যদিকে একটা দ্বীপরাষ্ট্র, জনসংখ্যায় যেটা ঢাকার অনেক নির্বাচনী আসনের চেয়েও ছোট। কিন্তু ফুটবলে ছোট-বড়র হিসাব সব সময় মাঠের বাইরের গল্প। মাঠের ভেতরে গোলপোস্টের উচ্চতা সবার জন্য সমান।

মেসি হয়তো আরও একটা রেকর্ড গড়বেন। কিংবা ভোজিনিয়ার হাত ছুঁয়ে ফিরে যাবে তাঁর নেওয়া কোনো শট, আর এক দ্বীপরাষ্ট্র উৎসবে ভাসবে যেভাবে তারা কোনো দিন ভাসেনি। যা-ই ঘটুক, ফলাফলের বাইরে একটা সত্যি থেকে যাবে। বিশ্বকাপ প্রতিবারই এমন একজনকে খুঁজে বের করে আনে, যাঁর নাম আগে কেউ জানত না, অথচ তাঁকে ছাড়া বিশ্বকাপের গল্পটাই অসম্পূর্ণ থেকে যায়।

এবার সেই নামটা ভোজিনিয়া। আর তাঁর সামনে দাঁড়িয়ে আছেন সেই মানুষ, যাঁকে টিভির পর্দায় দেখে তিনি নিজেও একদিন স্বপ্ন দেখেছিলেন মুখোমুখি হওয়ার। স্বপ্ন দেখছেন তাঁর একটা পেনাল্টি শট ঠেকিয়ে দেওয়ার।

আগামীকাল ভোরে ভোজিনিয়া শুধু গোলই রক্ষা করবেন না, তিনি রক্ষা করবেন একটা দ্বীপের বিশ্বাস।

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • বাংলাদেশ

‘হলি ওয়াটার’ কেলেঙ্কারি – ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইন ফিজিও!

আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল লড়াই মানেই উত্তেজনা, আবেগ আর চিরন্তন প্রতিদ্বন্দ্বিতা। তবে এই দুই দলের…

জুলাই ৩, ২০২৬
  • বাংলাদেশ

মাদক বিক্রিতে বাধা, আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের…

মার্চ ২৭, ২০২৬
  • দূর্ঘটনা

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে দুর্ঘটনা এক শ্রমিক নিহত, তিনজন আহত; কাজ সাময়িকভাবে বন্ধ**কলাপাড়া…

ফেব্রুয়ারি ৯, ২০২৬
  • আন্তর্জাতিক

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র —…

ফেব্রুয়ারি ৩, ২০২৬
  • নির্বাচন

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়া চিকিৎসক ও সমাজকর্মী তাসনিম…

জানুয়ারি ৩, ২০২৬
  • নির্বাচন

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক…

ডিসেম্বর ২৮, ২০২৫