সোমবার, মে ৪, ২০২৬
  • Login
Spostobadi
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
Spostobadi
No Result
View All Result
Home অনুসন্ধান দুর্যোগ

কলাপাড়ায় মানবসৃষ্ট জলাবদ্ধতায় তিন হাজার পরিবার পানিবন্দি, চাষাবাদে মারাত্মক সংকট

সরকারি খাল-বিল-জলাশয় দখলের ফলে ভেঙে পড়েছে ড্রেনেজ ব্যবস্থা,

জুলাই ১৮, ২০২৫
in দুর্যোগ
Man Made Waterlogging in Kalapara Leaves 3000 Families Marooned
জলাবদ্ধতায় তিন হাজার পরিবার পানিবন্দি

তিন দিন আগে টানা বৃষ্টিপাত থেমে গেলেও এখনো পটুয়াখালীর কলাপাড়ায় জলাবদ্ধতার দুর্ভোগ কাটেনি। এখনও প্রায় তিন হাজার পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছেন। কৃষকদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা—জমিতে পানি জমে থাকায় তারা আমনের বীজতলা তৈরি করতে পারছেন না।

জলাবদ্ধতার জন্য স্থানীয়রা দায়ী করছেন অবৈধভাবে খাল-জলাশয় ভরাট এবং কৃষিজমির নামে বন্দোবস্ত দেওয়া জমিগুলোতে বাড়িঘর ও পুকুর নির্মাণকে। এতে বিলের পানি বের হওয়ার স্বাভাবিক পথ বন্ধ হয়ে গেছে। স্লুইসগেট ব্যবস্থাপনাতেও রাজনৈতিক প্রভাব থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

আরও পড়ুন

ঘূর্ণিঝড়ে গাছপালা ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত

ঘূর্ণিঝড় দানার আঘাতে কুয়াকাটায় ১৩টি ঘর বিধ্বস্থ, বহু পরিবার ক্ষতিগ্রস্থ

অক্টোবর ২৫, ২০২৪
মৃত্যু আশরাফ আলীর বাড়ি

বরগুনায় ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে গাছের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু

অক্টোবর ২৪, ২০২৪
Cyclone dana 1

ঘূর্ণিঝড় দানার প্রভাবে উপকূলীয় ১৪ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

অক্টোবর ২৪, ২০২৪

সরেজমিন ঘুরে দেখা গেছে, সোনাতলা নদীর সেতু পেরিয়ে কুয়াকাটাগামী সড়কের ডানপাশের বিস্তীর্ণ কৃষিজমি এখনো হাঁটু থেকে কোমর সমান পানির নিচে। মহিপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী ফজলু গাজী জানান, “প্রায় সব খাল-জলাশয়ই দখলে চলে গেছে। কোথাও কেউ পুকুর করেছে, কোথাও বাড়ি। এতে করে পানি চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। কৃষকরা চরম বিপাকে।”

ইউসুফপুর, নিজামপুর, সুধিরপুরসহ আশপাশের গ্রামের চিত্রও একই। চাষাবাদ তো দূরের কথা, অনেক স্কুল মাঠও ডুবে গেছে। মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা পারভিন জানান, “স্কুল মাঠ ভরাট করে উঁচু করা হয়েছে, তবুও পানির নিচে চলে গেছে।”

বিজ্ঞাপন

মোয়াজ্জেমপুর ইউপি সদস্য জাকির হোসেন দুলাল জানান, “আমাদের এলাকায় দুটি স্লুইসগেট কাজ করছে, তাই কিছুটা পানি নেমেছে। তবে ইউসুফপুরে স্লুইসগেট সচল না থাকায় সেখানে পানি জমে আছে।”

ফতেহপুর গ্রামের অবস্থাও কিছুটা উন্নতি হয়েছে। কৃষকরা ধীরে ধীরে বীজতলা তৈরির চেষ্টা করছেন। তবে স্লুইসগেট ব্যবস্থাপনায় স্থানীয় প্রভাবশালীদের নিয়ন্ত্রণ থাকায় কৃষকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

সবচেয়ে ভয়াবহ অবস্থা টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে। সেখানে শত শত বাড়ির উঠান ও ঘরের ভিতর পর্যন্ত পানি ঢুকে পড়েছে। নাচনাপাড়া বাজার থেকে পূর্ব দিকে বহমান খালটি দখল করে গড়ে উঠেছে একের পর এক স্থাপনা, যার ফলে পানি চলাচলের পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এমনকি নাচনাপাড়া চৌরাস্তার একমাত্র স্লুইসগেটটিও বিলুপ্ত হয়ে গেছে।

বর্তমানে কলাপাড়ার ১২টি ইউনিয়ন ও দুইটি পৌরসভার সরকারি খাল, বিল ও জলাশয় অবৈধ দখলে। এসব কারণে বৃষ্টির পানি বের হওয়ার কোনো পথ নেই, ফলে কয়েকদিন ধরে বৃষ্টি থেমে থাকলেও জলাবদ্ধতা কাটছে না।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন জানান, “স্লুইসগেট সচল রাখতে আমরা উদ্যোগ নিয়েছি। গতকাল রাতেও বাদুরতলী স্লুইস গেট খুলে পানি অপসারণের ব্যবস্থা করেছি।”

উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, “জলাবদ্ধতা নিরসনে এ বছর ১০-১২টি খালের অবৈধ বাঁধ অপসারণ করা হয়েছে। পৌরসভার খালগুলো থেকেও বর্জ্য অপসারণ করা হয়েছে। কৃষকরা যাতে নির্বিঘ্নে চাষাবাদ করতে পারেন, সে লক্ষ্যে আমরা কাজ করছি।”

জলাবদ্ধতা সমস্যাটি কেবল প্রকৃতির নয়, এটি সম্পূর্ণভাবে একটি মানবসৃষ্ট দুর্যোগে রূপ নিয়েছে। খাল-বিলের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দিতে না পারলে ভবিষ্যতে চাষাবাদ ও জনজীবন আরও বিপর্যয়ের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

আরো সংবাদ

ঘূর্ণিঝড়ে গাছপালা ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত
দুর্যোগ

ঘূর্ণিঝড় দানার আঘাতে কুয়াকাটায় ১৩টি ঘর বিধ্বস্থ, বহু পরিবার ক্ষতিগ্রস্থ

অক্টোবর ২৫, ২০২৪
মৃত্যু আশরাফ আলীর বাড়ি
দুর্যোগ

বরগুনায় ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে গাছের নিচে চাপা পড়ে একজনের মৃত্যু

অক্টোবর ২৪, ২০২৪
Cyclone dana 1
দুর্যোগ

ঘূর্ণিঝড় দানার প্রভাবে উপকূলীয় ১৪ জেলায় জলোচ্ছ্বাসের আশঙ্কা

অক্টোবর ২৪, ২০২৪
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা
দুর্যোগ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা: উপকূলে অতি তীব্র ঝড়

অক্টোবর ২৪, ২০২৪
Leave Comment

সাম্প্রতিক সংবাদ

মাদক বিক্রিতে বাধা আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম মানববন্ধন
বাংলাদেশ

মাদক বিক্রিতে বাধা, আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

মার্চ ২৭, ২০২৬

প্রতিবাদে মানববন্ধন বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সোমবার...

Read more
নির্মাণাধীন সেতুর শার্টার ভেঙে চিত্র:

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

ফেব্রুয়ারি ৯, ২০২৬
Epstein files

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

ফেব্রুয়ারি ৩, ২০২৬
spostobadi news tasmin jara

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

জানুয়ারি ৩, ২০২৬
spostobadi news ncp

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

ডিসেম্বর ২৮, ২০২৫

জনপ্রিয় সংবাদ

মাদক বিক্রিতে বাধা আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম মানববন্ধন
বাংলাদেশ

মাদক বিক্রিতে বাধা, আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

মার্চ ২৭, ২০২৬

প্রতিবাদে মানববন্ধন বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সোমবার...

Read more
Brazil without Neymar 1

নেইমার না থাকায় বিবর্ণ ব্রাজিল!

সেপ্টেম্বর ১৩, ২০২৪

ঘরে বসে আয় করার ১০টি সহজ উপায়

মে ৩, ২০২৪
spostobadi news tasmin jara

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

জানুয়ারি ৩, ২০২৬

লা লিগায় আবারও পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ

আগস্ট ৩০, ২০২৪

  • সোমবার (বিকাল ৩:২৭)
  • ১৬ জিলকদ ১৪৪৭
  • ২১ বৈশাখ ১৪৩৩ (গ্রীষ্মকাল)

সম্পাদক ও প্রকাশক: মোঃ হুমায়ুন কবির

বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: মোঃ রবিউল ইসলাম

যোগাযোগ:  সম্পাদক: ০১৭৭৭০৩৯৭৯০, বিজ্ঞাপন সম্পাদক: ০১৭৯০৩৭০০৩৭ ।

ইমেইল: [email protected] ।

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-৫০২, সুগন্ধি বাজার, আমতলী, বরগুনা -৮৭১০।

  • আমাদের সম্পর্কে
  • আমাদের সাথে যোগাযোগ
  • ব্যবহারের শর্তাবলী
  • গোপনীয়তা – নীতি

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In