শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
  • Login
Spostobadi
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
Spostobadi
No Result
View All Result
Home খেলা ফুটবল

ইয়ামালের গায়ে উঠল মেসির ঐতিহাসিক ১০ নম্বর জার্সি

জুলাই ১৭, ২০২৫
in ফুটবল
Yamal Inherits Messis Iconic No 10 Jersey at Barcelona
মেসির আইকনিক ১০ নম্বর জার্সি ইয়ামালের

নিশ্চিত হওয়ার পর অবশেষে এল আনুষ্ঠানিক ঘোষণা—লামিনে ইয়ামাল এখন বার্সেলোনার ইতিহাসগড়া ১০ নম্বর জার্সির নতুন অধিকারী। কাতালান ক্লাবটির হয়ে আগামী মৌসুম থেকেই এই কিংবদন্তিতুল্য জার্সি গায়ে চাপাবেন ১৮ বছর বয়সী এই স্প্যানিশ সেনসেশন।

বুধবার এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ইয়ামালের হাতে তুলে দেওয়া হয় ১০ নম্বর জার্সিটি। তার সঙ্গে সম্পন্ন হয় বাকি আনুষ্ঠানিক চুক্তির কাজও। মূলত গত মাসেই ইয়ামালের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদি চুক্তি করে বার্সেলোনা, তবে সেসময় কোনো আনুষ্ঠানিক ছবি তোলা হয়নি। কারণ হিসেবে জানা যায়, ইয়ামালের প্রিয় দাদি উপস্থিত থাকতে পারেননি। যিনি তার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বের জায়গা দখল করে আছেন।

আরও পড়ুন

spostobadi news zedan

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডিসেম্বর ২৭, ২০২৫
ঘরের মাঠে ভারতের মুখোমুখি বাংলাদেশ

ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

নভেম্বর ১৮, ২০২৫
Brazil vs Senegal A Thrilling Showdown Tonight

আজ রাতে মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল

নভেম্বর ১৫, ২০২৫

অবশেষে পরিবারের সবাইকে পাশে নিয়ে নতুন চুক্তি এবং ১০ নম্বর জার্সি পাওয়ার মুহূর্তটি উদযাপন করেছেন ইয়ামাল। ছোটবেলার স্বপ্ন যে এত দ্রুত এত গৌরবের রূপ নেবে, তা হয়তো তিনিও ভাবেননি।

বার্সেলোনার ১০ নম্বর জার্সিটি একসময় পরেছেন বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম লিওনেল মেসি। ২০০৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে এই জার্সি পরে খেলেছেন তিনি। তার আগেও এই জার্সি গায়ে চাপিয়েছেন দিয়েগো মারাদোনা, রোনালদিনিয়ো, রিভালদো ও রোমারিওর মতো কিংবদন্তিরা।

বিজ্ঞাপন

ক্লাবের হয়ে ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়ন্স লিগ জয়ে নেতৃত্ব দিয়েছেন মেসি, যিনি একই সঙ্গে বার্সেলোনার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও। তার বিদায়ের পর ১০ নম্বর জার্সি পেয়েছিলেন তরুণ প্রতিভা আনসু ফাতি। কিন্তু ইনজুরি ও ধারাবাহিকতা না থাকায় তিনি নিজের জায়গা ধরে রাখতে পারেননি। সম্প্রতি ধারে ফ্রান্সের ক্লাব মোনাকোয় যোগ দিয়েছেন ফাতি।

এমন এক ঐতিহাসিক ও প্রতীকী জার্সি এখন তরুণ ইয়ামালের হাতে। উচ্ছ্বসিত ইয়ামাল বলেছেন,

“ছোটবেলা থেকেই আমি স্বপ্ন দেখতাম বার্সেলোনার হয়ে খেলার, ক্লাবটির হয়ে বেড়ে ওঠার এবং একদিন ১০ নম্বর জার্সি পরে মাঠে নামার। বার্সেলোনায় জন্ম নেওয়া প্রতিটি শিশু এই স্বপ্ন দেখে। মেসি তার মতো করে নিজের ছাপ রেখে গেছেন, এখন আমার পালা—আমি আমার ছাপ রাখব।”

মাত্র ১৮ বছর বয়সেই ইয়ামাল বার্সার মূল দলে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি হয়ে উঠেছেন দলের অন্যতম তারকা, ভেঙেছেন একের পর এক রেকর্ড। এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ১০৬টি ম্যাচে মাঠে নেমে করেছেন ২৫টি গোল। লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয় তো আছেই, স্পেনের জাতীয় দলের হয়ে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার স্বাদও পেয়েছেন তিনি।

বার্সেলোনায় এই নিয়ে ইয়ামালের চতুর্থ জার্সি নম্বর। ২০২২-২৩ মৌসুমে অভিষেকের সময় তার জার্সি ছিল ৪১ নম্বর। এরপর ২৭, তারপর ১৯ নম্বর জার্সি পরে খেলেছেন তিনি। ঠিক যেমনটা একসময় করেছিলেন মেসিও—১০ নম্বর জার্সি পাওয়ার আগে তারও নম্বর ছিল ১৯।

এখন ১০ নম্বর জার্সি পেয়ে নিজের ভবিষ্যৎ লক্ষ্যও স্পষ্ট করেছেন ইয়ামাল:

“আমার এখনো চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপ জেতা হয়নি। এ দুটো জয়ের জন্যই আমি লড়াই করে যাব।”

বার্সার ইতিহাসে ১০ নম্বর জার্সি কেবল একটি সংখ্যা নয়—এটা সম্মান, দায়িত্ব, এবং এক বিশেষ উত্তরাধিকারের প্রতীক। ইয়ামাল এখন সেই উত্তরাধিকার বহনের দায়িত্ব নিয়েছেন। তার প্রতিভা, আত্মবিশ্বাস ও পরিশ্রমের প্রতিশ্রুতি বলছে—এবারের ১০ নম্বর হয়তো আবারও হয়ে উঠবে বার্সেলোনার গর্বের প্রতিচ্ছবি।

আরো সংবাদ

spostobadi news zedan
ফুটবল

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডিসেম্বর ২৭, ২০২৫
ঘরের মাঠে ভারতের মুখোমুখি বাংলাদেশ
ফুটবল

ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

নভেম্বর ১৮, ২০২৫
Brazil vs Senegal A Thrilling Showdown Tonight
ফুটবল

আজ রাতে মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল

নভেম্বর ১৫, ২০২৫
Brazil to Face Japan in International Friendly
ফুটবল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের মুখোমুখি ব্রাজিল

অক্টোবর ১৪, ২০২৫
Brazil to Face South Korea on Friday
ফুটবল

শুক্রবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

অক্টোবর ৯, ২০২৫
বাংলাদেশ বনাম হংকং
ফুটবল

ঘরের মাঠে হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ

অক্টোবর ৮, ২০২৫
Leave Comment

সাম্প্রতিক সংবাদ

মাদক বিক্রিতে বাধা আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম মানববন্ধন
বাংলাদেশ

মাদক বিক্রিতে বাধা, আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

মার্চ ২৭, ২০২৬

প্রতিবাদে মানববন্ধন বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সোমবার...

Read more
নির্মাণাধীন সেতুর শার্টার ভেঙে চিত্র:

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

ফেব্রুয়ারি ৯, ২০২৬
Epstein files

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

ফেব্রুয়ারি ৩, ২০২৬
spostobadi news tasmin jara

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

জানুয়ারি ৩, ২০২৬
spostobadi news ncp

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

ডিসেম্বর ২৮, ২০২৫

জনপ্রিয় সংবাদ

Ronaldo Neymar and Tevezs birthdays are today
ফুটবল

রোনালদো নেইমার ও তেভেজদের জন্মদিন আজ

ফেব্রুয়ারি ৫, ২০২৫

৫ ফেব্রুয়ারি: ফুটবলের মহাতারকাদের জন্মদিন উৎসব! ফুটবলের ইতিহাসে ৫ ফেব্রুয়ারি যেন এক সোনালি দিন। এই দিনে জন্মেছেন একাধিক কিংবদন্তি, যারা...

Read more
মাদক বিক্রিতে বাধা আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম মানববন্ধন

মাদক বিক্রিতে বাধা, আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

মার্চ ২৭, ২০২৬
উদ্বোধনী ম্যাচে রাজশাহীর পরাজয়

উদ্বোধনী ম্যাচে রাজশাহীর পরাজয়: বোলিং ব্যর্থতায় হতাশ বিজয়

ডিসেম্বর ৩১, ২০২৪
Election to Be Held Between December and March

আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন

মার্চ ৮, ২০২৫
Tragic Accident at Hong Kong International Airport

হংকংয়ে এমিরেটস কার্গো প্লেন সাগরে; রানওয়ে দুর্ঘটনায় নিহত ২

অক্টোবর ২০, ২০২৫

  • শনিবার (রাত ১১:৩৬)
  • ২৯ শাওয়াল ১৪৪৭
  • ৫ বৈশাখ ১৪৩৩ (গ্রীষ্মকাল)

সম্পাদক ও প্রকাশক: মোঃ হুমায়ুন কবির

বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: মোঃ রবিউল ইসলাম

যোগাযোগ:  সম্পাদক: ০১৭৭৭০৩৯৭৯০, বিজ্ঞাপন সম্পাদক: ০১৭৯০৩৭০০৩৭ ।

ইমেইল: [email protected] ।

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-৫০২, সুগন্ধি বাজার, আমতলী, বরগুনা -৮৭১০।

  • আমাদের সম্পর্কে
  • আমাদের সাথে যোগাযোগ
  • ব্যবহারের শর্তাবলী
  • গোপনীয়তা – নীতি

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In