রবিবার, আগস্ট ২৩, ২০২৬
  • Login
Spostobadi
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
Spostobadi
No Result
View All Result
Home খেলা ফুটবল

টাইব্রেকারে ক্রোয়েশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মার্চ ২৪, ২০২৫
in ফুটবল
France Defeats Croatia in Penalty Shootout to Reach Semifinals
সেমিফাইনালে ফ্রান্স

টাইব্রেকারের রুদ্ধশ্বাস লড়াইয়ে ফ্রান্স জয় ছিনিয়ে নিল ক্রোয়েশিয়ার কাছ থেকে। বিশ্বকাপ ফাইনালের দুঃসহ স্মৃতি বয়ে বেড়ানো ফরাসিরা এবারও শঙ্কায় পড়েছিল প্রথম শটে ব্যর্থ হয়ে। তবে পোস্টে আস্থার প্রতীক হয়ে থাকা গোলরক্ষক মাইক মিয়াঁ দেখালেন জাদু। ক্রোয়েশিয়ার দ্বিতীয় শট নেওয়া ইওসিপ স্তানিসিচের শট ঠেকিয়ে দিলেন তিনি। শেষ পর্যন্ত দায়দ উপামেকানোর শট নিশ্চিত করে দিল ফ্রান্সের নেশন্স লিগ সেমিফাইনালের টিকিট।

রোববার রাতে ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণের ঢেউ তুলেছিল ফ্রান্স। ৯০ মিনিট শেষে ২-০ গোলে জয় পেলেও প্রথম লেগে সমান ব্যবধানে হেরে থাকায় মোট স্কোর দাঁড়ায় ২-২। অতিরিক্ত সময়ে কোনো দলই গোল করতে পারেনি, যার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

আরও পড়ুন

আমি ব্রাজিল সাপোর্টার ছিলাম, আছি এবং থাকব

ব্রাজিল সমর্থকের আবেগঘন বার্তায় নেট দুনিয়া তোলপাড়

জুলাই ৬, ২০২৬
Will Vozinhas dream of saving Messis penalty come true today

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনহার

জুলাই ৩, ২০২৬
spostobadi news zedan

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডিসেম্বর ২৭, ২০২৫

ফ্রান্সের পক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দেখান মাইকেল ওলিসে ও উসমান দেম্বেলে। এমবাপের ব্যর্থতার রাতে ফ্রি কিক থেকে অসাধারণ এক গোল করে দলকে এগিয়ে দেন ওলিসে। পরে দেম্বেলের গোলে ব্যবধান দ্বিগুণ হয়।

পুরো ম্যাচে ফরাসি তারকা কিলিয়ান এমবাপে বেশ কয়েকটি সুযোগ পেয়েও ব্যর্থ হন। ম্যাচের শুরুতেই, ১৫তম মিনিটে পেনাল্টি স্পটের কাছ থেকে দারুণ সুযোগ পেয়েছিলেন তিনি, কিন্তু ৩৬০ ডিগ্রি ঘুরে নেওয়া শট লক্ষ্যে রাখতে পারেননি।

বিজ্ঞাপন

২৪তম মিনিটে দেম্বেলের ক্রস থেকে বল পেলেও একটুর জন্য ঠিকঠাক সংযোগ ঘটাতে পারেননি। ৭৫তম মিনিটে আরেকটি দুর্দান্ত সুযোগ পেয়েও ডি-বক্সের ভেতর থেকে শট লক্ষ্যে রাখতে ব্যর্থ হন রিয়াল মাদ্রিদের নতুন তারকা। অতিরিক্ত সময়েও একাধিকবার সুযোগ পেয়েছিলেন এমবাপে, তবে গোলরক্ষক লিভাকোভিচের অসাধারণ সেভগুলো তাকে হতাশ করে।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর ৫২তম মিনিটে দারুণ ফ্রি কিক থেকে গোল করেন মাইকেল ওলিসে। ডি-বক্সের ঠিক বাইরে থেকে নেওয়া তার নিখুঁত শট ক্রোয়াট গোলরক্ষক লিভাকোভিচের নাগালের বাইরে চলে যায়।

৬১তম মিনিটে চুয়ামেনির হেড লক্ষ্যে থাকলে আরও আগে ব্যবধান বাড়াতে পারত ফ্রান্স। তবে ৭৯তম মিনিটে অবশেষে আসে কাঙ্ক্ষিত দ্বিতীয় গোল। ওলিসের কাটব্যাক থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথায় গোল করেন দেম্বেলে।

শেষ দিকে এমবাপে ও দিজিরে দুয়ের শট দুর্দান্তভাবে প্রতিহত করেন ক্রোয়াট গোলরক্ষক। বিশেষ করে ৯৫তম ও ১০৮তম মিনিটে একাধিক ‘ওয়ান-অন-ওয়ান’ সুযোগ পেয়েও এমবাপে লিভাকোভিচকে পরাস্ত করতে ব্যর্থ হন।

৯ মিনিট পর আরেকটি শট দুর্দান্তভাবে আটকে দেন ক্রোয়াট গোলরক্ষক, ম্যাচ নিয়ে যান টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে প্রথম শটে ব্যর্থ হন থিও এরনঁদেজ, এতে বিশ্বকাপ ফাইনালের দুঃসহ স্মৃতি মনে পড়ে ফরাসি সমর্থকদের। তবে তাদের স্বস্তি দেন গোলরক্ষক মাইক মিয়াঁ।

ক্রোয়েশিয়ার প্রথম তিন শটের মধ্যে দুইটি আটকে দেন তিনি। মার্তিন বাতুরিনার শট ঝাঁপিয়ে পড়ে ঠেকান, ফ্রানিয়ো ইভানোভিচের জোরালো শট যায় বাইরে।

ফ্রান্সের প্রথম দুটি শটে গোল করেন এমবাপে ও চুয়ামেনি, যদিও লিভাকোভিচ দুটিতেই হাত ছোঁয়ালেও ঠেকাতে পারেননি। এরপর জুল কুন্দের শট বাইরে চলে গেলে ম্যাচ জমে ওঠে।

রান্দাল কোলো মুয়ানি গোল করলে ফ্রান্স জয়ের দোরগোড়ায় পৌঁছে যায়, তবে থিও এরনঁদেজ সুযোগ কাজে লাগাতে পারেননি।

ফ্রান্সের বিদায় তখন কেবল এক শট দূরে। কিন্তু দুয়ের শট ঠাণ্ডা মাথায় প্রতিহত করেন মিয়াঁ। এরপর নিজের শটে গোল করে দলকে সেমিফাইনালে তুলে দেন দায়দ উপামেকানো।

ফ্রান্স ম্যাচজুড়ে দাপট দেখিয়েছে। ১২০ মিনিটে বল দখলে রেখেছে ৬২ শতাংশ সময়, গোলের জন্য নিয়েছে ২৮টি শট, যার মধ্যে ৮টি লক্ষ্যে ছিল। বিপরীতে, পুরো ম্যাচে ক্রোয়েশিয়া একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি।

তবে টাইব্রেকারের নাটকীয়তা শেষে ফ্রান্সই হাসল শেষ হাসি, নেশন্স লিগের সেমিফাইনালে জায়গা করে নিলো দুর্দান্ত এক লড়াইয়ের পর।

আরো সংবাদ

আমি ব্রাজিল সাপোর্টার ছিলাম, আছি এবং থাকব
ফুটবল

ব্রাজিল সমর্থকের আবেগঘন বার্তায় নেট দুনিয়া তোলপাড়

জুলাই ৬, ২০২৬
Will Vozinhas dream of saving Messis penalty come true today
ফুটবল

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনহার

জুলাই ৩, ২০২৬
spostobadi news zedan
ফুটবল

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডিসেম্বর ২৭, ২০২৫
ঘরের মাঠে ভারতের মুখোমুখি বাংলাদেশ
ফুটবল

ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

নভেম্বর ১৮, ২০২৫
Brazil vs Senegal A Thrilling Showdown Tonight
ফুটবল

আজ রাতে মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল

নভেম্বর ১৫, ২০২৫
Brazil to Face Japan in International Friendly
ফুটবল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের মুখোমুখি ব্রাজিল

অক্টোবর ১৪, ২০২৫
Leave Comment

সাম্প্রতিক সংবাদ

আমি ব্রাজিল সাপোর্টার ছিলাম, আছি এবং থাকব
ফুটবল

ব্রাজিল সমর্থকের আবেগঘন বার্তায় নেট দুনিয়া তোলপাড়

জুলাই ৬, ২০২৬

আমি ব্রাজিল সাপোর্টার ছিলাম, আছি এবং থাকব ২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে...

Read more
Will Vozinhas dream of saving Messis penalty come true today

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনহার

জুলাই ৩, ২০২৬
The Holy Water Scandal Footballs Most Controversial World Cup Mystery

‘হলি ওয়াটার’ কেলেঙ্কারি – ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইন ফিজিও!

জুলাই ৩, ২০২৬
মাদক বিক্রিতে বাধা আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম মানববন্ধন

মাদক বিক্রিতে বাধা, আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

মার্চ ২৭, ২০২৬
নির্মাণাধীন সেতুর শার্টার ভেঙে চিত্র:

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

ফেব্রুয়ারি ৯, ২০২৬

জনপ্রিয় সংবাদ

No Content Available

  • রবিবার (বিকাল ৫:৩৬)
  • ৯ রবিউল আউয়াল ১৪৪৮
  • ৮ ভাদ্র ১৪৩৩ (শরৎকাল)

সম্পাদক ও প্রকাশক: মোঃ হুমায়ুন কবির

বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: মোঃ রবিউল ইসলাম

যোগাযোগ:  সম্পাদক: ০১৭৭৭০৩৯৭৯০, বিজ্ঞাপন সম্পাদক: ০১৭৯০৩৭০০৩৭ ।

ইমেইল: info@spastobadi.com ।

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-৫০২, সুগন্ধি বাজার, আমতলী, বরগুনা -৮৭১০।

  • আমাদের সম্পর্কে
  • আমাদের সাথে যোগাযোগ
  • ব্যবহারের শর্তাবলী
  • গোপনীয়তা – নীতি

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In