মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
  • Login
Spostobadi
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
Spostobadi
No Result
View All Result
Home খেলা ফুটবল

আল হিলাল অধ্যায়ের ইতি: শৈশবের ক্লাব সান্তোসে ফিরছেন নেইমার

দুর্ভাগ্য কে পেছনে ফেলে সান্তোসে ফিরছেন নেইমার

জানুয়ারি ২৮, ২০২৫
in ফুটবল

আল হিলাল অধ্যায়ের ইতি: শৈশবের ক্লাব সান্তোসে ফিরছেন নেইমার

ফুটবল বিশ্বে নেইমারকে ঘিরে চলমান গুঞ্জনের প্রথম অধ্যায় অবশেষে সত্যি হলো। ছিন্ন হলো ব্রাজিলিয়ান তারকা নেইমারের সঙ্গে সৌদি আরবের ক্লাব আল হিলালের সম্পর্ক। আর এখন গুঞ্জনের দ্বিতীয় ভাগ, অর্থাৎ নেইমারের শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যাওয়ার খবরটি সত্যি হওয়া কেবল সময়ের অপেক্ষা।

আরও পড়ুন

spostobadi news zedan

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডিসেম্বর ২৭, ২০২৫
ঘরের মাঠে ভারতের মুখোমুখি বাংলাদেশ

ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

নভেম্বর ১৮, ২০২৫
Brazil vs Senegal A Thrilling Showdown Tonight

আজ রাতে মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল

নভেম্বর ১৫, ২০২৫
নেইমারের সঙ্গে আল হিলালের চুক্তি শেষ | এক্স

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে আল হিলাল আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে নেইমারের সঙ্গে তাদের চুক্তি শেষ হয়েছে। ৩২ বছর বয়সী এই তারকার ভবিষ্যৎ জীবনের জন্য শুভ কামনা জানিয়েছে সৌদি প্রো লিগের শিরোপাধারী ক্লাবটি।

ক্যারিয়ারের এই অধ্যায় ভুলে যেতে চাইবেন নেইমার। আল হিলালের সমর্থক ও সৌদি ফুটবল ভক্তরাও তার কাছ থেকে আশানুরূপ কিছুই পাননি।

বিজ্ঞাপন

২০২৩ সালের আগস্টে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) থেকে বিশ্বরেকর্ড পরিমাণ পারিশ্রমিকে আল হিলালে নাম লেখান নেইমার। তবে সৌদি ক্লাবটিতে তার সময়টা দুর্ভাগ্যের এক অধ্যায় হয়ে রইল। কিছুদিন পরেই ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে ভয়াবহ চোট পান বাঁ হাঁটুতে। সেই চোট নেইমারকে প্রায় এক বছরের জন্য মাঠের বাইরে ফেলে দেয়। পুনর্বাসন প্রক্রিয়ায় থাকার সময় শারীরিকভাবে অস্বাভাবিক মুটিয়ে যান তিনি।

২০২৪ সালের অক্টোবরে মাঠে ফিরে কিছুটা স্বরূপে ফিরতে শুরু করলেও দুর্ভাগ্য তার পিছু ছাড়েনি। ফেরার কয়েকদিনের মধ্যেই হ্যামস্ট্রিং চোটে আবারও ছিটকে যান মাঠের বাইরে। আল হিলালের কোচ জর্জ জেসুস কয়েকদিন আগে ইঙ্গিত দিয়েছিলেন, নেইমার চাইলে অন্য ক্লাবে যাওয়ার সুযোগ খুঁজতে পারেন। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।

প্রায় দেড় বছরের সৌদি অধ্যায়ে নেইমার মাঠে নেমেছেন মাত্র সাতটি ম্যাচে। গোল করেছেন কেবল একটি। এত অল্প পারফরম্যান্সের জন্য তাকে নিয়ে হতাশায় ভুগেছে ক্লাব ও সমর্থকরা।

ফিরছেন শৈশবের ক্লাবে
ব্রাজিলিয়ান গণমাধ্যম সূত্রে জানা গেছে, শিগগিরই নেইমার সান্তোসের সঙ্গে চুক্তি সম্পন্ন করবেন। প্রাথমিকভাবে চুক্তিটি ছয় মাসের জন্য হবে, যা পরে এক বছর পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকবে। নেইমার নিজেও সান্তোসে ফিরতে অর্থের ব্যাপারে বড় ছাড় দিয়েছেন। আল হিলাল থেকে বাকি থাকা প্রায় সাড়ে ছয় কোটি ডলারের মধ্যে আড়াই থেকে তিন কোটি ডলার ছেড়ে দিয়েছেন তিনি।

সান্তোস ক্লাবের হয়ে নেইমারের ক্যারিয়ারের সূচনা হয় মাত্র ১১ বছর বয়সে, একাডেমিতে যোগ দেওয়ার মাধ্যমে। ১৭ বছর বয়সে এই ক্লাবের জার্সি গায়ে প্রথমবার পেশাদার ফুটবলে অভিষেক করেন তিনি। সান্তোসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ২০১০ সালে ব্রাজিল জাতীয় দলে জায়গা করে নেন।

২০১৩ সালে সান্তোস ছেড়ে ইউরোপের ক্লাব বার্সেলোনায় পাড়ি জমান নেইমার। সেখানে লিওনেল মেসি ও লুইস সুয়ারেসের সঙ্গে গড়ে তোলেন দুর্দান্ত আক্রমণভাগ। বার্সেলোনার হয়ে তিনি জেতেন একটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগা শিরোপা ও তিনটি কোপা দেল রে ট্রফি।

এরপর ২০১৭ সালে রেকর্ড গড়া ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফি’তে তিনি যোগ দেন পিএসজিতে। পিএসজিতে পাঁচটি লিগ শিরোপা, তিনটি ফরাসি কাপ ও দুটি লিগ কাপ জেতার পর ২০২৩ সালে ৯ কোটি ৭৬ লাখ ডলারে তিনি আল হিলালে নাম লেখান।

অনেক সাফল্য, ব্যর্থতা আর চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে নেইমার ফিরছেন তার শৈশবের প্রিয় ক্লাব সান্তোসে। সান্তোস ক্লাবের পক্ষ থেকে আশা করা হচ্ছে, বৃহস্পতি অথবা শুক্রবার তারা আনুষ্ঠানিকভাবে নেইমারকে বরণ করে নেবে।

নেইমারের এই ফেরা যেন তার ক্যারিয়ারের নতুন শুরুর গল্প রচনা করে। দীর্ঘ অভিজ্ঞতা আর অর্জন নিয়ে ব্রাজিলিয়ান ফুটবলের এই প্রতিভা আবার তার ঘরের মাঠে আলো ছড়াবেন বলে বিশ্বাস সবার।

আরও পড়ুন

সৌদি প্রো লিগের ম্যাচে আর দেখা যাবে না নেইমারকে

আরো সংবাদ

spostobadi news zedan
ফুটবল

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডিসেম্বর ২৭, ২০২৫
ঘরের মাঠে ভারতের মুখোমুখি বাংলাদেশ
ফুটবল

ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

নভেম্বর ১৮, ২০২৫
Brazil vs Senegal A Thrilling Showdown Tonight
ফুটবল

আজ রাতে মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল

নভেম্বর ১৫, ২০২৫
Brazil to Face Japan in International Friendly
ফুটবল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের মুখোমুখি ব্রাজিল

অক্টোবর ১৪, ২০২৫
Brazil to Face South Korea on Friday
ফুটবল

শুক্রবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

অক্টোবর ৯, ২০২৫
বাংলাদেশ বনাম হংকং
ফুটবল

ঘরের মাঠে হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ

অক্টোবর ৮, ২০২৫
Leave Comment

সাম্প্রতিক সংবাদ

Epstein files
আন্তর্জাতিক

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

ফেব্রুয়ারি ৩, ২০২৬

এপস্টেইন ফাইল গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র — প্রকাশের দাবি নিয়ে...

Read more
spostobadi news tasmin jara

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

জানুয়ারি ৩, ২০২৬
spostobadi news ncp

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

ডিসেম্বর ২৮, ২০২৫
spostobadi news zedan

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডিসেম্বর ২৭, ২০২৫
spostobadi news ncp jamayat

জামায়াতসহ ৮ দল জোটবদ্ধ, আসতে পারে এনসিপি

ডিসেম্বর ২৭, ২০২৫

জনপ্রিয় সংবাদ

Formulas Of Geometry
শিক্ষা

জ্যামিতিক সূত্র ও জ্যামিতির সংজ্ঞা ব্যাখ্যাসহ ( Formulas Of Geometry ) 2023

আগস্ট ২, ২০২৩

জ্যামিতিক সূত্র ও জ্যামিতির সংজ্ঞা ( Formulas Of Geometry ) তথ্যের প্রকাশে জ্যামিতির বিভিন্ন সূত্রের ব্যাখ্যা রয়েছে।

Read more

আল ইত্তিহাদের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় আল হিলাল

সেপ্টেম্বর ২২, ২০২৪
spostobadi news tasmin jara

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

জানুয়ারি ৩, ২০২৬
Martian Rock Sells for 53 Million Dollars

মঙ্গল গ্রহ থেকে আসা বিরল পাথর বিক্রি হলো ৫৩ লাখ ডলারে

জুলাই ১৮, ২০২৫
real madrid vs athletic bilbao

এমবাপ্পের পেনাল্টি মিসে রিয়ালের হতাশা: বিলবাওয়ের ঐতিহাসিক জয়

ডিসেম্বর ৫, ২০২৪

  • মঙ্গলবার (দুপুর ১:০২)
  • ১৪ শাবান ১৪৪৭
  • ২০ মাঘ ১৪৩২ (শীতকাল)

সম্পাদক ও প্রকাশক: মোঃ হুমায়ুন কবির

বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: মোঃ রবিউল ইসলাম

যোগাযোগ:  সম্পাদক: ০১৭৭৭০৩৯৭৯০, বিজ্ঞাপন সম্পাদক: ০১৭৯০৩৭০০৩৭ ।

ইমেইল: [email protected] ।

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-৫০২, সুগন্ধি বাজার, আমতলী, বরগুনা -৮৭১০।

  • আমাদের সম্পর্কে
  • আমাদের সাথে যোগাযোগ
  • ব্যবহারের শর্তাবলী
  • গোপনীয়তা – নীতি

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In