নারায়ণগঞ্জের ফতুল্লায় থার্টি ফার্স্ট নাইট উদ্যাপনকালে সংঘর্ষে হৃদয় (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই বন্ধু সানি (২০) ও আপন (২১) আহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া বারোটার দিকে পাগলা বউবাজার রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হৃদয় ফতুল্লা থানার পাগলা বউবাজার এলাকার হাবিবুর রহমান হাওলাদারের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাতে জানা যায়, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে পাগলা বউবাজার রেলস্টেশন সংলগ্ন খেলার মাঠে দুটি গ্রুপ পৃথকভাবে ডিজে পার্টি ও কনসার্টের আয়োজন করে। পারস্পরিক বিরোধের জেরে উভয় গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি থেকে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে হৃদয় গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনার পরপরই নারায়ণগঞ্জ র্যাব-১১ এবং ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, নববর্ষ উদ্যাপনের সময় কিশোর বয়সের ছেলেদের দুপক্ষের ঝগড়ায় এই ঘটনা ঘটে। অপরাধীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, আহত সানি ও আপন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং তাদের মধ্যে পূর্ব বিরোধ ছিল কিনা তা নিয়ে তদন্ত চলছে।
২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন…
বিশ্বকাপ শুরুর আগে দেওয়া এক সাক্ষাৎকারে সাদা জার্সি পরে বসেছিলেন তিনি, বুকে লেখা ‘কাবু ভের্দি’।…
আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল লড়াই মানেই উত্তেজনা, আবেগ আর চিরন্তন প্রতিদ্বন্দ্বিতা। তবে এই দুই দলের…
বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের…
পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে দুর্ঘটনা এক শ্রমিক নিহত, তিনজন আহত; কাজ সাময়িকভাবে বন্ধ**কলাপাড়া…
গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র —…