শনিবার, জুলাই ১৮, ২০২৬
  • Login
Spostobadi
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
Spostobadi
No Result
View All Result
Home খেলা ফুটবল

৩৪ বছরের অপেক্ষার অবসান: সান মারিনোর ঐতিহাসিক জয়

প্রতিপক্ষের মাঠে সান মারিনোর প্রথম জয়

নভেম্বর ১৯, ২০২৪
in ফুটবল

ফুটবল বিশ্বের অন্যতম ছোট্ট দেশ সান মারিনো। মাত্র ৬১ বর্গ কিলোমিটারের দেশটি চারপাশে ইতালিতে বেষ্টিত। তাদের ফুটবল ইতিহাস বরাবরই ব্যর্থতায় মোড়া। ফিফা র‍্যাঙ্কিংয়ের সবচেয়ে নিচের দল হিসেবে পরিচিত সান মারিনো দীর্ঘদিন ধরে পরিচিতি পেয়েছে “সবচেয়ে বাজে দল” হিসেবে। বর্তমানেও তাদের অবস্থান ২১০তম। তবে গতকাল রাতে একটি অবিশ্বাস্য জয় দিয়ে তারা ফুটবল ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে।

সান মারিনো জাতীয় ফুটবল দল | এক্স

১৯৮৮ সালে আন্তর্জাতিক ফুটবলে পথচলা শুরু করা সান মারিনো ৩৪ বছরের ক্যারিয়ারে বেশিরভাগ সময় কাটিয়েছে পরাজয়ের বৃত্তে। তারা মোট ২১১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, যার মধ্যে হেরেছে ১৯৮টি। ড্র করেছে মাত্র ১০টি ম্যাচ, আর জয় এসেছে মাত্র তিনটি।

আরও পড়ুন

আমি ব্রাজিল সাপোর্টার ছিলাম, আছি এবং থাকব

ব্রাজিল সমর্থকের আবেগঘন বার্তায় নেট দুনিয়া তোলপাড়

জুলাই ৬, ২০২৬
Will Vozinhas dream of saving Messis penalty come true today

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনহার

জুলাই ৩, ২০২৬
spostobadi news zedan

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডিসেম্বর ২৭, ২০২৫

প্রথম জয়টি এসেছিল ২০০৪ সালে, লিখেনস্টাইনের বিপক্ষে। এরপর জয়হীন অবস্থায় কাটিয়ে দিতে হয়েছে দীর্ঘ ২০ বছর এবং ১৪০টি ম্যাচ। কিন্তু ২০২৩ সালের সেপ্টেম্বরে আবারও সেই লিখেনস্টাইনের বিপক্ষে জয় তুলে নেয় তারা। তবে সেটি ছিল তাদের নিজেদের মাঠে।

গতকাল রাতে উয়েফা নেশন্স লিগ-ডি এর গ্রুপ-১ এর ম্যাচে আবারও লিখেনস্টাইনের মুখোমুখি হয় সান মারিনো। তবে এবার ম্যাচটি অনুষ্ঠিত হয় প্রতিপক্ষের মাঠ রাইনপার্ক স্টেডিয়ামে। আর এই ম্যাচেই সান মারিনো রচনা করে ফুটবল ইতিহাসের অন্যতম অবিশ্বাস্য গল্প।

বিজ্ঞাপন

প্রথমবারের মতো প্রতিপক্ষের মাঠে জয় তুলে নেয় সান মারিনো। ১০১তম অ্যাওয়ে ম্যাচে এসে ৯৬টি পরাজয় ও ৪টি ড্রয়ের পর এলো এই জয়ের স্বাদ। শুধু জয়ই নয়, এই ম্যাচে তারা গড়ে আরও কয়েকটি রেকর্ড। এক ম্যাচে প্রথমবারের মতো ৩টি গোল করে এবং মাত্র দ্বিতীয়বারের মতো একাধিক গোল করতে সক্ষম হয় দলটি।

ম্যাচের শুরুতে স্বাগতিক লিখেনস্টাইন এগিয়ে যায় অ্যারন সেলের গোলে। বিরতির আগে তারা ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দৃশ্যপট পাল্টাতে শুরু করে। বিরতির পর প্রথম মিনিটেই লরেঞ্জো লাজ্জারির দুর্দান্ত গোলে সমতা ফেরায় সান মারিনো। এরপর ৬৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন নান্নি। তাদের আক্রমণাত্মক খেলার ধারায় মিনিট দশেক পর আলেসান্দ্রো গোলুনচ্চি স্কোরলাইন ৩-১ করেন।

এই জয়ের মাধ্যমে সান মারিনো নিশ্চিত করে তাদের জায়গা উয়েফা নেশন্স লিগের গ্রুপ ‘সি’-তে। ৪ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। গ্রুপের আরেক দল জিব্রাল্টার ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং লিখেনস্টাইন ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

এই জয় শুধুই একটি ম্যাচ জেতার মধ্যে সীমাবদ্ধ নয়। এটি ৩৪ বছরের অপেক্ষার অবসান, যেখানে তারা দেখিয়েছে লড়াই করার ক্ষমতা। প্রতিপক্ষের মাঠে প্রথম জয়, নেশন্স লিগে প্রমোশন, এবং ফুটবলের ইতিহাসে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন—সব মিলিয়ে এই জয় সান মারিনোর ফুটবল ইতিহাসে স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

রবের্তো সিভোলির দল এ জয় দিয়ে প্রমাণ করেছে, সংকট ও সীমাবদ্ধতাকে জয় করার জন্য প্রয়োজন আত্মবিশ্বাস ও অদম্য মনোভাব। তাদের এই অসাধারণ সাফল্য ছোট দলগুলোকে অনুপ্রেরণা জোগাবে এবং ফুটবল বিশ্বে সান মারিনোর নামটি আলাদা করে উচ্চারিত হবে।

আরও পড়ুন

আগামীকাল ভোরে মাঠে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা

আরো সংবাদ

আমি ব্রাজিল সাপোর্টার ছিলাম, আছি এবং থাকব
ফুটবল

ব্রাজিল সমর্থকের আবেগঘন বার্তায় নেট দুনিয়া তোলপাড়

জুলাই ৬, ২০২৬
Will Vozinhas dream of saving Messis penalty come true today
ফুটবল

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনহার

জুলাই ৩, ২০২৬
spostobadi news zedan
ফুটবল

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডিসেম্বর ২৭, ২০২৫
ঘরের মাঠে ভারতের মুখোমুখি বাংলাদেশ
ফুটবল

ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

নভেম্বর ১৮, ২০২৫
Brazil vs Senegal A Thrilling Showdown Tonight
ফুটবল

আজ রাতে মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল

নভেম্বর ১৫, ২০২৫
Brazil to Face Japan in International Friendly
ফুটবল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের মুখোমুখি ব্রাজিল

অক্টোবর ১৪, ২০২৫
Leave Comment

সাম্প্রতিক সংবাদ

আমি ব্রাজিল সাপোর্টার ছিলাম, আছি এবং থাকব
ফুটবল

ব্রাজিল সমর্থকের আবেগঘন বার্তায় নেট দুনিয়া তোলপাড়

জুলাই ৬, ২০২৬

আমি ব্রাজিল সাপোর্টার ছিলাম, আছি এবং থাকব ২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে...

Read more
Will Vozinhas dream of saving Messis penalty come true today

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনহার

জুলাই ৩, ২০২৬
The Holy Water Scandal Footballs Most Controversial World Cup Mystery

‘হলি ওয়াটার’ কেলেঙ্কারি – ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইন ফিজিও!

জুলাই ৩, ২০২৬
মাদক বিক্রিতে বাধা আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম মানববন্ধন

মাদক বিক্রিতে বাধা, আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

মার্চ ২৭, ২০২৬
নির্মাণাধীন সেতুর শার্টার ভেঙে চিত্র:

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

ফেব্রুয়ারি ৯, ২০২৬

জনপ্রিয় সংবাদ

ফুটবল

রোনালদোর ৯০০ গোল উদযাপনের রাতে আল নাসরের ড্র

সেপ্টেম্বর ১৪, ২০২৪

আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে যোগ দিয়েই ইতিহাস গড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে অফিশিয়াল ম্যাচে ৯০০ গোলের মাইলফলক...

Read more
মদ্রিচের সমতা ফেরানো | এক্স

নাটকীয় জয় দিয়ে নতুন বছর শুরু করল রিয়াল মাদ্রিদ

জানুয়ারি ৪, ২০২৫

  • শনিবার (সকাল ৮:৪৬)
  • ৩ সফর ১৪৪৮
  • ৩ শ্রাবণ ১৪৩৩ (বর্ষাকাল)

সম্পাদক ও প্রকাশক: মোঃ হুমায়ুন কবির

বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: মোঃ রবিউল ইসলাম

যোগাযোগ:  সম্পাদক: ০১৭৭৭০৩৯৭৯০, বিজ্ঞাপন সম্পাদক: ০১৭৯০৩৭০০৩৭ ।

ইমেইল: [email protected] ।

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-৫০২, সুগন্ধি বাজার, আমতলী, বরগুনা -৮৭১০।

  • আমাদের সম্পর্কে
  • আমাদের সাথে যোগাযোগ
  • ব্যবহারের শর্তাবলী
  • গোপনীয়তা – নীতি

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In