ক্যাটাগরি গুলো: বিজ্ঞান ও প্রযুক্তি

আইফোন এসই ৪: ডিজাইনে বড় চমক, কী ফিচার থাকছে?

আইফোন এসই ৪: ফাঁস হওয়া ছবিতে দেখা গেল নতুন ডিজাইন, মিল আইফোন ৭ প্লাসের সঙ্গে

সম্প্রতি অ্যাপল তার আইফোন ১৬ সিরিজ লঞ্চ করেছে, এবং এখন নজর রয়েছে আসন্ন আইফোন এসই ৪ মডেলের দিকে। এই বহুল প্রতীক্ষিত বাজেট ফোনটি নিয়ে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে জল্পনা তুঙ্গে, এবং বিভিন্ন ফিচার সম্পর্কিত তথ্যও ফাঁস হচ্ছে। সম্প্রতি একটি ছবি ফাঁস হয়েছে, যেখানে আইফোন এসই ৪-এর একটি কেস দেখা গেছে। অনেকেই বলছেন, এই ফোনটি দেখতে অনেকটা আইফোন ৭ প্লাসের মতো হতে পারে।

কেমন হতে পারে iphone se4

বিখ্যাত টিপস্টার সনি ডিকসন এক্স প্ল্যাটফর্মে এই ছবিটি শেয়ার করেছেন। কেসের ছবি থেকে ধারণা করা হচ্ছে, নতুন মডেলের ডিজাইন আইফোন এসই ৩-এর সঙ্গে খুব বেশি পার্থক্যপূর্ণ নাও হতে পারে। কেসে ফ্ল্যাট ব্যাক ডিজাইন এবং ডুয়াল ক্যামেরা সেটআপের জন্য কাটআউট দেখা গেছে। যদি এই তথ্য সঠিক হয়, তাহলে এটি হবে অ্যাপলের আইফোন এসই সিরিজে প্রথম ডুয়াল ক্যামেরার সংযোজন। তবে কেউ কেউ বলছেন, কাটআউটটি হরাইজন্টাল সিঙ্গল ক্যামেরার জন্য হতে পারে, যেখানে ডানদিকে থাকবে একটি ফ্ল্যাশ।

আরও জানা গেছে, আইফোন এসই ৪-এর ডিজাইন অনেকটা আইফোন ৭ প্লাসের মতো হতে পারে। আগে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আইফোন ১৬ সিরিজের মতো এই ফোনেও অ্যাকশন এবং ক্যামেরা কন্ট্রোল বাটন যুক্ত হতে পারে। মিউট সুইচ থাকবে আগের আইফোন এসই মডেলের মতো একই জায়গায়।

এই মডেলে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকতে পারে, এবং ফোনটি ২০২৫ সালের প্রথমার্ধে বাজারে আসার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

নেইমারের প্রত্যাবর্তনে আল হিলালের নাটকীয় জয়

বাংলাদেশের নতুন সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম – লাইকবুক

চোটমুক্ত নেইমার: আল-হিলালের হয়ে মাঠে নামার প্রস্তুতি

এমবাপে-ভিনিসিয়াসের গোলে রিয়ালের নাটকীয় জয়

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • বাংলাদেশ

মাদক বিক্রিতে বাধা, আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের…

মার্চ ২৭, ২০২৬
  • দূর্ঘটনা

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে দুর্ঘটনা এক শ্রমিক নিহত, তিনজন আহত; কাজ সাময়িকভাবে বন্ধ**কলাপাড়া…

ফেব্রুয়ারি ৯, ২০২৬
  • আন্তর্জাতিক

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র —…

ফেব্রুয়ারি ৩, ২০২৬
  • নির্বাচন

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়া চিকিৎসক ও সমাজকর্মী তাসনিম…

জানুয়ারি ৩, ২০২৬
  • নির্বাচন

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক…

ডিসেম্বর ২৮, ২০২৫
  • ফুটবল

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

গত দুই আসরের হতাশা ও ব্যর্থতার স্মৃতি পেছনে ফেলে দারুণ এক জয়ে ২০২৫ আফ্রিকা কাপ…

ডিসেম্বর ২৭, ২০২৫