ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা

রন্দনের গোলে আর্জেন্টিনার জয়বঞ্চিত, ড্র ভেনেজুয়েলার সঙ্গে।

বৃষ্টির বাগড়ায় ম্যাচ শুরুর আগে থেকেই বিপাকে পড়ে আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা। মাতুরিনে বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচের শুরুতে প্রচণ্ড বৃষ্টি মাঠে পানি জমিয়ে দেয়, যার ফলে খেলার স্বাভাবিক ছন্দ হারিয়ে যায়। প্রায় ৩০ মিনিট বিলম্বের পর খেলা শুরু হলেও কোনো দলই সেরা পারফরম্যান্স দেখাতে পারেনি। তবুও আর্জেন্টিনা শুরুতেই লিড নেয়, কিন্তু শেষ পর্যন্ত তা ধরে রাখতে ব্যর্থ হয়। ম্যাচটি শেষ হয় ১-১ গোলের সমতায়, এবং আর্জেন্টিনাকে ভেনেজুয়েলার সঙ্গে পয়েন্ট ভাগ করতে হয়।

ম্যাচের ১৪তম মিনিটে নিকোলাস ওতামেন্ডির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। মেসির নেওয়া ফ্রি-কিক থেকে ভেনেজুয়েলার গোলরক্ষক বল প্রতিহত করতে ব্যর্থ হন, যা এক সতীর্থের গায়ে লেগে ওতামেন্ডির সামনে আসে। ছয় গজ বক্সের বাইরে থেকে নির্ভুল শটে ওতামেন্ডি গোল করেন।

চিত্র সংগ্রহ AFA X প্রোফাইল

প্রথমার্ধেই ভেনেজুয়েলার সমতায় ফেরার সুযোগ আসে, কিন্তু রন্দনের নেওয়া শট ঠেকিয়ে দেন আর্জেন্টাইন গোলরক্ষক জেরোনিমো রুলি। এমিলিয়ানো মার্টিনেজ নিষিদ্ধ থাকায় রুলিই গোলবারের দায়িত্ব পালন করছিলেন।

বিরতির পর আর্জেন্টিনার লিড বেশিক্ষণ ধরে রাখা সম্ভব হয়নি। ৬৫তম মিনিটে ভেনেজুয়েলার অভিজ্ঞ ফরোয়ার্ড সলোমোন রন্দন বাঁ দিক থেকে আসা এক ক্রসে দুর্দান্ত হেড করে দলকে সমতায় ফেরান।

এই ড্রয়ের ফলে টানা দুই ম্যাচে জয়হীন রইল লিওনেল স্কালোনির দল। গত মাসে তারা কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেছিল। তবে, ৯ ম্যাচে ৬ জয় ও ১ ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের শীর্ষস্থানেই অবস্থান করছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

অপরদিকে ব্রাজিল ও চিলির ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে ব্রাজিল, ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল।

আরও পড়ুন

চিলির বিপক্ষে রোমাঞ্চকর জয় ব্রাজিলের

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • অনুসন্ধান

শ্যামপুরে ডাইং কারখানায় সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • ফুটবল

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হোঁচট রিয়ালের

এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল বেতিসের বিপক্ষে যেন সেই…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • দুর্যোগ

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ১,০৫০, নিখোঁজ প্রায় ৪ হাজার

স্পষ্টবাদী অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হিমবাহ-সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,০৫০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই…

সেপ্টেম্বর ২, ২০২৬
  • ফুটবল

মেসির বিদায়, কে পরবেন আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি?

যে দিনটির কথা কেউ ভাবতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল। লিওনেল মেসি আর…

সেপ্টেম্বর ১, ২০২৬
  • অপরাধ

মরদেহের সঙ্গে যৌন সঙ্গমের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক আটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারী মরদেহের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে…

আগস্ট ৩১, ২০২৬
  • অপরাধ

বই দেখে পরীক্ষা, ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের উপর হামলা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি…

আগস্ট ২৮, ২০২৬

This website uses cookies.