ক্যাটাগরি গুলো: ফুটবল

নেইমারকে ফেরাতে কোন প্লেয়ারকে বাদ দিবে আল হিলাল

চোট আর নেইমার যেন সমার্থক হয়ে গেছে। ক্যারিয়ারজুড়ে চোটের সঙ্গে লড়াই করে আসা এই ব্রাজিলিয়ান তারকা গত বছরের আগস্টে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে যোগ দেন সৌদি আরবের আল হিলালে। চোট কাটিয়ে সেই বছরেই অভিষেকও হয় তার নতুন ক্লাবের হয়ে। কিন্তু মাঠে টিকতে পারেননি বেশিদিন। মাত্র ৫ ম্যাচ খেলেই আবারও চোটে পড়েন নেইমার।

 

গত বছরের অক্টোবরে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে খেলতে গিয়ে হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায় তার। সেই চোটের পর দশ মাস ধরে মাঠের বাইরে আছেন নেইমার। পুরোপুরি সুস্থ না হওয়ায় চলতি মৌসুমে তাকে সৌদি প্রো লিগে নিবন্ধন করেনি আল হিলাল।

চিত্র নেইমারের এক্স প্রোফাইল

তবে সৌদি আরবের সংবাদমাধ্যম আররিয়াদিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, নেইমার চোট থেকে সেরে উঠেছেন এবং ২০২৪ সালের মধ্যে তাকে মাঠে দেখা যেতে পারে। তাকে নিবন্ধনের জন্য আল হিলাল তাদের বিদেশি খেলোয়াড় রেনান লোদিকে তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে।

সৌদি প্রো লিগের নিয়ম অনুযায়ী, এক মৌসুমে প্রতিটি ক্লাব সর্বোচ্চ ১০ জন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করতে পারে, যার মধ্যে দুইজনের বয়স হতে হবে ২১ বা তার কম। ফলে ২১ বছরের বেশি বয়সী বিদেশি খেলোয়াড় রাখা যাবে ৮ জন।

আল হিলালে বর্তমানে নেইমারসহ ১০ জন বিদেশি খেলোয়াড় আছেন, যার মধ্যে ২১ বছরের কম বয়সী একজনই। নেইমারের জায়গা করতে হলে ২১ বছরের বেশি বয়সী একজনের নিবন্ধন বাতিল করতে হবে। আররিয়াদিয়ার প্রতিবেদন অনুযায়ী, লেফটব্যাক রেনান লোদিকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে আল হিলাল, কারণ ক্লাবের বিকল্প হিসেবে নতুন মৌসুমে দলে টানা হয়েছে জোয়াও কানসেলো এবং সৌদি লেফটব্যাক মুতাব আল-হারবিকে।

 

আরও পড়ুন

কুলাউড়ায় বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী নিহত

জবির সহ-সমন্বয়ক পরিচয়ে বাসের হেলপারকে মারধর করেছে ছাত্রলীগ কর্মী

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • বাংলাদেশ

মাদক বিক্রিতে বাধা, আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের…

মার্চ ২৭, ২০২৬
  • দূর্ঘটনা

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে দুর্ঘটনা এক শ্রমিক নিহত, তিনজন আহত; কাজ সাময়িকভাবে বন্ধ**কলাপাড়া…

ফেব্রুয়ারি ৯, ২০২৬
  • আন্তর্জাতিক

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র —…

ফেব্রুয়ারি ৩, ২০২৬
  • নির্বাচন

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়া চিকিৎসক ও সমাজকর্মী তাসনিম…

জানুয়ারি ৩, ২০২৬
  • নির্বাচন

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক…

ডিসেম্বর ২৮, ২০২৫
  • ফুটবল

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

গত দুই আসরের হতাশা ও ব্যর্থতার স্মৃতি পেছনে ফেলে দারুণ এক জয়ে ২০২৫ আফ্রিকা কাপ…

ডিসেম্বর ২৭, ২০২৫