টানা বৃষ্টির কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর বিপদসীমায় পৌঁছানোয় কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে খুলে দেওয়া হয়েছে। আজ রোববার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় প্রতিটি স্পিলওয়ে ৬ ইঞ্চি করে খোলা হয়, যার ফলে প্রতি সেকেন্ডে ৯,০০০ কিউসেক পানি কর্ণফুলী নদীতে নেমে যাচ্ছে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আবদুজ্জাহের এই তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল বিকেলে এক বিজ্ঞপ্তিতে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র এই সিদ্ধান্তের কথা জানায়।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, রোববার সকাল ৭টায় কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ১০৮.২৭ এমএসএল (মিন সি লেভেল) রেকর্ড করা হয়, যা বিপদসীমার কাছাকাছি। কাপ্তাই হ্রদের সর্বোচ্চ পানি ধারণক্ষমতা ১০৯ এমএসএল। পানির স্তর আরও বাড়লে স্পিলওয়ের গেটগুলো আরও বেশি করে খোলা হবে।
হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. মোশাররফ হোসেন খান জানান, কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় পৌঁছানোয় রুলকার্ভ অনুসরণ করে বাঁধের ঝুঁকি এড়াতে পানি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বছরই এভাবে পানি ছাড়া হয়, তাই আতঙ্কিত না হওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন তিনি।
ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে মেসিনহো
ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক…
এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল বেতিসের বিপক্ষে যেন সেই…
স্পষ্টবাদী অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হিমবাহ-সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,০৫০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই…
যে দিনটির কথা কেউ ভাবতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল। লিওনেল মেসি আর…
নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারী মরদেহের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে…
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি…
This website uses cookies.