ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার জন্য লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃপক্ষকে এই নোটিশ পাঠানো হয়। নোটিশে উল্লেখ করা হয়েছে, হত্যা মামলার তদন্তের স্বার্থে সাকিবকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন।
শনিবার (২৪ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এই লিগ্যাল নোটিশ পাঠান।
আইনজীবী বলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ফৌজদারি মামলা হয়েছে, তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে অবিলম্বে দল থেকে অপসারণ করা উচিত।
২২ আগস্ট, গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার অভিযোগে সাকিব আল হাসানের বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলায় সাকিবকে ২৮ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া, মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আরও ১৫৬ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে আরও অজ্ঞাত ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়, ৫ আগস্ট রুবেল আদাবরের রিং রোডে একটি প্রতিবাদী মিছিলে অংশ নেন। তখন আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে কেউ মিছিলে গুলি চালায়। রুবেলকে বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হলে, ৭ আগস্ট তিনি মারা যান।
ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে মেসিনহো
রোনালদো মাত্র দুই ঘণ্টায় মেসির ১৮ বছরের অর্জনকে ছাড়িয়ে গেলেন
ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক…
এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল বেতিসের বিপক্ষে যেন সেই…
স্পষ্টবাদী অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হিমবাহ-সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,০৫০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই…
যে দিনটির কথা কেউ ভাবতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল। লিওনেল মেসি আর…
নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারী মরদেহের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে…
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি…
This website uses cookies.