ক্যাটাগরি গুলো: রাজনীতি

জামায়াত ইসলাম কি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিবে?

বিএনপির রাজনৈতিক মিত্র জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে একসঙ্গে আন্দোলন সংগ্রাম করে আসছে।বিএনপির সঙ্গে একমত হয়ে দলীয় সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়নি জামায়াত।এমনকি নির্বাচন বানচালে বিএনপি ও তাদের সমমনা দলগুলোর আন্দোলন কর্মসূচিতে অগ্রভাগে ছিল ইসলামী এই দলটি।

আসন্ন উপজেলা ও স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি না যাওয়ার ঘোষণা দিয়েছে।এমতাবস্থায় জামায়াত কি ভোটে অংশ নিচ্ছে কিনা সেটি নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ রয়েছে।

নিবন্ধন বাতিলের পর থেকে জামায়াতে ইসলামী প্রতীকবিহীন দল। একটি সূত্র জানায়, তাদের সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ভোট করার কোনো পরিকল্পনা নেই। কিন্তু ময়মনসিংহ সিটির কয়েকটি কাউন্সিলর পদে ভোট করতে পারে। এছাড়া বেশ কয়েকটি উপজেলা নির্বাচনেও অংশ নিতে পারে। যদিও এখন পর্যন্ত দলটি ভোটে যাওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি। এ বিষয়ে আগামী সপ্তাহে তৃণমূলের সঙ্গে বৈঠক করে তারা সিদ্ধান্ত নেবেন।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম এ বিষয়ে বলেন, ‘এটা তো স্থানীয় নির্বাচন। এর সঙ্গে তৃণমূল জড়িত। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সামনে বৈঠক আছে। সেখানেই সিদ্ধান্ত হবে। এছাড়া যেহেতু আমরা জাতীয় নির্বাচনে যাইনি, আরও অনেক দলও যায়নি। তাদের সঙ্গেও আলোচনার বিষয় আছে।’

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চরম ভরাডুবি হয় বিএনপির ও জোটের। ভোট নিয়ে নানা অভিযোগ তোলে দলটি। এরপরও এ সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেয় তারা। কিন্তু নির্বাচনে নানা অভিযোগ ও অনিয়ম এনে ২০২১ সালের মার্চ থেকে সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো ভোটে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয় দলটি। এরপরও তৃণমূলের অনেকে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেয়। তাদের বিরুদ্ধে নেওয়া হয় সাংগঠনিক ব্যবস্থা। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনও বর্জন করে বিএনপি।

স্থানীয় সরকারের মধ্যে ইউনিয়ন পরিষদ, উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশনে চেয়ারম্যান ও মেয়র পদে দলীয় প্রতীকে ভোট করার বিধান আছে। ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচন এবং কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে ভোটগ্রহণ হবে ৯ মার্চ। এছাড়া মঙ্গলবার নির্বাচন কমিশনার মো. আলমগীর জানিয়েছেন, এপ্রিলের শেষ সপ্তাহ থেকে মে মাসের শেষ সপ্তাহের মধ্যে উপজেলা পরিষদ নির্বাচন শেষ করতে চায় কমিশন।

এদিকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকার ব্যবস্থার নির্বাচনগুলোয় দলীয়ভাবে মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অর্থাৎ কাউকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হবে না। যার যার মতো করে স্বতন্ত্রভাবে দলের নেতারা নির্বাচন করতে পারবেন। সোমবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএনপি নির্বাচনে অংশ না নিলেও সমমনা দলগুলোর অনেকের স্থানীয় সরকার ভোটে যাওয়ার আগ্রহ রয়েছে।

খেলার খবর

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • ফুটবল

ব্রাজিল সমর্থকের আবেগঘন বার্তায় নেট দুনিয়া তোলপাড়

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন…

জুলাই ৬, ২০২৬
  • ফুটবল

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনহার

বিশ্বকাপ শুরুর আগে দেওয়া এক সাক্ষাৎকারে সাদা জার্সি পরে বসেছিলেন তিনি, বুকে লেখা ‘কাবু ভের্দি’।…

জুলাই ৩, ২০২৬
  • বাংলাদেশ

‘হলি ওয়াটার’ কেলেঙ্কারি – ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইন ফিজিও!

আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল লড়াই মানেই উত্তেজনা, আবেগ আর চিরন্তন প্রতিদ্বন্দ্বিতা। তবে এই দুই দলের…

জুলাই ৩, ২০২৬
  • বাংলাদেশ

মাদক বিক্রিতে বাধা, আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের…

মার্চ ২৭, ২০২৬
  • দূর্ঘটনা

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে দুর্ঘটনা এক শ্রমিক নিহত, তিনজন আহত; কাজ সাময়িকভাবে বন্ধ**কলাপাড়া…

ফেব্রুয়ারি ৯, ২০২৬
  • আন্তর্জাতিক

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র —…

ফেব্রুয়ারি ৩, ২০২৬