কাতার বিশ্বকাপে ৩২ দলের জন্য হোটেল ও অনুশীলন ভেন্যু প্রকাশ করেছে ফিফা। বেশিরভাগ দল থাকবে ১০ কিলোমিটারের মধ্যে।
আগের আসরগুলোর চেয়ে ব্যতিক্রম হতে যাচ্ছে এবারের আসর। টুর্নামেন্টে একটা দলের পথচলা যত দীর্ঘই হোক না কেন, শুরু থেকে শেষ পর্যন্ত একই হোটেলে থাকবে তারা, ব্যবহার করবে একই অনুশীলন ভেন্যু। এমনকি স্টেডিয়ামের পরিবর্তে নিজ নিজ ক্যাম্পেই ম্যাচের আগের দিন অনুশীলন করতে পারবে দলগুলো।
ফিফা মঙ্গলবার জানায়, ৩২ দলের ২৪টি রাজধানী দোহার কাছাকাছি একে অপরের থেকে কম দূরত্বের মধ্যে থাকবে।
ফিফার প্রধান অপারেটিং কর্মকর্তা কলিন স্মিথ মনে করেন, এতে টুর্নামেন্টের সময় খেলোয়াড়রা অনুশীলন ও বিশ্রামের জন্য আরও বেশি সময় পাবেন এবং টুর্নামেন্টের উন্মাদনা তাতে আরও বাড়বে।
বিশ্বকাপ আগামী ২১ নভেম্বর শুরু হয়ে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। খেলা হবে মোট আটটি স্টেডিয়ামে।
প্রতিটি দলকে তাদের প্রথম ম্যাচের অন্তত পাঁচ দিন আগে হোটেলে ‘চেক ইন’ করতে হবে।
ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে মেসিনহো
রোনালদো মাত্র দুই ঘণ্টায় মেসির ১৮ বছরের অর্জনকে ছাড়িয়ে গেলেন
২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন…
বিশ্বকাপ শুরুর আগে দেওয়া এক সাক্ষাৎকারে সাদা জার্সি পরে বসেছিলেন তিনি, বুকে লেখা ‘কাবু ভের্দি’।…
আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল লড়াই মানেই উত্তেজনা, আবেগ আর চিরন্তন প্রতিদ্বন্দ্বিতা। তবে এই দুই দলের…
বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের…
পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে দুর্ঘটনা এক শ্রমিক নিহত, তিনজন আহত; কাজ সাময়িকভাবে বন্ধ**কলাপাড়া…
গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র —…