বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
  • Login
Spostobadi
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
Spostobadi
No Result
View All Result
Home খেলা ফুটবল

আগামীকাল ভোরে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

ব্রাজিল-কলম্বিয়া লড়াই আগামীকাল ভোরে

মার্চ ২০, ২০২৫
in ফুটবল
Brazil vs Colombia Clash Set for Early Tomorrow
আগামীকাল ভোরে মাঠে নামবে ব্রাজিল

প্রায় দুই মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল (শুক্রবার) কলম্বিয়ার মুখোমুখি হতে যাচ্ছে সেলেসাওরা। বাংলাদেশ সময় ভোর ৬টা ৪৫ মিনিটে ব্রাজিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে শুরু হবে লাতিন আমেরিকার দুই শক্তিশালী দলের এই লড়াই।

বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে এই ম্যাচটি ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আগামী ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে মহারণের আগে আত্মবিশ্বাস ফেরানোর লক্ষ্যে এই ম্যাচে জয় চাইবে কোচ দরিভাল জুনিয়রের দল।

আরও পড়ুন

spostobadi news zedan

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডিসেম্বর ২৭, ২০২৫
ঘরের মাঠে ভারতের মুখোমুখি বাংলাদেশ

ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

নভেম্বর ১৮, ২০২৫
Brazil vs Senegal A Thrilling Showdown Tonight

আজ রাতে মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল

নভেম্বর ১৫, ২০২৫

গত ৬ মার্চ আসন্ন দুটি ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা করেছিলেন কোচ দরিভাল। তবে এরপর বড় ধাক্কা খায় সেলেসাওরা, যখন জানা যায়, দীর্ঘ ১৬ মাস পর জাতীয় দলে ফেরা সুপারস্টার নেইমার জুনিয়র নতুন করে পাওয়া পেশির চোটের কারণে ছিটকে গেছেন। শুধু নেইমারই নন, চোটের কারণে দলে থাকতে পারেননি অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো ও প্রথম পছন্দের গোলরক্ষক এডারসন মোরায়েসও।

তাদের অনুপস্থিতিতে দলে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ—গোলরক্ষক লুকাস পেরি, ডিফেন্ডার অ্যালেক্স সান্দ্রো এবং প্রতিশ্রুতিশীল ফরোয়ার্ড ফিলিপে এন্ড্রিকে। তবে ব্রাজিল কোচ দল নিয়ে আত্মবিশ্বাসী এবং কলম্বিয়ার বিপক্ষে ভালো ফলের ব্যাপারে আশাবাদী।

বিজ্ঞাপন

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ৬২ বছর বয়সী ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র বলেন,

“আমরা উন্নতির ধারা ধরে রাখতে চাই। বিশ্বকাপ বাছাইপর্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা, যেখানে আত্মবিশ্বাস অর্জন করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কলম্বিয়া একটি শক্তিশালী দল, তারা ধারাবাহিকভাবে উন্নতি করছে এবং তাদের রোমাঞ্চকর কিছু খেলোয়াড় আছে, যারা ইউরোপসহ বিশ্বের বড় বড় ক্লাবে খেলে।”

তিনি আরও যোগ করেন,

“ভক্তদের সমর্থন আমাদের সঙ্গে থাকবে। আমি নিশ্চিত, মানে গারিঞ্চার গ্যালারি পূর্ণ থাকবে এবং সমর্থকদের সামনে আমরা দারুণ একটি ম্যাচ খেলব। কলম্বিয়ার বিপক্ষে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, তবে আমি বিশ্বাস করি, আমরা ভালো কিছু করব।”

ম্যাচ পূর্ববর্তী অনুশীলনে ব্রাজিল কোচ যেভাবে দল সাজিয়েছেন, তাতে করে আজকের ম্যাচেও সেই একই পরিকল্পনা দেখা যেতে পারে। আক্রমণভাগে মূল স্ট্রাইকার হিসেবে খেলতে পারেন ইংলিশ প্রিমিয়ার লিগের ব্রাইটন তারকা জোয়াও পেদ্রো। তার সঙ্গে আক্রমণে থাকবেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো গোয়েস ও রাফিনিয়া, যারা প্রতিপক্ষের রক্ষণভাগকে ভাঙতে মরিয়া থাকবে।

গোলরক্ষক এডারসন না থাকায় লিভারপুলের তারকা গোলকিপার অ্যালিসন বেকারই গোলবারের দায়িত্ব সামলাবেন। রক্ষণভাগে মার্কিনিয়োস ও গ্যাব্রিয়েল মাগালায়েসের সঙ্গে গুইলার্মে অ্যারানা ও ভ্যান্ডারসন থাকবেন। মাঝমাঠের নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবেন ব্রুনো গুইমারেস ও গারসন।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ

গোলরক্ষক: অ্যালিসন বেকার
ডিফেন্ডার: ভ্যান্ডারসন, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালায়েস, গুইলার্মে অ্যারানা
মিডফিল্ডার: গারসন, ব্রুনো গুইমারেস
আক্রমণভাগ: রদ্রিগো গোয়েস, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, জোয়াও পেদ্রো

বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্রাজিল ঘরের মাঠে পূর্ণ ৩ পয়েন্ট তুলে নিতে মরিয়া। তবে কলম্বিয়ার শক্তিশালী স্কোয়াডের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না। ফুটবলপ্রেমীদের জন্য উত্তেজনাপূর্ণ এক লড়াই অপেক্ষা করছে মানে গারিঞ্চা স্টেডিয়ামে।

আরো সংবাদ

spostobadi news zedan
ফুটবল

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডিসেম্বর ২৭, ২০২৫
ঘরের মাঠে ভারতের মুখোমুখি বাংলাদেশ
ফুটবল

ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

নভেম্বর ১৮, ২০২৫
Brazil vs Senegal A Thrilling Showdown Tonight
ফুটবল

আজ রাতে মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল

নভেম্বর ১৫, ২০২৫
Brazil to Face Japan in International Friendly
ফুটবল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের মুখোমুখি ব্রাজিল

অক্টোবর ১৪, ২০২৫
Brazil to Face South Korea on Friday
ফুটবল

শুক্রবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

অক্টোবর ৯, ২০২৫
বাংলাদেশ বনাম হংকং
ফুটবল

ঘরের মাঠে হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ

অক্টোবর ৮, ২০২৫
Leave Comment

সাম্প্রতিক সংবাদ

মাদক বিক্রিতে বাধা আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম মানববন্ধন
বাংলাদেশ

মাদক বিক্রিতে বাধা, আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

মার্চ ২৭, ২০২৬

প্রতিবাদে মানববন্ধন বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সোমবার...

Read more
নির্মাণাধীন সেতুর শার্টার ভেঙে চিত্র:

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

ফেব্রুয়ারি ৯, ২০২৬
Epstein files

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

ফেব্রুয়ারি ৩, ২০২৬
spostobadi news tasmin jara

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

জানুয়ারি ৩, ২০২৬
spostobadi news ncp

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

ডিসেম্বর ২৮, ২০২৫

জনপ্রিয় সংবাদ

ওয়েবসাইট

লাইক কমেন্ট ও শেয়ার করে ইনকাম লাইকবুক থেকে

সেপ্টেম্বর ৪, ২০২৩

সবাইকে স্বাগতম আজকের আমার এই আর্টিকেলে,  আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি এমন একটি সাইট, যেখানে আপনি আর্টিকেল লেখা সহ...

Read more

ঘরে বসে আয় করার ১০টি সহজ উপায়

মে ৩, ২০২৪
Brazil without Neymar 1

নেইমার না থাকায় বিবর্ণ ব্রাজিল!

সেপ্টেম্বর ১৩, ২০২৪
সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন

ব্যারিস্টার সুমন গ্রেফতার: আদালতে রিমান্ড আবেদন

অক্টোবর ২২, ২০২৪
শাপলাই হবে জাতীয় নাগরিক পার্টির প্রতীক

শাপলাই হবে জাতীয় নাগরিক পার্টির প্রতীক

অক্টোবর ১৮, ২০২৫

  • বৃহস্পতিবার (রাত ৩:৩৯)
  • ১২ জিলকদ ১৪৪৭
  • ১৭ বৈশাখ ১৪৩৩ (গ্রীষ্মকাল)

সম্পাদক ও প্রকাশক: মোঃ হুমায়ুন কবির

বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: মোঃ রবিউল ইসলাম

যোগাযোগ:  সম্পাদক: ০১৭৭৭০৩৯৭৯০, বিজ্ঞাপন সম্পাদক: ০১৭৯০৩৭০০৩৭ ।

ইমেইল: [email protected] ।

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-৫০২, সুগন্ধি বাজার, আমতলী, বরগুনা -৮৭১০।

  • আমাদের সম্পর্কে
  • আমাদের সাথে যোগাযোগ
  • ব্যবহারের শর্তাবলী
  • গোপনীয়তা – নীতি

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In