সোমবার, অক্টোবর ৫, ২০২৬
  • Login
Spostobadi
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
Spostobadi
EN
Home বাংলাদেশ রাজনীতি

মিত্র দলের নেতাদের সহযোগিতায় বিএনপির নির্দেশনা

আসনভিত্তিক সহযোগিতায় বিএনপির চিঠি: ৬ নেতাকে বিএনপির সমর্থন

অক্টোবর ৩১, ২০২৪
in রাজনীতি

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারবিরোধী যুগপৎ আন্দোলনকে শক্তিশালী রাখতে মিত্র দলগুলোর মধ্যে ঐক্য সুদৃঢ় করার উদ্যোগ নিয়েছে বিএনপি। এ লক্ষ্যে নির্বাচনি আসনভিত্তিক জোটের নেতাদের সহযোগিতার জন্য স্থানীয় বিএনপির নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে দলটি। চিঠিতে মিত্র পাঁচটি দলের ছয় শীর্ষ নেতাকে জনসংযোগ ও সাংগঠনিক কার্যক্রমে সহায়তা করতে সংশ্লিষ্ট আসনের থানা, উপজেলা ও পৌরসভার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি সংশ্লিষ্ট জোট নেতাদের কাছেও পৌঁছানো হয়েছে।

৬ নেতাকে বিএনপির সমর্থন

দলীয় সূত্র জানিয়েছে, যুগপৎ আন্দোলনের অংশীদার বিভিন্ন দলের ছয় শীর্ষ নেতার মধ্যে রয়েছেন—জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব (লক্ষ্মীপুর-৪), নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না (বগুড়া-২), গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি (ঢাকা-১২), গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (পটুয়াখালী-৩), গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান (ঝিনাইদহ-২), এবং জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা (কিশোরগঞ্জ-৫)। এ ছাড়া ১২ দলীয় জোটের নেতা ও এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমকে মৌখিকভাবে লক্ষ্মীপুর-১ আসনে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

spostobadi news tasmin jara

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

জানুয়ারি ৩, ২০২৬
spostobadi news ncp

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

ডিসেম্বর ২৮, ২০২৫
spostobadi news ncp jamayat

জামায়াতসহ ৮ দল জোটবদ্ধ, আসতে পারে এনসিপি

ডিসেম্বর ২৭, ২০২৫

জোটের নেতারা জানিয়েছেন, এসব চিঠির মাধ্যমে তারা যাতে নির্বিঘ্নে তাদের কর্মসূচি চালিয়ে যেতে পারেন, তা নিশ্চিত করা হয়েছে। ৫ আগস্টের পর বিভিন্ন স্থানে কাজ করতে নানা সমস্যার সম্মুখীন হওয়ায় এবং মামলা ও হামলার মতো ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিঠি প্রদানের ফলে জনসংযোগ, কর্মিসভা, ও সাংগঠনিক সভাগুলো যাতে কোনো বাধা ছাড়াই সম্পন্ন করা যায়, তা নিশ্চিত করতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এখন জোটের নেতাদের পাশে দাঁড়াবে।

২০১৮ সালের নির্বাচনেও এসব আসনের বেশিরভাগে জোটগতভাবে নির্বাচন করা হয়েছিল। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে বগুড়া-২ আসনে অংশ নিয়েছিলেন। বিএনপিসহ মিত্র দলগুলো আবারও জোটগতভাবে নির্বাচনে অংশ নিলে আগামী নির্বাচনেও তিনি এ আসন থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। তবে বিএনপির স্থানীয় মনোনয়নপ্রত্যাশীরা এ সিদ্ধান্তকে ভালোভাবে গ্রহণ করছেন না। এর ফলে নাগরিক ঐক্যের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাসহ নানা সমস্যার সৃষ্টি হয়েছে। মাহমুদুর রহমান মান্না এ বিষয়ে বিএনপির হাইকমান্ডের কাছে ক্ষোভ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

একইভাবে, লক্ষ্মীপুরের রামগতি-আলেকজান্ডার এলাকায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের কর্মীদের সংঘর্ষের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ বিবেচনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের দপ্তর থেকে স্থানীয় নেতাকর্মীদের চিঠি দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে তারা জোটের নেতাদের সহযোগিতা করেন এবং কোনো বাধা সৃষ্টি না করেন।

আরও পড়ুন

যে কারণে নেইমারের জাতীয় দলে ফেরা অনিশ্চিত

আল-তাইয়ের বিপক্ষে আল-হিলালের দুর্দান্ত জয়

বর্ণবাদ ইস্যুতে বিতর্কিত ব্যালন ডি’অর

ব্যালন ডি’অর ২০২৪: কে জিতল কোন ট্রফি

আরো সংবাদ

spostobadi news tasmin jara
নির্বাচন

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

জানুয়ারি ৩, ২০২৬
spostobadi news ncp
নির্বাচন

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

ডিসেম্বর ২৮, ২০২৫
spostobadi news ncp jamayat
নির্বাচন

জামায়াতসহ ৮ দল জোটবদ্ধ, আসতে পারে এনসিপি

ডিসেম্বর ২৭, ২০২৫
#image_title
রাজনীতি

জুলাই সনদে স্বাক্ষর না দেওয়ার ব্যাখ্যা দিলেন এনসিপি

অক্টোবর ১৯, ২০২৫
শাপলাই হবে জাতীয় নাগরিক পার্টির প্রতীক
রাজনীতি

শাপলাই হবে জাতীয় নাগরিক পার্টির প্রতীক

অক্টোবর ১৮, ২০২৫
Election to Be Held Between December and March
নির্বাচন

আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচন

মার্চ ৮, ২০২৫
Leave Comment

সাম্প্রতিক সংবাদ

Mysterious Death of Security Guard at Dyeing Factory in Shyampur
অনুসন্ধান

শ্যামপুরে ডাইং কারখানায় সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

সেপ্টেম্বর ৫, ২০২৬

শ্যামপুরে সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক...

Read more
Mbappe Misses Penalty as Real Madrid Stumble Against Real Betis

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হোঁচট রিয়ালের

সেপ্টেম্বর ৫, ২০২৬
Nepal Flood Death Toll Rises to 1050

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ১,০৫০, নিখোঁজ প্রায় ৪ হাজার

সেপ্টেম্বর ২, ২০২৬
Who Will Wear Argentinas Historic No 10 Jersey After Messi

মেসির বিদায়, কে পরবেন আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি?

সেপ্টেম্বর ১, ২০২৬
Attempt to Have Sex with Dead Body Driver Arrested

মরদেহের সঙ্গে যৌন সঙ্গমের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক আটক

আগস্ট ৩১, ২০২৬

জনপ্রিয় সংবাদ

Mysterious Death of Security Guard at Dyeing Factory in Shyampur
অনুসন্ধান

শ্যামপুরে ডাইং কারখানায় সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

সেপ্টেম্বর ৫, ২০২৬

শ্যামপুরে সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক...

Read more
Brazil vs Senegal A Thrilling Showdown Tonight

আজ রাতে মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল

নভেম্বর ১৫, ২০২৫
spostobadi news tasmin jara

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

জানুয়ারি ৩, ২০২৬
Formulas Of Geometry

জ্যামিতিক সূত্র ও জ্যামিতির সংজ্ঞা ব্যাখ্যাসহ ( Formulas Of Geometry ) 2023

আগস্ট ২, ২০২৩

WATCH: Mbappé fumes! The superstar scolded his opponent during the loss to PSG.

সেপ্টেম্বর ১৬, ২০২৩

  • সোমবার (রাত ১০:২৭)
  • ২৩ রবিউস সানি ১৪৪৮
  • ২০ আশ্বিন ১৪৩৩ (শরৎকাল)

সম্পাদক ও প্রকাশক: মোঃ হুমায়ুন কবির

বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: মোঃ রবিউল ইসলাম

যোগাযোগ:  সম্পাদক: ০১৭৭৭০৩৯৭৯০, বিজ্ঞাপন সম্পাদক: ০১৭৯০৩৭০০৩৭ ।

ইমেইল: info@spostobadi.com ।

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-৫০২, সুগন্ধি বাজার, আমতলী, বরগুনা -৮৭১০।

  • আমাদের সম্পর্কে
  • আমাদের সাথে যোগাযোগ
  • ব্যবহারের শর্তাবলী
  • গোপনীয়তা – নীতি

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In