মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
  • Login
Spostobadi
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English
No Result
View All Result
Spostobadi
No Result
View All Result
Home খেলা ফুটবল

রাফিনহার একমাত্র গোলে বেনফিকার মাঠে বার্সেলোনার জয়

১০ জনের দল নিয়েও বেনফিকার মাঠে বার্সেলোনার জয়

মার্চ ৬, ২০২৫
in ফুটবল
Raphinha's Lone Goal Seals Barcelona's Victory at Benfica
রাফিনহার গোলে বার্সেলোনার জয় | এক্স

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে এক রকম অসম লড়াই জিতল বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই বেনফিকার দুর্দান্ত আক্রমণ, এরপর ম্যাচের ২২তম মিনিটেই দশজনের দলে পরিণত হওয়া—সবকিছুই ছিল কাতালানদের বিপক্ষে। তবুও একঝাঁক তরুণ আর অভিজ্ঞদের অসাধারণ দলীয় প্রচেষ্টায় জয় ছিনিয়ে আনল হান্সি ফ্লিকের দল।

সাম্প্রতিক সময়ের সেরা ফর্মে থাকা রাফিনিয়ার একমাত্র গোলে বুধবার রাতে ১-০ ব্যবধানে জয় পায় বার্সেলোনা। একই সঙ্গে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গড়লেন আরও এক অনন্য মাইলফলক—এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তার এটি ২৫তম গোল। তবে বার্সেলোনার এই জয়ে সবচেয়ে বড় অবদান রাখতে হয়েছে দলটির গোলরক্ষক স্ট্যান্সনিকে। দুর্দান্ত সব সেভ করে তিনি হয়ে উঠেছেন রাতের নায়ক।

আরও পড়ুন

spostobadi news zedan

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডিসেম্বর ২৭, ২০২৫
ঘরের মাঠে ভারতের মুখোমুখি বাংলাদেশ

ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

নভেম্বর ১৮, ২০২৫
Brazil vs Senegal A Thrilling Showdown Tonight

আজ রাতে মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল

নভেম্বর ১৫, ২০২৫

অন্যদিকে, স্বাগতিক বেনফিকা একের পর এক আক্রমণ চালিয়েও বল জালের ঠিকানা খুঁজে পায়নি। বল দখলের পাশাপাশি লক্ষ্যে শট নেওয়ার দিক থেকেও তারা এগিয়ে ছিল, কিন্তু সব ছাপিয়ে গেছে বার্সেলোনার রক্ষণভাগের অনমনীয় প্রতিরোধ।

ম্যাচের মাত্র ২০ সেকেন্ডেই প্রথম সুযোগ তৈরি করে বেনফিকা। কেরেম আকতুর্কওগ্লুর শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন স্ট্যান্সনি। এরপর এক মিনিটের মধ্যে আরও একবার ভয়ঙ্কর আক্রমণে ওঠে স্বাগতিকরা। এবার বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির হেড রুখে দেয় বার্সার রক্ষণ।

বিজ্ঞাপন

অন্যদিকে, প্রথমবারের মতো আক্রমণে যায় বার্সেলোনা নবম মিনিটে। কুবার্সির হেড দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন বেনফিকা গোলরক্ষক আনাতোলি ত্রুবিন। এরপর একের পর এক সুযোগ তৈরি করে বার্সেলোনা। ১২ মিনিটের মধ্যে দানি ওলমো, রবার্ট লেভানদোভস্কি ও লামিনে ইয়ামালের তিনটি শট ঠেকিয়ে দেন ত্রুবিন।

১৬তম মিনিটে গোলের সুযোগ হাতছাড়া করেন বেনফিকার ভানজেলিস পাভলিদিস। কিন্তু মাত্র ছয় মিনিট পর তাকে থামাতে গিয়ে মারাত্মক ফাউল করে বসেন তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সি। ফলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।

এই লাল কার্ড বার্সেলোনাকে চাপের মুখে ফেলে দেয়। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে তার চেয়ে কম বয়সে লাল কার্ড দেখেছেন কেবল সেলেস্তিন বাবাইয়ারো (১৬ বছর ৮৬ দিন)।

এরপর ফ্রি-কিক থেকে গোলের সম্ভাবনা তৈরি করেছিল বেনফিকা, কিন্তু ঝাঁপিয়ে দুর্দান্ত সেভ করেন স্ট্যান্সনি। রক্ষণ আরও মজবুত করতে ২৮তম মিনিটে ওলমোর পরিবর্তে রোনাল্ড আরাউহোকে নামান কোচ ফ্লিক।

প্রথমার্ধের শেষদিকে বার্সেলোনা নিজেদের অর্ধ থেকে বের হতে পারেনি। ৪৩তম মিনিটে আকতুর্কওগ্লুর হেড আবারও ঠেকিয়ে দেন স্ট্যান্সনি।

প্রথমার্ধে বার্সেলোনার বল দখল ছিল ৬০ শতাংশ, শট নিয়েছিল ৮টি, যার ৪টি লক্ষ্যে ছিল। অন্যদিকে, বেনফিকা নিয়েছিল ১১টি শট, যার মাত্র ৩টি লক্ষ্যে ছিল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণ চালিয়ে যায় বেনফিকা। ৪৭তম মিনিটে দূরপাল্লার শটে স্ট্যান্সনিকে পরাস্ত করতে চেয়েছিলেন ওরকুন কোকু, কিন্তু ব্যর্থ হন।

৫০তম মিনিটে আরও একটি বড় সুযোগ নষ্ট করে বেনফিকা। গোলমুখ থেকে ছয় গজ দূর থেকে লক্ষ্যভ্রষ্ট শট নেন পাভলিদিস।

এরপর ৫১তম মিনিটে ম্যাচের অন্যতম সেরা সেভ করেন স্ট্যান্সনি। ফেডরিক অরসেন্সের জোরালো শট ঝাঁপিয়ে ফেরান তিনি, ফিরতি বলে পাভলিদিস শট নেওয়ার আগেই পা বাড়িয়ে বল বাইরে পাঠিয়ে দেন বার্সার গোলরক্ষক।

তীব্র চাপের মধ্যেই ৬১তম মিনিটে অসাধারণ এক গোল করে বার্সেলোনাকে এগিয়ে দেন রাফিনিয়া। বেনফিকার ডিফেন্ডার আন্তোনিও সিলভার একটি দুর্বল ব্যাকপাস ধরে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে পোস্ট ঘেঁষে জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

এটি চলতি আসরে তার নবম গোল।

এরপরও একের পর এক আক্রমণ করে বেনফিকা। ৭৭তম মিনিটে আকতুর্কওগ্লুর শট ফিরিয়ে দেন স্ট্যান্সনি।

৮২তম মিনিটে রেফারি পেনাল্টির বাঁশি বাজান, কারণ বার্সেলোনা গোলরক্ষক স্ট্যান্সনি বক্সের ভেতরে আন্দ্রেয়া বেলোত্তিকে ফাউল করেছিলেন। তবে ভিএআরের সাহায্যে দেখা যায়, আক্রমণের শুরুতেই বেলোত্তি অফসাইডে ছিলেন। ফলে সিদ্ধান্ত বদলানো হয়।

শেষ মুহূর্ত পর্যন্ত একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি বেনফিকা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রেনাতো সানচেসের দূরপাল্লার শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন স্ট্যান্সনি, নিশ্চিত করেন বার্সেলোনার জয়।

এখন সব নজর ফিরতি লেগের দিকে। আগামী মঙ্গলবার বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প নউয়ে হবে দ্বিতীয় লেগ। সেখানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে বেনফিকা, অন্যদিকে হান্সি ফ্লিকের দল ঘরের দর্শকদের সামনে জয় নিশ্চিত করতে চাইবে।

এই উত্তেজনাপূর্ণ লড়াইয়ের ফলই নির্ধারণ করবে, কে যাবে কোয়ার্টার ফাইনালে!

আরো সংবাদ

spostobadi news zedan
ফুটবল

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডিসেম্বর ২৭, ২০২৫
ঘরের মাঠে ভারতের মুখোমুখি বাংলাদেশ
ফুটবল

ঘরের মাঠে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ

নভেম্বর ১৮, ২০২৫
Brazil vs Senegal A Thrilling Showdown Tonight
ফুটবল

আজ রাতে মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল

নভেম্বর ১৫, ২০২৫
Brazil to Face Japan in International Friendly
ফুটবল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপানের মুখোমুখি ব্রাজিল

অক্টোবর ১৪, ২০২৫
Brazil to Face South Korea on Friday
ফুটবল

শুক্রবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল

অক্টোবর ৯, ২০২৫
বাংলাদেশ বনাম হংকং
ফুটবল

ঘরের মাঠে হংকংয়ের মুখোমুখি বাংলাদেশ

অক্টোবর ৮, ২০২৫
Leave Comment

সাম্প্রতিক সংবাদ

নির্মাণাধীন সেতুর শার্টার ভেঙে চিত্র:
দূর্ঘটনা

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

ফেব্রুয়ারি ৯, ২০২৬

নির্মাণাধীন সেতুর শার্টার ভেঙে চিত্র: পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে দুর্ঘটনা এক শ্রমিক নিহত, তিনজন আহত; কাজ সাময়িকভাবে বন্ধ**কলাপাড়া...

Read more
Epstein files

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

ফেব্রুয়ারি ৩, ২০২৬
spostobadi news tasmin jara

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

জানুয়ারি ৩, ২০২৬
spostobadi news ncp

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

ডিসেম্বর ২৮, ২০২৫
spostobadi news zedan

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

ডিসেম্বর ২৭, ২০২৫

জনপ্রিয় সংবাদ

ফুটবল

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় নাম না থাকায় হতাশা রদ্রিগো

সেপ্টেম্বর ১০, ২০২৪

  ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ব্যালন ডি'অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশিত হয়েছে। ৩০ জন ফুটবলারের এই তালিকায় আধিপত্য দেখিয়েছে রিয়াল মাদ্রিদ।...

Read more

এমবাপ্পের চেয়েও ভালো খেলোয়াড় – আনসু ফাতি

নভেম্বর ১৪, ২০২১
মদ্রিচের সমতা ফেরানো | এক্স

নাটকীয় জয় দিয়ে নতুন বছর শুরু করল রিয়াল মাদ্রিদ

জানুয়ারি ৪, ২০২৫
চিত্র: বাংলাদেশ ক্রিকেট টীম

ভারতে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশী টাইগারা

সেপ্টেম্বর ১৬, ২০২৪
মিস্টার নিউ নাম্বার টেন: রাফিনহা

বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল: ১০ নম্বর জার্সিতে মাঠ মাতাবেন রাফিনহা

নভেম্বর ১৪, ২০২৪

  • মঙ্গলবার (রাত ১১:১২)
  • ২১ শাবান ১৪৪৭
  • ২৭ মাঘ ১৪৩২ (শীতকাল)

সম্পাদক ও প্রকাশক: মোঃ হুমায়ুন কবির

বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: মোঃ রবিউল ইসলাম

যোগাযোগ:  সম্পাদক: ০১৭৭৭০৩৯৭৯০, বিজ্ঞাপন সম্পাদক: ০১৭৯০৩৭০০৩৭ ।

ইমেইল: [email protected] ।

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-৫০২, সুগন্ধি বাজার, আমতলী, বরগুনা -৮৭১০।

  • আমাদের সম্পর্কে
  • আমাদের সাথে যোগাযোগ
  • ব্যবহারের শর্তাবলী
  • গোপনীয়তা – নীতি

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

No Result
View All Result
  • হোম
  • বাংলাদেশ
    • জাতীয়
    • অর্থনীতি
    • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • খেলা
    • ফুটবল
    • ক্রিকেট
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • শিল্প ও সাহিত্য
  • অনুসন্ধান
  • অন্যান্য
  • English

© 2020 স্পষ্টবাদী অনলাইন .

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In