মধ্যপ্রাচ্যে চাঁদ দেখা গেছে, শনিবার থেকে শুরু রমজান

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে রোজা শুরু শনিবার

চাঁদ দেখা গেছে | চিত্র সংগ্রহ

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল শনিবার (২ মার্চ) থেকে এসব দেশে শুরু হবে পবিত্র রমজান মাসের রোজা।

শুক্রবার (১ মার্চ) সৌদি আরবে চাঁদ দেখার বিষয়টি ‘ইনসাইড দ্য হারামাইন’ ফেসবুক পেজে নিশ্চিত করা হয়েছে। সেখানে জানানো হয়, সৌদি আরবের আকাশে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় ২৯ দিনে শাবান মাস শেষ হচ্ছে। ফলে আগামীকাল শনিবার হবে রমজানের প্রথম দিন।

অন্যদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় শুক্রবার চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হবে এবং আগামী রবিবার (৩ মার্চ) থেকে রমজান মাস শুরু হবে।

একইভাবে, ব্রুনাই ও সিঙ্গাপুরেও শুক্রবার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে দেশ দু’টিতেও রবিবার থেকে পবিত্র রমজান মাস শুরু হবে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ায় পবিত্র রমজান মাস শুরু হচ্ছে আগামীকাল শনিবার (২ মার্চ) থেকে। দেশটির ফতোয়া কাউন্সিল জানিয়েছে, জ্যোতির্বিদ্যার গণনার ভিত্তিতে তারা এই তারিখ নির্ধারণ করেছে। শুক্রবার ‘খালিজ টাইমস’-এর এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশে রমজান মাস শুরুর সিদ্ধান্ত নিতে আগামীকাল শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভাটি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে সন্ধ্যা ৬টায় শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

বাংলাদেশের আকাশে রমজানের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগের জন্য টেলিফোন ও ফ্যাক্স নম্বর দেওয়া হয়েছে—

টেলিফোন নম্বর:
০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭

ফ্যাক্স নম্বর:
০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১

রমজান উপলক্ষে বিশ্বের মুসলিমরা ইতোমধ্যেই প্রস্তুতি নিচ্ছে। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া ও অন্যান্য অঞ্চলের দেশগুলোতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে রমজান পালনের প্রস্তুতি চলছে। বাংলাদেশেও রোজা পালনের প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে, চাঁদ দেখার ওপর নির্ভর করছে প্রথম রোজার দিন।

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • অনুসন্ধান

শ্যামপুরে ডাইং কারখানায় সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • ফুটবল

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হোঁচট রিয়ালের

এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল বেতিসের বিপক্ষে যেন সেই…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • দুর্যোগ

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ১,০৫০, নিখোঁজ প্রায় ৪ হাজার

স্পষ্টবাদী অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হিমবাহ-সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,০৫০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই…

সেপ্টেম্বর ২, ২০২৬
  • ফুটবল

মেসির বিদায়, কে পরবেন আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি?

যে দিনটির কথা কেউ ভাবতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল। লিওনেল মেসি আর…

সেপ্টেম্বর ১, ২০২৬
  • অপরাধ

মরদেহের সঙ্গে যৌন সঙ্গমের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক আটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারী মরদেহের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে…

আগস্ট ৩১, ২০২৬
  • অপরাধ

বই দেখে পরীক্ষা, ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের উপর হামলা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি…

আগস্ট ২৮, ২০২৬

This website uses cookies.