ক্যাটাগরি গুলো: ফুটবল

লিভারপুলের গোলবন্যায় ভেসে গেল ওয়েস্ট হ্যাম

লিভারপুলের দুরন্ত জয়, শীর্ষস্থান আরও মজবুত

প্রিমিয়ার লিগে নতুন বছরে এগিয়ে থাকার বার্তা দিয়ে বছর শেষ করল লিভারপুল। রোববার রাতে প্রতিপক্ষ ওয়েস্ট হ্যামের মাঠে দুর্দান্ত এক পারফরম্যান্স উপহার দিয়ে ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে আর্না স্লটের দল।

মোহাম্মদ সালাহ | এক্স

লিগ টেবিলেও তারা অবস্থান আরও মজবুত করেছে। ১৮ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে লিভারপুলের সংগ্রহ ৪৫ পয়েন্ট, যা দ্বিতীয় স্থানে থাকা নটিংহ্যাম ফরেস্টের চেয়ে ৮ পয়েন্ট বেশি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণের ঝড় তোলে লিভারপুল। ৩০তম মিনিটে লুইস দিয়াসের জোরালো শটে লিভারপুল এগিয়ে যায়। এরপর ৪০তম মিনিটে ডাচ তারকা কোডি হাকপো এবং বিরতির আগে ৪৪তম মিনিটে মোহামেদ সালাহর গোল লিভারপুলকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেয়।

সালাহর গোলটি ছিল চলতি মৌসুমে তার ১৮ ম্যাচে ১৭তম গোল, যা তাকে প্রিমিয়ার লিগের শীর্ষ গোলদাতার তালিকায় এক নম্বরে রেখেছে।

বিরতির পরও দাপট দেখায় লিভারপুল। ৫৩তম মিনিটে ডান প্রান্ত থেকে ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের চোখধাঁধানো ৩০ গজ দূরের শটে ব্যবধান বাড়ে ৪-০। শেষ দিকে ৮৪তম মিনিটে সালাহর দারুণ পাস পেয়ে বদলি নামা দিয়োগো জটা স্কোরলাইন ৫-০ করেন।

পুরো ম্যাচে ৫৫ শতাংশ বল দখলে রেখে লিভারপুল গোলের জন্য ২২টি শট নেয়, যার মধ্যে ১৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে ওয়েস্ট হ্যাম মাত্র ৭টি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি।

লিগে লিভারপুলের সাম্প্রতিক পারফরম্যান্স আরও চমকপ্রদ। সবশেষ চার অ্যাওয়ে ম্যাচে তারা মোট ১৬ গোল করেছে।

লিভারপুলের জন্য নতুন বছর শুরু হবে বড় পরীক্ষা দিয়ে। ৫ জানুয়ারি ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ হবে ম্যানচেস্টার ইউনাইটেড। স্লটের দল কি তাদের দাপুটে ফর্ম ধরে রাখতে পারবে? তা সময়ই বলে দেবে।

আরও পড়ুন

গার্দিওলার ৫০০তম ম্যাচে সিটির কষ্টার্জিত জয়

অবশেষে বিপিএলের টিকিটমূল্য প্রকাশ, জেনে নিন কেনার উপায়

গ্লোব সকার অ্যাওয়ার্ড ২০২৪: কে জিতলেন কোন পুরস্কার

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • বাংলাদেশ

মাদক বিক্রিতে বাধা, আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের…

মার্চ ২৭, ২০২৬
  • দূর্ঘটনা

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে দুর্ঘটনা এক শ্রমিক নিহত, তিনজন আহত; কাজ সাময়িকভাবে বন্ধ**কলাপাড়া…

ফেব্রুয়ারি ৯, ২০২৬
  • আন্তর্জাতিক

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র —…

ফেব্রুয়ারি ৩, ২০২৬
  • নির্বাচন

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়া চিকিৎসক ও সমাজকর্মী তাসনিম…

জানুয়ারি ৩, ২০২৬
  • নির্বাচন

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক…

ডিসেম্বর ২৮, ২০২৫
  • ফুটবল

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

গত দুই আসরের হতাশা ও ব্যর্থতার স্মৃতি পেছনে ফেলে দারুণ এক জয়ে ২০২৫ আফ্রিকা কাপ…

ডিসেম্বর ২৭, ২০২৫