ঘরের মাঠে হারের স্বাদ পেল বার্সেলোনা: শীর্ষে অ্যাথলেটিকো

বার্সেলোনার ঘরের মাঠে ১৮ মাস পর পরাজয়, শীর্ষস্থান দখল অ্যাথলেটিকোর

অবশেষে ১৮ মাস পর নিজেদের ঘরের মাঠে হারের তিক্ত স্বাদ পেয়েছে বার্সেলোনা। শনিবার রাতে লা লিগার উত্তেজনাপূর্ণ ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে পরাজিত হয় কাতালানরা। এই পরাজয়ের ফলে শীর্ষস্থানও হারাতে হলো তাদের।

ঘরের মাঠে হারল বার্সেলোনা | এক্স

লা লিগার চলতি মৌসুমে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ শীর্ষস্থানের জন্য টানটান লড়াই করলেও বারবার সুযোগ হাতছাড়া করেছে রিয়াল। এদিকে, সেই সুযোগ কাজে লাগিয়ে নাটকীয় জয় তুলে লা লিগার শীর্ষে উঠে গেছে অ্যাথলেটিকো। ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়েছে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে।

বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচ শুরু করে জয় তুলে নেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে। তবে প্রথমেই পিছিয়ে যায় তারা। ম্যাচের ৩০ মিনিটে পাবলো গাভির পাস থেকে দুর্দান্ত এক গোলে বার্সেলোনাকে এগিয়ে দেন স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি।

বিরতির পর বার্সেলোনা সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হয়। ৫৭তম মিনিটে রাফিনিয়ার চিপ শট ক্রসবারে লেগে ফিরে আসে। ঠিক ৬০ মিনিটে অ্যাথলেটিকোর হয়ে সমতা ফেরান রদ্রিগো ডি পল। হুলিয়ান আলভারেজের ব্যাকহিল ফ্লিক বার্সা ডিফেন্ডার মার্ক কাসাদো ক্লিয়ার করতে ব্যর্থ হলে ডি পল দূরপাল্লার শটে বল জালে পাঠান।

ম্যাচ যখন ড্রয়ের পথে, তখন যোগ করা সময়ের ৯৬তম মিনিটে বদলি খেলোয়াড় আলেক্সান্ডার সোরলথ নাটকীয় এক গোল করে বার্সেলোনা সমর্থকদের স্তব্ধ করে দেন। ডান দিক থেকে নাহুয়েল মোলিনার নিখুঁত পাস থেকে সোরলথের শটে নিশ্চিত হয় অ্যাথলেটিকোর জয়। এটি ২০০৬ সালের পর বার্সেলোনার মাঠে তাদের প্রথম জয়।

এই জয়ের ফলে ১৮ ম্যাচে ১২ জয় ও ৫ ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে অবস্থান করছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলে ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে বার্সেলোনা। অন্যদিকে, ১৭ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। আজ বাংলাদেশ সময় রাত ৯ টা ১৫ মিনিটে সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ

বার্সেলোনার এই হারে লিগের শিরোপা লড়াই আরও জমে উঠেছে। শীর্ষ তিন দলের মধ্যে পয়েন্ট ব্যবধান খুব কম হওয়ায় পরবর্তী ম্যাচগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

আরও পড়ুন

ভিলার মাঠে আবারও ম্যানসিটির বিপর্যয়

আজ ভিলা পার্কে ফুটবল উত্তেজনা: অ্যাস্টন ভিলা মুখোমুখি ম্যানচেস্টার সিটি

ইন্টারকন্টিনেন্টাল কাপের প্রথম আসরে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

ফিফার বর্ষসেরা ফুটবলার ভিনিসিয়াস

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • অনুসন্ধান

শ্যামপুরে ডাইং কারখানায় সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • ফুটবল

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হোঁচট রিয়ালের

এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল বেতিসের বিপক্ষে যেন সেই…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • দুর্যোগ

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ১,০৫০, নিখোঁজ প্রায় ৪ হাজার

স্পষ্টবাদী অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হিমবাহ-সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,০৫০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই…

সেপ্টেম্বর ২, ২০২৬
  • ফুটবল

মেসির বিদায়, কে পরবেন আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি?

যে দিনটির কথা কেউ ভাবতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল। লিওনেল মেসি আর…

সেপ্টেম্বর ১, ২০২৬
  • অপরাধ

মরদেহের সঙ্গে যৌন সঙ্গমের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক আটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারী মরদেহের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে…

আগস্ট ৩১, ২০২৬
  • অপরাধ

বই দেখে পরীক্ষা, ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের উপর হামলা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি…

আগস্ট ২৮, ২০২৬

This website uses cookies.