বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের কাছে হোঁচট খেল আর্জেন্টিনা

লাউতারো মার্তিনেজের গোলে শুরুতেই লিড নেয় আর্জেন্টিনা, তবে বেশিক্ষণ ধরে রাখতে পারেনি সেই সুবিধা। প্যারাগুয়ের আন্তোনিও সানাব্রিয়া চমকপ্রদ বাইসাইকেল কিকে সমতায় ফেরান। পরে ওমর আলদেরেতের দুর্দান্ত হেডে জয় নিশ্চিত করে স্বাগতিক প্যারাগুয়ে।

বিশ্বকাপ বাছাইপর্বে এ ম্যাচে ২-১ ব্যবধানে প্যারাগুয়ের কাছে হেরে গেছে আর্জেন্টিনা। এটি এবারের আসরে তাদের তৃতীয় পরাজয়।

হোঁচট খেল আর্জেন্টিনা

ম্যাচের ১১তম মিনিটে আর্জেন্টিনা এগিয়ে যায় লাউতারো মার্তিনেজের গোলে। এনজো ফার্নান্দেসের চমৎকার থ্রু পাস ধরে ডিফেন্ডারকে পেছনে ফেলে আড়াআড়ি শটে বল জালে পাঠান লাউতারো। লাইন্সম্যান শুরুতে অফসাইডের পতাকা তুললেও ভিএআরের সাহায্যে গোলটি বৈধতা পান।

তবে আর্জেন্টিনা লিড ধরে রাখতে পারে মাত্র ৮ মিনিট। ১৯তম মিনিটে প্যারাগুয়ের গুস্তাভো গোমেসের হেড ক্রসবারে লেগে ফিরলেও পরক্ষণেই গুস্তাভো ভেলাসকেসের ক্রসে বাইসাইকেল কিকে গোল করেন আন্তোনিও সানাব্রিয়া। এমিলিয়ানো মার্টিনেজের ঝাঁপানোও রুখতে পারেনি পোস্ট ঘেঁষে ঢোকা দুর্দান্ত এই শট।

২৫তম মিনিটে আর্জেন্টিনার জন্য সুবর্ণ সুযোগ এসেছিল। নাহুয়েল মোলিনার ক্রসে লিওনেল মেসি বল পেলেও লক্ষ্যে রাখতে ব্যর্থ হন। ফলে প্রথমার্ধ শেষ হয় ১-১ সমতায়।

বিরতির পরই এগিয়ে যায় প্যারাগুয়ে। ৪৭তম মিনিটে গুস্তাভো গোমেসের ফ্রি কিকে ডিফেন্ডার ওমর আলদেরেতে ডাইভিং হেডে বল জালে পাঠান।

এরপর ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা চালায় আর্জেন্টিনা। তবে বল দখলে ও আক্রমণে এগিয়ে থাকা প্যারাগুয়ে তাদের চাপ বাড়িয়ে রাখে। ৭৯তম মিনিটে মেসি দূরপাল্লার এক শটে গোলের সুযোগ তৈরি করলেও প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে বল পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়। এতে আর সমতায় ফেরা সম্ভব হয়নি আর্জেন্টিনার।

এই পরাজয়ের পরও আর্জেন্টিনা ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে। তবে ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা কলম্বিয়ার সুযোগ রয়েছে তাদের সঙ্গে সমতা আনার। অন্যদিকে, ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করা ব্রাজিল ১৭ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় অবস্থানে।

মেসিদের জন্য হতাশার এই রাতটি প্যারাগুয়ের উজ্জ্বল সাফল্যের গল্প হয়ে রইল।

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • অনুসন্ধান

শ্যামপুরে ডাইং কারখানায় সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • ফুটবল

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হোঁচট রিয়ালের

এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল বেতিসের বিপক্ষে যেন সেই…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • দুর্যোগ

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ১,০৫০, নিখোঁজ প্রায় ৪ হাজার

স্পষ্টবাদী অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হিমবাহ-সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,০৫০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই…

সেপ্টেম্বর ২, ২০২৬
  • ফুটবল

মেসির বিদায়, কে পরবেন আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি?

যে দিনটির কথা কেউ ভাবতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল। লিওনেল মেসি আর…

সেপ্টেম্বর ১, ২০২৬
  • অপরাধ

মরদেহের সঙ্গে যৌন সঙ্গমের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক আটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারী মরদেহের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে…

আগস্ট ৩১, ২০২৬
  • অপরাধ

বই দেখে পরীক্ষা, ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের উপর হামলা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি…

আগস্ট ২৮, ২০২৬

This website uses cookies.