বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিল: ১০ নম্বর জার্সিতে মাঠ মাতাবেন রাফিনহা

মিস্টার নিউ নাম্বার টেন: রাফিনহা

বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। অক্টোবরের বাছাই পর্বে টানা দুই ম্যাচে জয় তুলে নিয়ে কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে সেলেসাওরা। তবে এবার নভেম্বরে তাদের সামনে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ। ভেনেজুয়েলা এবং উরুগুয়ের বিপক্ষে দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

মিস্টার নিউ নাম্বার টেন রাফিনহা

ব্রাজিলের বিখ্যাত ১০ নম্বর জার্সি বরাবরই বিশেষ মর্যাদা বহন করে। এটি কখনো পেলের ঐতিহাসিক ক্যারিশমা, কখনো রোনালদিনহো ও কাকার সৃজনশীলতা, আবার কখনো নেইমারের সাফল্যের সাক্ষী। তবে এবারের নভেম্বরে ব্রাজিল দলের জন্য ১০ নম্বর জার্সির দায়িত্ব কে নেবেন তা নিয়ে ছিল বেশ আলোচনা। কারণ রিয়াল মাদ্রিদের তারকা ফরোয়ার্ড রদ্রিগো চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন।

অবশেষে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র নিশ্চিত করেছেন যে বার্সেলোনার ফর্মে থাকা ফরোয়ার্ড রাফিনিয়া পাচ্ছেন এই ঐতিহাসিক ১০ নম্বর জার্সি। মিস্টার নিউ নাম্বার টেন হচ্ছেন রাফিনহা। নেইমার ও রদ্রিগোর অনুপস্থিতিতে এবার তার হাতেই তুলে দেওয়া হয়েছে ব্রাজিল দলের আক্রমণভাগের অন্যতম প্রধান দায়িত্ব।

বার্সেলোনার জার্সিতে দারুণ মৌসুম কাটাচ্ছেন রাফিনিয়া। চলতি মৌসুমে তিনি সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচে করেছেন ১২ গোল এবং সহযোগিতা করেছেন ১০ অ্যাসিস্ট। তার এই ফর্মই তাকে ব্রাজিল জাতীয় দলে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় এগিয়ে এনেছে।

জাতীয় দলের হয়ে বাছাই পর্বেও রাফিনিয়ার পারফরম্যান্স বেশ উল্লেখযোগ্য। অক্টোবরে পেরুর বিপক্ষে ৪-০ ব্যবধানে জেতা ম্যাচে তিনি জোড়া গোল করেছিলেন। এবারের বাছাই পর্বে এখন পর্যন্ত সাত ম্যাচে তিন গোল ও দুই অ্যাসিস্ট করেছেন এই উইঙ্গার। তার এই ধারাবাহিকতা ব্রাজিলকে আশা দেখাচ্ছে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে জয় তুলে নেওয়ার।

নভেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত (১৫ নভেম্বর) রাত ৩টায় ভেনেজুয়েলার মুখোমুখি হবে ব্রাজিল। ম্যাচটি অনুষ্ঠিত হবে এস্তাদিও মনুমেন্টাল দে মাতুরিনে। এরপর আগামী ২০ নভেম্বর ঘরের মাঠ ফন্টে নোভা অ্যারেনায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।

এই দুই ম্যাচ ব্রাজিলের জন্য গুরুত্বপূর্ণ। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে শীর্ষ চারটি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বর্তমানে পয়েন্ট তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলের জন্য প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ। রাফিনিয়ার কাঁধে চাপানো হয়েছে দলের আক্রমণের দায়িত্ব। এখন দেখার বিষয়, তিনি কিভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলা করেন এবং সেলেসাওদের জয় এনে দিতে পারেন।

বিশ্ব ফুটবলে ব্রাজিলের সাফল্যের ইতিহাস সমৃদ্ধ। এবার তাদের সামনে নতুন সুযোগ নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের। সবার চোখ থাকবে রাফিনহার  ওপর, যিনি নতুন করে সেলেসাওদের আক্রমণভাগে আলো ছড়ানোর অপেক্ষায়।

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • অনুসন্ধান

শ্যামপুরে ডাইং কারখানায় সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • ফুটবল

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হোঁচট রিয়ালের

এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল বেতিসের বিপক্ষে যেন সেই…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • দুর্যোগ

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ১,০৫০, নিখোঁজ প্রায় ৪ হাজার

স্পষ্টবাদী অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হিমবাহ-সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,০৫০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই…

সেপ্টেম্বর ২, ২০২৬
  • ফুটবল

মেসির বিদায়, কে পরবেন আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি?

যে দিনটির কথা কেউ ভাবতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল। লিওনেল মেসি আর…

সেপ্টেম্বর ১, ২০২৬
  • অপরাধ

মরদেহের সঙ্গে যৌন সঙ্গমের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক আটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারী মরদেহের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে…

আগস্ট ৩১, ২০২৬
  • অপরাধ

বই দেখে পরীক্ষা, ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের উপর হামলা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি…

আগস্ট ২৮, ২০২৬

This website uses cookies.