নেইমার-এনদ্রিকবিহীন ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা

নেইমার ও এনদ্রিক বিহীন, ভিন্ন স্কোয়াডে ব্রাজিল

ব্রাজিল জাতীয় ফুটবল দল আগামী বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। এই দলে জায়গা হয়নি তারকা খেলোয়াড় নেইমার এবং উদীয়মান তারকা এনদ্রিকের। আগামী ১৫ নভেম্বর ভেনেজুয়েলা এবং ২০ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

নেইমারকে কেন দলে রাখা হয়নি তা নিয়ে কোচ দরিভাল জুনিয়র বলেন, “আমরা এই মুহূর্তে নেইমারকে দলে না রাখার সিদ্ধান্ত নিয়েছি। সে প্রায় পুরোপুরি সুস্থ হলেও মাত্র কয়েক মিনিট মাঠে সময় কাটিয়েছে, যা এই সিদ্ধান্তে ভূমিকা রেখেছে। নেইমার দলে ফিরতে ইচ্ছুক, কিন্তু ক্লাবের নির্দেশনা মেনে তাকে ধীরে ধীরে ম্যাচে ফেরানো হচ্ছে।”

এন্ড্রিক ভিনি রদ্রিগো | এক্স

 

এদিকে জাতীয় দলে জায়গা না পাওয়ায় নেইমারকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ অক্টোবরে এই দুই ম্যাচের পর জাতীয় দলের আর কোনো ম্যাচ নেই। পরবর্তী ম্যাচে ব্রাজিল মুখোমুখি হবে কলম্বিয়া ও আর্জেন্টিনার।

এদিকে তরুণ প্রতিভাবান খেলোয়াড় এনদ্রিক রিয়াল মাদ্রিদের হয়ে মাত্র ১০৭ মিনিট মাঠে ছিলেন। তার সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এনে তাকে দলে রাখা হয়নি। অন্যদিকে ভিনিসিয়ুস জুনিয়র ইনজুরি কাটিয়ে আবার দলে ফিরেছেন। নিজেকে প্রমাণের চেষ্টায় এবার জাতীয় দলের হয়ে মাঠে নামবেন এই রিয়াল তারকা।

ব্রাজিল স্কোয়াড:

গোলরক্ষক: বেন্তো (আল নাসর), এডারসন (ম্যানসিটি), ওয়েভার্টন (পালমেইরাস)

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), ভ্যান্ডারসন (মোনাকো), অ্যাবনার (লিওঁ), গুইলেরমে আরানা (অ্যাটলেটিকো মিনেইরো), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), গ্যাব্রিয়েল মাগালায়েস (আর্সেনাল), মার্কুইনহোস (পিএসজি), মুরিলো (নটিংহ্যাম ফরেস্ট)

মিডফিল্ডার: অ্যান্দ্রে (উলভারহ্যাম্পটন), আন্দ্রেস পেরেইরা (ফুলহ্যাম), ব্রুনো গুইমারেস (নিউক্যাসল), গারসন (ফ্ল্যামেঙ্গো), লুকাস পাকেতা (ওয়েস্টহ্যাম) ও রাফিনহা (বার্সেলোনা)

ফরোয়ার্ড: এস্তোভাও (পালমেইরাস), ইগোর হেসুস (বোটাফোগো), লুইজ হেনরিক (বোটাফোগো), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), সাভিনহো (ম্যানসিটি) ও ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)

আরও পড়ুন

আল-নাসর ও আল-হিলালের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ১-১ গোলে ড্র

বরগুনায় লঞ্চের ধাক্কায় তার ছিঁড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো শহর

মিত্র দলের নেতাদের সহযোগিতায় বিএনপির নির্দেশনা

যে কারণে নেইমারের জাতীয় দলে ফেরা অনিশ্চিত

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • অনুসন্ধান

শ্যামপুরে ডাইং কারখানায় সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • ফুটবল

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হোঁচট রিয়ালের

এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল বেতিসের বিপক্ষে যেন সেই…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • দুর্যোগ

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ১,০৫০, নিখোঁজ প্রায় ৪ হাজার

স্পষ্টবাদী অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হিমবাহ-সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,০৫০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই…

সেপ্টেম্বর ২, ২০২৬
  • ফুটবল

মেসির বিদায়, কে পরবেন আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি?

যে দিনটির কথা কেউ ভাবতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল। লিওনেল মেসি আর…

সেপ্টেম্বর ১, ২০২৬
  • অপরাধ

মরদেহের সঙ্গে যৌন সঙ্গমের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক আটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারী মরদেহের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে…

আগস্ট ৩১, ২০২৬
  • অপরাধ

বই দেখে পরীক্ষা, ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের উপর হামলা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি…

আগস্ট ২৮, ২০২৬

This website uses cookies.