ক্যাটাগরি গুলো: ফুটবল

নেইমারের প্রত্যাবর্তনে আল হিলালের নাটকীয় জয়

নেইমারের প্রত্যাবর্তন ও সালেম আল-দাওসারির হ্যাটট্রি: আল আইনের বিপক্ষে আল-হিলালের ৫-৪ গোলে জয়

গতরাতে ২১ অক্টোবর ২০২৪ তারিখে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের একটি নাটকীয় এবং রোমাঞ্চকর ম্যাচে সৌদি আরবের ক্লাব আল হিলাল ৫-৪ ব্যবধানে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনকে পরাজিত করে। বাংলাদেশ সময় রাত ১০টায় হাজ্জা বিন জায়েদ স্টেডিয়ামে এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি শুরু হয়। ম্যাচটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল কারণ ব্রাজিলিয়ান তারকা নেইমার দীর্ঘদিনের ইনজুরি থেকে সুস্থ হয়ে মাঠে ফেরেন।

এই ম্যাচে উভয় দলই নিজেদের আক্রমণাত্মক ফুটবল খেলে দর্শকদের দারুণ উত্তেজনা উপহার দেয়। ম্যাচটি গোলের জন্য বিখ্যাত হয়ে উঠেছে, যেখানে মুহূর্তে মুহূর্তে খেলা দুলছিল, এবং প্রতিটি দলই লড়াই করছিল সমান তালে।

সালেম আল দাউসারি চিত্র সংগ্রহ এক্স

ম্যাচের প্রথমার্ধ থেকেই আক্রমণাত্মক খেলায় আল হিলাল এগিয়ে ছিল। ২৬ মিনিটে রেনান লোডি প্রথম গোলটি করেন আল হিলালের পক্ষে। তবে আল আইন দ্রুতই প্রতিরোধ গড়ে তোলে এবং ৩৯ মিনিটে সাফিয়ান রাহিমির এক দুর্দান্ত গোলে সমতা ফেরায়। তবে আল হিলালের খেলোয়াড়রা বিরতির আগে দারুণ ফর্মে ছিল। অতিরিক্ত সময়ে ৪৫’+২ সার্জেজ মিলিনকোভিচ-সাভিচ এবং  সালেম আল-দাওসারী ৪৫’+৫ মিনিটে দুজনে দুটি গোল করে দলকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধে খেলার উত্তেজনা আরো বেড়ে যায়। আল আইন তাদের প্রতিরোধ শক্তিশালী করে তোলে এবং ৬৩ মিনিটে মাতেও সানাব্রিয়া গোল করে স্কোর লাইন ৩-২ করেন। ৬৫ তম মিনিটে সালেম আল-দাউসারির বলে আল হিলাল ৪ ২ গোলে এগিয়ে যায় এবং ৬৭ মিনিটে সুফিয়ান রহিমি আবারও গোল করে স্কোরলাইন ৪-৩ করে ফেলে। কিন্তু আল হিলালের সালেম আল-দাওসারী তার হ্যাটট্রিক সম্পন্ন করেন, তিনি ৭৫ তম মিনিটে গোল করে আল হিলালকে ৫-৩ ব্যবধানে এগিয়ে দেন।  প্রায় এক বছর ধরে ইনজুরির কারণে মাঠের বাইরে থাকা নেইমার অবশেষে ৭৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন।

আল আইনের শেষ প্রচেষ্টা হিসেবে, ৯০+৬ মিনিটে সুফিয়ান রহিমি পেনাল্টি থেকে গোল করে স্কোর ৫-৪ করেন, কিন্তু আল আইন শেষ পর্যন্ত হারের সম্মুখীন হয়।

নেইমার চিত্র সংগ্রহ এক্স

এই ম্যাচের সবচেয়ে আলোচিত বিষয়গুলোর মধ্যে একটি ছিল ব্রাজিলিয়ান তারকা নেইমারের ইনজুরি থেকে ফিরে আসা। এটি ছিল তার দীর্ঘ ইনজুরি থেকে সেরে ওঠার পর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। তার মাঠে নামা আল হিলাল দলের জন্য শুধু মনোবল বাড়ানোর জন্যই নয়, ভবিষ্যতের ম্যাচগুলোতে দলের জন্য বিশেষ গুরুত্ব বহন করে। ভক্তরা এই মুহূর্তটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল, এবং নেইমারকে আবার খেলায় দেখতে পেয়ে তারা অত্যন্ত উচ্ছ্বসিত ছিল।

এই জয়ের মাধ্যমে আল হিলাল তাদের চ্যাম্পিয়ন্স লিগের যাত্রায় গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করে।

আরও পড়ুন

বাংলাদেশের নতুন সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম – লাইকবুক

চোটমুক্ত নেইমার: আল-হিলালের হয়ে মাঠে নামার প্রস্তুতি

এমবাপে-ভিনিসিয়াসের গোলে রিয়ালের নাটকীয় জয়

আজ রাতে মাঠে নামবেন নেইমার

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • ফুটবল

ব্রাজিল সমর্থকের আবেগঘন বার্তায় নেট দুনিয়া তোলপাড়

২০২৬ ফুটবল বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন…

জুলাই ৬, ২০২৬
  • ফুটবল

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন কি আজ সত্যি হবে ভোজিনহার

বিশ্বকাপ শুরুর আগে দেওয়া এক সাক্ষাৎকারে সাদা জার্সি পরে বসেছিলেন তিনি, বুকে লেখা ‘কাবু ভের্দি’।…

জুলাই ৩, ২০২৬
  • বাংলাদেশ

‘হলি ওয়াটার’ কেলেঙ্কারি – ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইন ফিজিও!

আর্জেন্টিনা ও ব্রাজিলের ফুটবল লড়াই মানেই উত্তেজনা, আবেগ আর চিরন্তন প্রতিদ্বন্দ্বিতা। তবে এই দুই দলের…

জুলাই ৩, ২০২৬
  • বাংলাদেশ

মাদক বিক্রিতে বাধা, আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের…

মার্চ ২৭, ২০২৬
  • দূর্ঘটনা

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে দুর্ঘটনা এক শ্রমিক নিহত, তিনজন আহত; কাজ সাময়িকভাবে বন্ধ**কলাপাড়া…

ফেব্রুয়ারি ৯, ২০২৬
  • আন্তর্জাতিক

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র —…

ফেব্রুয়ারি ৩, ২০২৬