বিশ্বকাপ বাছাইপর্বে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে পেরুর মুখোমুখি হচ্ছে ব্রাজিল, যেখানে শুরুর একাদশে তিনটি পরিবর্তন দেখা যাবে। আগের ম্যাচে জয় পেলেও দলের উন্নতির প্রয়োজনীয়তা দেখছেন কোচ দোরিভাল জুনিয়র। পেরুর বিপক্ষে জয় তুলে নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্যে মাঠে নামবে ব্রাজিল।
বাংলাদেশ সময় বুধবার (১৬ অক্টোবর) সকাল ৬:৪৫টায় মানে গারিঞ্চা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল সাম্প্রতিক বছরগুলোতে তাদের ঐতিহ্য হারাতে বসেছে। ২০২৬ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন নিয়েও তাদের মধ্যে অনিশ্চয়তা বিরাজ করছে। একসময় ব্রাজিল নামটি প্রতিপক্ষের জন্য ভয়াবহ হলেও এখন সেই সমীহ অনেকটাই কমে গেছে। ক্লাব ফুটবলে বেশি মনোযোগী হওয়ায় জাতীয় দলের পারফরম্যান্সে এর প্রভাব পড়েছে। এ অবস্থায় ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা সম্প্রতি ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো এবং নেইমারদের বাদ দিয়ে নতুন খেলোয়াড়দের প্রাধান্য দেওয়ার পরামর্শ দিয়েছেন।
পেরুর বিপক্ষে শুরুর একাদশে তিনটি পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন কোচ দোরিভাল। লুকাস পাকেতা হলুদ কার্ডের কারণে নিষেধাজ্ঞায় থাকায় তার জায়গায় খেলবেন গেরসন। এছাড়া দানিলোর জায়গায় ভ্যান্ডারসন এবং আন্দ্রেসের জায়গায় ব্রুনো গিমারেস মাঠে নামবেন।
ভ্যান্ডারসনের অন্তর্ভুক্তি সম্পর্কে দোরিভাল বলেন, ‘ভ্যান্ডারসনের মধ্যে আক্রমণাত্মক দক্ষতা রয়েছে। এ পজিশনে আমাদের ভারসাম্য দরকার। মারকুইনোস দলকে নেতৃত্ব দেবে এবং আমি আশা করি, আমরা একটি সন্তোষজনক পারফরম্যান্স উপহার দিতে পারব।’
৯ ম্যাচে ৪ জয় এবং ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ব্রাজিল টেবিলের চতুর্থ স্থানে রয়েছে, আর সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পেরু অবস্থান করছে নবম স্থানে।
পেরুর বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য শুরুর একাদশ: এডারসন; ভ্যান্ডারসন, মারকুইনোস, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, অ্যাবনার; ব্রুনো গিমারেস, গেরসন, রদ্রিগো; রাফিনিয়া, স্যাভিনিও এবং ইগোর জেসুস।
বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের…
পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে দুর্ঘটনা এক শ্রমিক নিহত, তিনজন আহত; কাজ সাময়িকভাবে বন্ধ**কলাপাড়া…
গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র —…
ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়া চিকিৎসক ও সমাজকর্মী তাসনিম…
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক…
গত দুই আসরের হতাশা ও ব্যর্থতার স্মৃতি পেছনে ফেলে দারুণ এক জয়ে ২০২৫ আফ্রিকা কাপ…