লা লিগায় বার্সেলোনার টানা জয়ের অবসান, ওসাসুনার কাছে ৪-২ গোলে হার

হানসি ফ্লিকের অধীনে বার্সেলোনা লা লিগায় টানা সাতটি ম্যাচ জিতে রীতিমতো উড়ে যাচ্ছিল। গত রাতে (২৮ সেপ্টেম্বর ২০২৪) লা লিগার ম্যাচে ওসাসুনা বার্সেলোনাকে ৪-২ গোলে পরাজিত করে বার্সার জয়ের ধারায় ইতি টানে।

ওসাসুনার মাঠে বার্সেলোনা দলের অন্যতম সেরা তারকা লামিনে ইয়ামালকে একাদশের বাইরে ও রাফিনহাকেও বেঞ্চে রাখা হয়। শুরু থেকে বলের দখল রেখে খেললেও বার্সা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়, আর উল্টো ওসাসুনা তাদের সামনে আসা সুযোগগুলো যথাযথভাবে কাজে লাগায়।

চিত্র সংগ্রহ ওসাসুনার এক্স প্রোফাইল

ম্যাচের প্রথমার্ধে ২৮ মিনিটের মধ্যে ওসাসুনা ২-০ গোলে এগিয়ে যায়। ৫৩ মিনিটে পাও ভিক্টর গোল করে বার্সাকে ২-১ ব্যবধানে ফেরানোর স্বপ্ন দেখান। কিন্তু ৭২ মিনিটে বুদিমির পেনাল্টি গোলের মাধ্যমে ব্যবধান ৩-১ করে দেন। পরে ৮৫ মিনিটে আবেল ব্রেতোনেসের গোল বার্সার বড় হার নিশ্চিত করে। শেষ দিকে ইয়ামাল একটি সান্ত্বনামূলক গোল করেন।

এই হারের পরও বার্সেলোনা শীর্ষে স্থান ধরে রেখেছে, তাদের পয়েন্ট ২১। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আজ রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ, যদি মাদ্রিদ ডার্বিতে রিয়াল অ্যাটলেটিকো মাদ্রিদকে হারাতে পারে, তাহলে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনতে পারবে।

ম্যাচ শেষে হানসি ফ্লিক তার দলের খেলার মান সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, “প্রথমার্ধে আমরা অনেক ভুল করেছি। আমাদের খেলার এ ধরনের মান নিয়ে অসন্তুষ্টি রয়েছে।” এছাড়া, ফ্লিক দলের পরিবর্তন আনার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলেন, “এটি জরুরি ছিল, কারণ আমাদের অনেক খেলোয়াড়কে প্রচুর সময় মাঠে থাকতে হয়েছে। আমি এ বিষয়ে দায়িত্বশীল।”

বার্সেলোনা পরবর্তী ম্যাচে চ্যাম্পিয়নস লিগে ইয়ং বয়েজের মুখোমুখি হবে। আগের ম্যাচে মোনাকোর কাছে তারা ২-১ গোলে পরাজিত হয়েছিল।

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • অনুসন্ধান

শ্যামপুরে ডাইং কারখানায় সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • ফুটবল

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হোঁচট রিয়ালের

এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল বেতিসের বিপক্ষে যেন সেই…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • দুর্যোগ

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ১,০৫০, নিখোঁজ প্রায় ৪ হাজার

স্পষ্টবাদী অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হিমবাহ-সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,০৫০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই…

সেপ্টেম্বর ২, ২০২৬
  • ফুটবল

মেসির বিদায়, কে পরবেন আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি?

যে দিনটির কথা কেউ ভাবতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল। লিওনেল মেসি আর…

সেপ্টেম্বর ১, ২০২৬
  • অপরাধ

মরদেহের সঙ্গে যৌন সঙ্গমের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক আটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারী মরদেহের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে…

আগস্ট ৩১, ২০২৬
  • অপরাধ

বই দেখে পরীক্ষা, ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের উপর হামলা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি…

আগস্ট ২৮, ২০২৬

This website uses cookies.