ক্যাটাগরি গুলো: ফুটবল

চিলি ও পেরুর বিরুদ্ধে ম্যাচের জন্য ব্রাজিলের দল ঘোষণা

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে আগামী ১১ অক্টোবর চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ১৬ অক্টোবর পেরুর বিপক্ষে খেলবে তারা। এই দুই ম্যাচের জন্য ব্রাজিলের কোচ দরিভাল ২৩ সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছেন।

কোয়ালিফায়ার পর্বে লাতিন আমেরিকা অঞ্চলের গ্রুপে ব্রাজিলের অবস্থান খুব একটা ভালো নয়। ৮টি ম্যাচের মধ্যে তারা জয় পেয়েছে মাত্র ৩টিতে, একটি ম্যাচ ড্র এবং বাকি ৪টিতে হার। সবশেষ ১১ সেপ্টেম্বর প্যারাগুয়ের কাছে ১-০ গোলে পরাজিত হয়েছে ব্রাজিল। এর আগে ইকুয়েডরকে ১-০ গোলে হারালেও আর্জেন্টিনা, কলম্বিয়া এবং উরুগুয়ের বিপক্ষে হেরেছে তারা। এছাড়া ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।

চিলির বিপক্ষে ব্রাজিল এখন পর্যন্ত ১৭ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ব্রাজিল জয় পেয়েছে ১৩টি ম্যাচে, ৩টি ম্যাচ ড্র এবং চিলি জয় পেয়েছে মাত্র একবার। মোট ৫৪টি গোলের মধ্যে ব্রাজিল করেছে ৪৪টি এবং চিলি করেছে ১০টি। তবে, কোয়ালিফায়ার পর্বে চিলি এখন পর্যন্ত ব্রাজিলকে হারাতে পারেনি।

অন্যদিকে, পেরুর বিপক্ষে ব্রাজিল ১৬ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ব্রাজিল জয় পেয়েছে ১২টি ম্যাচে, পেরু ২টি ম্যাচে জয়ী এবং বাকি ২টি ম্যাচ ড্র হয়েছে। দুই দলের মোট ৪১টি গোলের মধ্যে ব্রাজিল করেছে ৩৩টি এবং পেরু করেছে ৮টি।

চিত্র ভিনি রাফিনহা ও পাকুয়েতা

ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড:

গোলরক্ষক: এলিসন বেকার, বেনতো, এডারসন।

ডিফেন্ডার: দানিলো, ভ্যান্ডারসন, আবনার, গিয়ের্মে আরানা, এডার মিলিতাও, গাব্রিয়েল মাগালিয়ায়েস, মারকুইনহোস, গ্লিসন ব্রেমার।

মিডফিল্ডার: আন্দ্রে, গেরসন, ব্রুনো গুইমারেস, লুকাস পাকুয়েতা, রদ্রিগো।

ফরোয়ার্ড: এন্ড্রিক, ইগর জেসুস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, লুইজ হেনরিক, রাফিনহা, সাবিনহো, ভিনিসিয়াস জুনিয়র।

আরও পড়ুন

আজ রাতে ৪ ঘণ্টার জন্য সারাদেশে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে

বাংলাদেশের সুপার ফ্যান ‘টাইগার রবি’ হেনস্তার শিকার ও হাসপাতালে ভর্তি

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • বাংলাদেশ

মাদক বিক্রিতে বাধা, আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের…

মার্চ ২৭, ২০২৬
  • দূর্ঘটনা

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে দুর্ঘটনা এক শ্রমিক নিহত, তিনজন আহত; কাজ সাময়িকভাবে বন্ধ**কলাপাড়া…

ফেব্রুয়ারি ৯, ২০২৬
  • আন্তর্জাতিক

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র —…

ফেব্রুয়ারি ৩, ২০২৬
  • নির্বাচন

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়া চিকিৎসক ও সমাজকর্মী তাসনিম…

জানুয়ারি ৩, ২০২৬
  • নির্বাচন

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক…

ডিসেম্বর ২৮, ২০২৫
  • ফুটবল

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

গত দুই আসরের হতাশা ও ব্যর্থতার স্মৃতি পেছনে ফেলে দারুণ এক জয়ে ২০২৫ আফ্রিকা কাপ…

ডিসেম্বর ২৭, ২০২৫