ক্যাটাগরি গুলো: অপরাধ

ঢাবির ফজলুল হক হলে গণপিটুনিতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু: ৫ শিক্ষার্থী গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন (৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় পাঁচজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত শিক্ষার্থীরা হলেন- ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. জালাল মিয়া (২৫), মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুমন মিয়া (২১), পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের মো. মোত্তাকিন সাকিন, গণিত বিভাগের আহসান উল্লাহ (২৪) এবং ভূগোল বিভাগের শিক্ষার্থী আল হোসেন সাজ্জাদ।

আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তোফাজ্জল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচ শিক্ষার্থীকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তাদের রিমান্ডের আবেদন করা হবে।

নিহত তোফাজ্জেল

এর আগে এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার মোহাম্মদ আমানুল্লাহ একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে একজন যুবক ফজলুল হক মুসলিম হলের গেটে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় কিছু শিক্ষার্থী তাকে সন্দেহজনক মনে করে আটক করে ফজলুল হক হলের মূল ভবনের গেস্ট রুমে নিয়ে যান।

সেখানে মোবাইল চুরির অভিযোগ তুলে তারা ওই যুবককে শারীরিকভাবে নির্যাতন করতে শুরু করেন। চড়-থাপ্পড় ও কিলঘুষি মারার পর যুবকটি তার নাম তোফাজ্জল হোসেন বলে জানান। কিছুক্ষণ পরে শিক্ষার্থীরা বুঝতে পারেন যে তিনি মানসিক ভারসাম্যহীন। এরপর তারা তাকে হলের ক্যান্টিনে নিয়ে খাবার খাওয়ান। কিন্তু কিছুক্ষণ পর তাকে আবারও দক্ষিণ ভবনের গেস্ট রুমে নিয়ে যাওয়া হয়। সেখানে জানালার সঙ্গে হাত বেঁধে স্টাম্প, হকি স্টিক ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, তোফাজ্জলকে মারধর এতটাই নির্মমভাবে করা হয়েছিল যে তার শরীরের মাংস খুলে যায়। একপর্যায়ে মারধরের পর তিনি অচেতন হয়ে পড়েন।

নিহত তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। জানা গেছে, প্রেমঘটিত কারণে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন।

 

আরও পড়ুন

মেয়াদবিহীন ইন্টারনেট প্যাকেজ চালুর আহ্বান টেলিযোগাযোগ উপদেষ্টার

এন্ড্রিকের রেকর্ডগড়া গোল: রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগে শুভসূচনা

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • বাংলাদেশ

মাদক বিক্রিতে বাধা, আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের…

মার্চ ২৭, ২০২৬
  • দূর্ঘটনা

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে দুর্ঘটনা এক শ্রমিক নিহত, তিনজন আহত; কাজ সাময়িকভাবে বন্ধ**কলাপাড়া…

ফেব্রুয়ারি ৯, ২০২৬
  • আন্তর্জাতিক

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র —…

ফেব্রুয়ারি ৩, ২০২৬
  • নির্বাচন

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়া চিকিৎসক ও সমাজকর্মী তাসনিম…

জানুয়ারি ৩, ২০২৬
  • নির্বাচন

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক…

ডিসেম্বর ২৮, ২০২৫
  • ফুটবল

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

গত দুই আসরের হতাশা ও ব্যর্থতার স্মৃতি পেছনে ফেলে দারুণ এক জয়ে ২০২৫ আফ্রিকা কাপ…

ডিসেম্বর ২৭, ২০২৫