এন্ড্রিকের রেকর্ডগড়া গোল: রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগে শুভসূচনা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের উদ্বোধনী দিনে ১২টি দল মাঠে নেমেছিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে ৩-১ ব্যবধানে জয় তুলে নেয় জার্মান ক্লাব স্টুটগার্টের বিপক্ষে। এই ম্যাচে ব্রাজিলিয়ান তরুণ এন্ড্রিক ফেলিপে রেকর্ড গড়েছেন।

রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছেন তিনি। নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল করেন এন্ড্রিক, তখন তার বয়স ছিল ১৮ বছর ৫৮ দিন। এর মাধ্যমে তিনি রাউল গঞ্জালেসের ১৯৯৫ সালের রেকর্ড ভেঙেছেন। রাউল ১৮ বছর ১১৩ দিন বয়সে ফেরেঙ্কভারোসের বিপক্ষে রিয়ালের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে গোল করেছিলেন।

এমবাপ্পে ও বেলিংহ্যাম চিত্র রিয়েল মাদ্রিদ এক্স প্রফাইল

এন্ড্রিক এই মৌসুমের শুরুতে ব্রাজিলের পালমেইরাস ক্লাব ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেন। লা লিগায় অভিষেক ম্যাচেই রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে সবচেয়ে কম বয়সী গোলদাতা হিসেবে রেকর্ড গড়েন তিনি। গতকাল সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে তিনি ৮০ মিনিটে জুড বেলিংহ্যামের বদলি হিসেবে মাঠে নামেন।

ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে, যিনি রিয়ালের হয়ে ইউসিএলের প্রথম ম্যাচ খেলছিলেন। রদ্রিগো গোয়েসের পাস থেকে ট্যাপিংয়ে গোলটি করেন এমবাপে। ৬৮ মিনিটে স্টুটগার্ট সমতায় ফেরে।

প্রথম গোল চিত্র রিয়েল মাদ্রিদ এক্স প্রফাইল

পরবর্তীতে, ৬৭ মিনিটে লুকা মদ্রিচের কর্নারে হেড দিয়ে গোল করেন অ্যান্টোনিও রুডিগার। অতিরিক্ত সময়ের শেষদিকে প্রতি-আক্রমণে দারুণ গতিতে এগিয়ে দূরপাল্লার শটে জাল খুঁজে পান এন্ড্রিক, যা ম্যাচের তৃতীয় গোল ছিল। ৩-১ ব্যবধানে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করে রিয়াল।

দ্বিতীয় গোল চিত্র রিয়েল মাদ্রিদ এক্স প্রফাইল

গোল করার পর নিজের অনামিকা আঙুলে চুমু খান এন্ড্রিক, যেখানে দু’দিন আগেই তিনি প্রেমিকা গ্যাব্রিয়েলি মিরান্দাকে আংটি পরিয়েছিলেন। ইনস্টাগ্রামে তারা বাগদানের কথা জানিয়েছিলেন, আর মাঠে নেমেই তিনি নিজের প্রথম গোলের মাধ্যমে স্মরণীয় এক রেকর্ড গড়েন।

 

আরও পড়ুন

বৃষ্টিপাত অব্যাহত, কুয়াকাটা ও পায়রা বন্দরে সতর্ক সংকেত

ভারতে ঘাম ঝরাচ্ছে বাংলাদেশী টাইগারা

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • অনুসন্ধান

শ্যামপুরে ডাইং কারখানায় সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • ফুটবল

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হোঁচট রিয়ালের

এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল বেতিসের বিপক্ষে যেন সেই…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • দুর্যোগ

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ১,০৫০, নিখোঁজ প্রায় ৪ হাজার

স্পষ্টবাদী অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হিমবাহ-সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,০৫০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই…

সেপ্টেম্বর ২, ২০২৬
  • ফুটবল

মেসির বিদায়, কে পরবেন আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি?

যে দিনটির কথা কেউ ভাবতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল। লিওনেল মেসি আর…

সেপ্টেম্বর ১, ২০২৬
  • অপরাধ

মরদেহের সঙ্গে যৌন সঙ্গমের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক আটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারী মরদেহের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে…

আগস্ট ৩১, ২০২৬
  • অপরাধ

বই দেখে পরীক্ষা, ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের উপর হামলা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি…

আগস্ট ২৮, ২০২৬

This website uses cookies.