ক্যাটাগরি গুলো: ফুটবল

রোনালদোর ৯০০ গোল উদযাপনের রাতে আল নাসরের ড্র

আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে যোগ দিয়েই ইতিহাস গড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনি ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে অফিশিয়াল ম্যাচে ৯০০ গোলের মাইলফলক স্পর্শ করেন। এরপর আরও এক গোল যোগ করে সংখ্যাটি ৯০১-এ নিয়ে যান এই পর্তুগিজ তারকা।

৯০০ গোলের মাইলফলক স্পর্শ করার পর গতকালই প্রথমবার আল নাসরের হয়ে মাঠে নামেন রোনালদো। তার এই অসামান্য অর্জনের জন্য ম্যাচের আগে তাকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। হাতে তুলে দেওয়া হয় ‘৯০০’ লেখা একটি জার্সি, যেটি নিয়ে হাসিমুখে পোজ দেন রোনালদো। সমর্থকরাও ৯০০ লেখা বিশাল তিফো নিয়ে উদ্‌যাপন করেন এই অর্জন।

৯০০ উদযাপন ছবি রোনালদোর এক্স প্রফাইল

তবে রোনালদোর এই সম্মাননার রাতটি হতাশায় শেষ হতে পারত আল নাসরের জন্য। আল আহলির বিপক্ষে ম্যাচে ৫৭ মিনিটে ফ্রাঙ্ক কেসি গোল করে আল আহলিকে এগিয়ে দেন। এরপর গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও আল নাসর বারবার ব্যর্থ হচ্ছিল। শেষ পর্যন্ত যোগ করা সময়ের ৯ মিনিটে আত্মঘাতী গোলের সুবাদে কোনোমতে হার এড়ায় আল নাসর, ম্যাচটি ১–১ গোলে ড্র হয়।

ম্যাচের অধিকাংশ সময় আল নাসরের আধিপত্য ছিল। ৫৯ শতাংশ বলের দখলে ১৯টি শট নিলেও মাত্র ৪টি লক্ষ্যে ছিল। বিপরীতে আল আহলি ৬টি শট নিয়ে ৪টিই লক্ষ্যে রাখে। তবে এতকিছুর পরও ম্যাচটি ড্রতেই শেষ হয়। এই ড্রয়ের ফলে প্রো লিগের টেবিলে আল নাসর ৬ নম্বরে রয়েছে, তিন ম্যাচে একটি জিতলেও অন্য দুইটি ড্র করেছে।

ম্যাচের পরে রোনালদো দলের হার না মানা মানসিকতার প্রশংসা করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস রাখুন।’

 

আরও পড়ুন

নেইমার না থাকায় বিবর্ণ ব্রাজিল!

শীঘ্রই মাঠে ফিরছেন নেইমার

বাংলাদেশের নতুন সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম – লাইকবুক

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • বাংলাদেশ

মাদক বিক্রিতে বাধা, আমতলীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

বরগুনার আমতলী উপজেলায় মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এক ব্যবসায়ীর ওপর নৃশংস হামলার ঘটনা এলাকায় তীব্র চাঞ্চল্যের…

মার্চ ২৭, ২০২৬
  • দূর্ঘটনা

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে শ্রমিকের মৃত্যু

পায়রা বন্দরের নির্মাণাধীন ব্রিজে সার্টার ভেঙে দুর্ঘটনা এক শ্রমিক নিহত, তিনজন আহত; কাজ সাময়িকভাবে বন্ধ**কলাপাড়া…

ফেব্রুয়ারি ৯, ২০২৬
  • আন্তর্জাতিক

এপস্টেইন ফাইল কী? কি আছে এই ফাইলে, কেন এটি বিশ্বব্যাপী এত আলোচিত

গত কয়েক মাসে ‘এপস্টেইন ফাইলস’ — জেফরি এপস্টেইনের সাক্ষ্য, ইমেইল ও অন্যান্য অপরাধসংক্রান্ত নথিপত্র —…

ফেব্রুয়ারি ৩, ২০২৬
  • নির্বাচন

মনোনয়নপত্র বাতিল নিয়ে যা বললেন তাসনিম জারা

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দেওয়া চিকিৎসক ও সমাজকর্মী তাসনিম…

জানুয়ারি ৩, ২০২৬
  • নির্বাচন

জামায়াতসহ ৮ দলের সঙ্গে জোটে আপত্তি এনসিপির ৩০ নেতার, নাহিদ ইসলামের কাছে চিঠি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় নাগরিক…

ডিসেম্বর ২৮, ২০২৫
  • ফুটবল

জিদান পুত্রের বীরত্বে আলজেরিয়ার জয়

গত দুই আসরের হতাশা ও ব্যর্থতার স্মৃতি পেছনে ফেলে দারুণ এক জয়ে ২০২৫ আফ্রিকা কাপ…

ডিসেম্বর ২৭, ২০২৫