নেইমার ২০২৩ সালের অক্টোবর থেকে মাঠের বাইরে রয়েছেন। যদিও সম্প্রতি তিনি ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করেছেন, তবে কবে মাঠে ফিরবেন, সে বিষয়ে এখনো কোনো নিশ্চয়তা নেই। ধারণা করা হয়েছিল, তিনি আগামী অক্টোবর মাসেই খেলায় ফিরতে পারেন, তবে পরবর্তীতে গণমাধ্যমে জানানো হয়, জানুয়ারিতে তিনি ফিরতে পারেন।
এর ফলে, নেইমার আল হিলালের স্কোয়াডে থাকবেন কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। কারণ, সৌদি প্রো লিগে প্রতিটি দল সর্বাধিক ৮ জন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করতে পারে, অথচ আল হিলালের দলে নেইমারসহ ৯ জন বিদেশি খেলোয়াড় রয়েছে।
তবে, আল হিলালের কোচ নেইমারকে এএফসি চ্যাম্পিয়নস লিগের জন্য ৩১ সদস্যের স্কোয়াডে রেখেছেন। ইনজুরির আগে নেইমার আল হিলালের হয়ে মাত্র ৫টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি একটি গোল এবং তিনটি অ্যাসিস্ট করেন। তার সঙ্গে আল হিলালের চুক্তি রয়েছে ২০২৫ সালের জুন পর্যন্ত।
এএফসি চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব শুরুর পাঁচদিন আগে পর্যন্ত স্কোয়াড পরিবর্তন করা যাবে। গ্রুপ পর্ব শুরুর পর নির্ধারিত স্কোয়াডই থাকবে পর্ব শেষ হওয়া পর্যন্ত, এরপর আবার চাইলে স্কোয়াড পরিবর্তন করা যাবে।
এএফসি চ্যাম্পিয়নস লিগের নাম এই মৌসুম থেকে পরিবর্তিত হয়ে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট হয়েছে। এর আগে এই টুর্নামেন্টের নাম বেশ কয়েকবার পরিবর্তিত হয়েছে। এই প্রতিযোগিতায় সবচেয়ে সফল ক্লাব আল হিলাল, যারা চারবার শিরোপা জিতেছে। ১৭ সেপ্টেম্বর আল হিলাল তাদের প্রথম ম্যাচ খেলবে কাতারের ক্লাব আল রায়ানের বিপক্ষে, যেখানে টুর্নামেন্ট শুরু হবে ১৬ সেপ্টেম্বর।
বাংলাদেশের নতুন সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম – লাইকবুক
৮ ম্যাচে ৪ হার – বিশ্বকাপের পথ কঠিন ব্রাজিলের জন্য
ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক…
এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল বেতিসের বিপক্ষে যেন সেই…
স্পষ্টবাদী অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হিমবাহ-সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,০৫০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই…
যে দিনটির কথা কেউ ভাবতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল। লিওনেল মেসি আর…
নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারী মরদেহের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে…
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি…
This website uses cookies.