নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে পুরো দল আনন্দে ভাসল। ফুটবলারদের সঙ্গে ডাগআউট থেকে যোগ দিলেন সাপোর্ট স্টাফরাও। আনন্দের ঢেউ বাংলাদেশের, আর নেপালের আনফা কমপ্লেক্সের গ্যালারিতে নেমে এলো গভীর নীরবতা। আসলে প্রথমার্ধ থেকেই নেপালি সমর্থকদের স্তব্ধ করে রেখেছিল লাল-সবুজের ছেলেরা।

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারিয়ে ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ। এই ফরম্যাটে এটি বাংলাদেশের প্রথম শিরোপা জয়।

 

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মিরাজুলের গোলে লিড নেয় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে মিরাজুল ও রাহুলের আরও দুটি গোলের মাধ্যমে ৭০ মিনিটের মাথায় ৩-০ ব্যবধানে এগিয়ে যায় দল। যদিও ৮০ মিনিটে নেপাল একটি গোল শোধ করে।

নির্ধারিত ৯০ মিনিট শেষে ১০ মিনিট ইনজুরি সময় পাওয়ার পর নেপাল আরও একটি গোলের চেষ্টা করলেও উল্টো তারা আরেকটি গোল খেয়ে বসে। শেষ পর্যন্ত ৪-১ গোলে জয়ী হয়ে শিরোপা ঘরে তোলে বাংলাদেশ।

প্রথমার্ধে নির্ধারিত ৪৫ মিনিট শেষে ২ মিনিট ইনজুরি সময় দেয়া হয়, তখনই বাংলাদেশ লিড নেয়। বক্সের বাইরে মিরাজুল ইসলামকে ফাউল করায় রেফারি ফ্রি-কিকের বাঁশি বাজান। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট নেন মিরাজুল, যা সাইড পোস্টে লেগে জালে প্রবেশ করে। সেই মুহূর্তেই পুরো স্টেডিয়াম স্তব্ধ হয়ে যায়।

নেপালের পুরো সমর্থন ছিল গ্যালারিতে, তবে প্রথমার্ধে মাঠে তাদের আধিপত্য থাকলেও সেটা কাজে লাগাতে পারেনি। বল পজেশন ও আক্রমণে এগিয়ে থাকলেও তারা গোলের সুযোগ হাতছাড়া করেছে। বাংলাদেশ কাউন্টার অ্যাটাকে কয়েকবার আক্রমণ করলেও প্রথমার্ধে তেমন সুযোগ তৈরি করতে পারেনি।

তবে দ্বিতীয়ার্ধের ৭ মিনিটের মাথায় বাংলাদেশ লিড দ্বিগুণ করে। বাঁ প্রান্ত থেকে ক্রস করা বলটি মিরাজুল হেডে জালে পাঠিয়ে ব্যবধান বাড়ান। এরপর নেপাল ছন্দ খুঁজে পায়নি। বাংলাদেশ আরও আক্রমণাত্মক হয়ে ওঠে এবং ৭০ মিনিটে রাব্বি হোসেন রাহুলের গোলের মাধ্যমে ব্যবধান আরও বাড়ায়। গোলের পাস দেন মিরাজুল, আর রাহুল চমৎকার ফিনিশিং করেন।

নেপাল যদিও ৮০ মিনিটে একটি গোল শোধ করে, তবে খেলায় ফিরতে পারেনি। উল্টো বাংলাদেশের জয় উদযাপন আরও জমকালো হয়, কারণ নেপাল গোল শোধের চেষ্টা করতে গিয়ে আরেকটি গোল হজম করে বসে। উত্তেজনাপূর্ণ ম্যাচে নেপালী দর্শকরা ক্ষুব্ধ হয়ে বোতল ছোড়ে, আর দুই দলের খেলোয়াড়রাও উত্তেজিত ছিলেন।

 

 

আরও পড়ুন

বন্যায় এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু

ঘরে বসে আয় করার ১০টি সহজ উপায়

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • অনুসন্ধান

শ্যামপুরে ডাইং কারখানায় সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • ফুটবল

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হোঁচট রিয়ালের

এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল বেতিসের বিপক্ষে যেন সেই…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • দুর্যোগ

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ১,০৫০, নিখোঁজ প্রায় ৪ হাজার

স্পষ্টবাদী অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হিমবাহ-সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,০৫০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই…

সেপ্টেম্বর ২, ২০২৬
  • ফুটবল

মেসির বিদায়, কে পরবেন আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি?

যে দিনটির কথা কেউ ভাবতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল। লিওনেল মেসি আর…

সেপ্টেম্বর ১, ২০২৬
  • অপরাধ

মরদেহের সঙ্গে যৌন সঙ্গমের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক আটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারী মরদেহের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে…

আগস্ট ৩১, ২০২৬
  • অপরাধ

বই দেখে পরীক্ষা, ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের উপর হামলা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি…

আগস্ট ২৮, ২০২৬

This website uses cookies.