ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে মেসিনহো

মাঠে খেলার ধারা বুঝতে পারা, ম্যাচ কোন দিকে যাচ্ছে তা বোঝা এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া—এসব দক্ষতায় মাত্র ১৭ বছর বয়সেই পারদর্শী ব্রাজিলিয়ান তরুণ এস্তেভাও উইলিয়ান। অসাধারণ ড্রিবলিং দক্ষতার জন্য অনেকেই তাঁকে “মেসিনহো” বলে ডাকেন, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় “ছোট মেসি”।

অবশেষে, ব্রাজিলের এই প্রতিভাবান খেলোয়াড়কে জাতীয় দলে অন্তর্ভুক্ত করেছেন কোচ দরিভাল জুনিয়র। ২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পরবর্তী দুটি ম্যাচের জন্য ঘোষিত ২৩ সদস্যের ব্রাজিল দলে আছেন এস্তেভাও।

ব্রাজিলের ম্যাচ দুটি ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে। ইকুয়েডরের বিপক্ষে কুরিতিবায় ম্যাচটি হবে ৬ সেপ্টেম্বর, এবং ১০ সেপ্টেম্বর প্যারাগুয়ের আসুনসিওনে পরবর্তী ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ম্যাচ দুটি ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ৬ ম্যাচ শেষে মাত্র দুটি জয়ে ৭ পয়েন্ট নিয়ে দলটি তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে পরের বিশ্বকাপের জন্য সরাসরি ৬টি দল কোয়ালিফাই করবে, আর সপ্তম স্থানের দলকে আন্তঃমহাদেশীয় প্লে-অফ খেলতে হবে।

এস্তেভাও ছাড়াও দলে অন্তর্ভুক্ত হয়েছেন ফ্ল্যামেঙ্গোর শীর্ষ গোলদাতা পেদ্রো। এছাড়া ম্যানচেস্টার সিটির গোলকিপার এদেরসনও ফিরেছেন, যিনি চোটের কারণে ২০২৪ সালের কোপা আমেরিকায় খেলতে পারেননি।

 

আরও পড়ুন

রোনালদো মাত্র দুই ঘণ্টায় মেসির ১৮ বছরের অর্জনকে ছাড়িয়ে গেলেন

ঘরে বসে আয় করার ১০টি সহজ উপায়

 

শেয়ার করুন

সাম্প্রতিক পোস্ট

  • অনুসন্ধান

শ্যামপুরে ডাইং কারখানায় সিকিউরিটি গার্ডের রহস্যজনক মৃত্যু

ভূত বলে বাস্তবে কিছু আছে কি না, তা নিয়ে নানা কথা থাকলেও এর কোনো বৈজ্ঞানিক…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • ফুটবল

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হোঁচট রিয়ালের

এক ম্যাচ আগেই হ্যাটট্রিক করে আলো ছড়িয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু রেয়াল বেতিসের বিপক্ষে যেন সেই…

সেপ্টেম্বর ৫, ২০২৬
  • দুর্যোগ

নেপালে ভয়াবহ বন্যায় মৃত ১,০৫০, নিখোঁজ প্রায় ৪ হাজার

স্পষ্টবাদী অনলাইন ডেস্ক: নেপালে ভয়াবহ হিমবাহ-সৃষ্ট বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,০৫০ জনে দাঁড়িয়েছে। ভয়াবহ এই…

সেপ্টেম্বর ২, ২০২৬
  • ফুটবল

মেসির বিদায়, কে পরবেন আর্জেন্টিনার ঐতিহাসিক ১০ নম্বর জার্সি?

যে দিনটির কথা কেউ ভাবতে চাননি, শেষ পর্যন্ত সেই দিনটি এসেই গেল। লিওনেল মেসি আর…

সেপ্টেম্বর ১, ২০২৬
  • অপরাধ

মরদেহের সঙ্গে যৌন সঙ্গমের চেষ্টা, অ্যাম্বুলেন্স চালক আটক

নড়াইলের লোহাগড়া উপজেলায় এক নারী মরদেহের সঙ্গে যৌন সংসর্গের চেষ্টার অভিযোগে সাগর শেখ (২৮) নামে…

আগস্ট ৩১, ২০২৬
  • অপরাধ

বই দেখে পরীক্ষা, ভিডিও ধারণ করায় দুই সাংবাদিকের উপর হামলা

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি…

আগস্ট ২৮, ২০২৬

This website uses cookies.